ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬
ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬
সর্বশেষ
বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ

খালেদা জিয়া ‘বিমান ভ্রমণে সক্ষম নন’, মত মেডিকেল বোর্ডের

প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:০৪ পিএম

খালেদা জিয়া ‘বিমান ভ্রমণে সক্ষম নন’, মত মেডিকেল বোর্ডের

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে ‘বিমান ভ্রমণের মতো শারীরিকভাবে সক্ষম নন’। হাসপাতালটির দায়িত্বপ্রাপ্ত মেডিকেল বোর্ড জানিয়েছে এ তথ্য। গত  ২৩ নভেম্বর থেকে খালেদা জিয়া এখানে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (৬ অক্টোবর) বিকেলে হাসপাতালের বাইরে ব্রিফিংয়ে এই তথ্য জানান মেডিকেল বোর্ডের সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন।

তিনি বলেন, “ওই সময়ে (শুক্রবার) এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে আসতে পারেনি—এটি যেমন সত্য, তেমনই ওই মুহূর্তে জরুরিভাবে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছিল যে উনার ফ্লাই করা সঠিক হবে না।”

তিনি আরও বলেন, “এ কারণে উনাকে বিদেশ নেওয়ার বিষয়টি কিছুটা বিলম্বিত হচ্ছে। ভবিষ্যতেও তার শারীরিক অবস্থাই বলে দেবে, কখন বিদেশে চিকিৎসার জন্য নেওয়া যাবে কিংবা নেওয়া উচিত হবে।”

গত বৃহস্পতিবার বিএনপির পক্ষ থেকে জানানো হয়, সাবেক প্রধানমন্ত্রীকে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নেওয়া হবে। কাতারের আমির তার জন্য রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছেন বলেও জানানো হয়। শুক্রবার প্রথম প্রহরে বা ভোরে যাত্রা শুরুর কথা ছিল।

তবে রাতেই জানানো হয়, এয়ার অ্যাম্বুলেন্সে ত্রুটি দেখা দিয়েছে। পরে জার্মানি থেকে অ্যাম্বুলেন্স আনার উদ্যোগের কথাও জানানো হয়।

এরই মধ্যে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন খালেদা জিয়ার বড় পুত্রবধূ জুবাইদা রহমান, যিনি মেডিকেল বোর্ডের সদস্যও।

জাহিদ হোসেন বলেন, “বিদেশে নেওয়ার ব্যাপারে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। যখনই মেডিকেল বোর্ড অনুভব করবে যে উনাকে শারীরিকভাবে নিরাপদে ট্রান্সফার করা সম্ভব, তখনই নেওয়া হবে।”

তিনি স্মরণ করিয়ে দেন, “১২ থেকে ১৪ ঘণ্টার বিমান যাত্রায় আকাশে মানুষের শারীরিক যে পরিবর্তন হয়, সেটির সঙ্গে খাপ খাওয়ানো একজন অসুস্থ মানুষের পক্ষে সবসময় সম্ভব নয়।”

অ্যাম্বুলেন্স প্রস্তুত

বিএনপি নেতা জানান, এয়ার অ্যাম্বুলেন্স সবসময় প্রস্তুত রাখা হয়েছে। তিনি বলেন, “প্রস্তুত থাকলেও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা, সেফটি ও সিকিউরিটি—অর্থাৎ চিকিৎসাগত দিকটাই সর্বোচ্চ প্রাধান্য পাচ্ছে। আমাদের মেডিকেল বোর্ডের সদস্যরা এবং যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন থেকে সম্মানিত চিকিৎসকরা যৌথভাবে উনার ফিজিক্যাল কন্ডিশনকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন।”

তিনি আরও জানান, চলতি বছরের ৮ জানুয়ারি খালেদা জিয়া কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যে যান এবং ৬ মে একই অ্যাম্বুলেন্সে দেশে ফেরেন।

জাহিদ হোসেন বলেন, “যেহেতু উনার স্বাস্থ্যই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার, তাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বিষয়টি নজরদারি করছেন এবং চিকিৎসকদের পরামর্শকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। দলও সেই অনুযায়ী সহায়তা করছে।”

মেডিকেল বোর্ডের সদস্যরা বিগত ৬ বছর ধরে খালেদা জিয়ার চিকিৎসা করছেন উল্লেখ করে তিনি বলেন,
“বোর্ডের সদস্যরা অত্যন্ত দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে বিষয়টি পরিচালনা করছেন।”

‘গুজবে কান দেবেন না’

খালেদা জিয়াকে ঘিরে সামাজিক মাধ্যমে নানা গুজব ছড়ালে সেগুলোতে কান না দেওয়ার অনুরোধ করেন জাহিদ হোসেন।

তিনি বলেন, “আমি সোশ্যাল মিডিয়া দেখি না, কিন্তু অনেক সময় গুজব শোনা যায়, অনেকে বিভিন্ন তথ্য ছড়াচ্ছে। আমি সবাইকে অনুরোধ করব— দেশনেত্রীর প্রতি আপনাদের শ্রদ্ধা থাকলে দয়া করে ফ্যাক্ট ছাড়া কেউ যেন গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি না করে।”

তিনি আরও বলেন, “এর চেয়েও প্রতিকূল অবস্থা থেকে আল্লাহ উনাকে সুস্থ করেছেন আপনাদের দোয়ায়। আমরা মেডিকেল বোর্ডও আশাবাদী— এবারও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন।”

‘দুঃখ প্রকাশ’

হাসপাতালের অন্যান্য রোগী বা স্বজনরা কোনোভাবে অসুবিধার মুখে পড়লে সে জন্য দুঃখ প্রকাশ করেন জাহিদ হোসেন।

তিনি বলেন, “আমরা আবেগপ্রবণ। আমাদের সহকর্মীদের জন্য কেউ কোনোভাবে বাধাগ্রস্ত হয়ে থাকলে তাদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী। আপনাদের সহযোগিতা চাই— আপনাদের আন্তরিক সহায়তা ছাড়া উনার চিকিৎসা অব্যাহত রাখা কঠিন হয়ে যাবে।”