ঢাকা ৫ ফাল্গুন ১৪৩২, বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা ৫ ফাল্গুন ১৪৩২, বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
সর্বশেষ
স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখেছেন তারেক রহমান শেখ সেলিম পরিবারসংশ্লিষ্ট ৩ জন মন্ত্রী-এমপি কেমন হলো নতুন মন্ত্রিসভা? বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট তারেক রহমানের মন্ত্রিসভায় নতুন মুখের প্রধান্য তারেক রহমান সংসদের নেতা, বিনাশুল্কের গাড়ি ও সরকারি প্লট ‘নেবেন না’ বিএনপির এমপিরা ষড়যন্ত্র ভেস্তে গেল, সংবিধান সংস্কার পরিষদের শপথে অংশ নেয়নি বিএনপি শেখ হাসিনার ভারতে অবস্থান দুদেশের সম্পর্কে ‘বাধা’ হবে না সিইও-এর পদত্যাগ, ফরেনসিক তদন্ত ও ট্রাস্টি বোর্ড পুনর্গঠনে চারিটি কমিশনের হস্তক্ষেপ দাবি শপথ অনুষ্ঠানে যাচ্ছেন ব্রিটিশ আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা পারিবারিক কারণ দেখিয়ে দেশ ছাড়লেন বিসিবি সভাপতি বুলবুল ভোট–পরবর্তী সহিংসতা: দেশে ‘৭ মৃত্যু, আহত ৩৫০’ মঙ্গলবার এমপিদের কয়টি শপথ? মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭ বাড়ি ওমরাহ শেষে সৌদি আরবের সড়কে প্রাণ গেল ৫ বাংলাদেশির আলহাজ বশির উদ্দিন আহমদ সাহেবের ইন্তেকালে দারুল হাদিস লাতিফিয়ার শোক প্রকাশ মধ্যপ্রাচ্যে আবারও মার্কিন রণতরী: ইরানের সঙ্গে কী ঘটছে? নামাজের সঠিক সময়সূচি নিয়ে পনের বছরের গবেষণার ফল প্রকাশ প্রধানমন্ত্রীর হিসেবে তারেক রহমান কোথায় থাকবেন? বিএনপি’র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা? এমপি ও মন্ত্রিসভার শপথ মঙ্গলবার, প্রতিবাদ কর্মসূচি দিল জামায়াত জোট দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশের প্রত্যয় ব্যক্ত করলেন তারেক রহমান ৩ দিনের মধ্যে এমপিদের শপথ, পড়াবেন সিইসি সংসদ নির্বাচন ২০২৬ : নির্বাচিত সংসদ সদস্যদের তালিকা ভোটের ফলাফল ‘পাল্টে দেওয়ার’ অভিযোগ ১১ দলীয় ঐক্যের আলোচিত মুখ মান্না, আমজনতার তারেকসহ জামানত হারালেন যারা নির্বাচনে কোন দল কত আসন পেল? রংপুরে ‘লাঙলের জানাজা’ ! ‘আমার তারেক ভাই’ সম্বোধন করে তারেক রহমানকে মমতার শুভেচ্ছা

স্পেনের বার্সেলোনায় পবিত্র ঈদ-উল আযহা উদযাপন

প্রকাশিত: ২৪ আগস্ট ২০১৮, ০১:১৩ এএম

স্পেনের বার্সেলোনায় পবিত্র ঈদ-উল আযহা উদযাপন
[youtube]V08X5e6_cac[/youtube] আনন্দ উৎসব আর ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ইউরোপের অন্যান্য দেশের মতো প্রতিবছরের ন্যায় স্পেনেও ঈদ-উল আযহা উদযাপন হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার স্পেনের বার্সেলোনায় বসবাসরত মুসলমান প্রবাসী বাংলাদেশিরা তাদের প্রধান এ ধর্মীয় উৎসব নিজেদের মধ্যেই ভাগাভাগি করে নেন। রাজধানী শহর মাদ্রিদ, পর্যটন নগরী বার্সেলোনাসহ স্পেনের বিভিন্ন শহরে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরা ঈদের নামাজ আদায় করে একে অপরের সাথে ঈদের কুশলাদি বিনিময় করেন। ইউরোপের পর্যটন নগরী বার্সেলোনায় বাংলাদেশি লোকসংখ্যা বসবাস প্রায় বার হাজারের মতো।বাংলাদেশী অধ্যুষিত এলাকা প্লাসা মাকবায় বাংলাদেশিদের পরিচালিত লতিফিয়া ফুলতলি জামে মসজিদের উদ্যোগে ঈদের সবচেয়ে বড় জামাত অনুস্টিত হয় এ জামাতে অংশগ্রহণ করেন প্রায় এক হাজারের ও বেশী মুসল্লী,পুরো এলাকা জুড়ে ছিলো বাংলাদেশী সহ বিভিন্ন দেশের মুসল্লিদের এক মিলন মেলা। তাছাড়া বার্সেলোনার বাংলাদেশীদের প্রথম মসজিদ শাহ জালাল জামে মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের ৩টি জামাত প্রতিটি জামাতেই ছিল প্রবাসী বাংলাদেশিদের উপচে পড়া ভিড়।বাংলাদেশি মুসল্লিদের পাশা পাশি ঈদের নামাজে উপস্থিত ছিলেন পাকিস্তানি, মরক্কো,সেনেগাল সহ আফ্রিকার বিভিন্ন দেশের মুসল্লিরা। ঈদের নামাজের দু‘টি জামাত সকাল ৭টা ৩০মিঃ ও সকাল ৯টায় মসজিদে এবং একটি জামাত সকাল ৮.০০টায় মসজিদ সংলগ্ন খালি ময়দানে আয়োজন করে মসজিদ পরিচালনা কমিটি।উল্লেখ্য শাহজালাল জামে মসজিদের ভেতরে একটি জামাতে ধর্মপ্রান মহিলারাও নামাজে অংশগ্রহণ করেন। এছাড়াও বার্সেলোনার লতিফিয়া ফুলতলী জামে মসজিদে সকাল ৭.৪০মি, ৮.২০মি.,ও ৯.০০টায় ঈদের নামাজের ৩টি জামাত অনুষ্ঠিত হয়।  ঈদের নামাজে আসা বিভিন্ন দেশের প্রবাসীদের নিয়ে এক মিলন মেলায় পরিণত হয় মসজিদ গুলার ভেতরে ও বাহিরে। নামাজ শেষে বার্সেলোনার বিভিন্ন প্রান্তে কর্মরত বাংলাদেশিরা একে অপরের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে তাদের সুখ-দুঃখ ভাগ করে নেয়। তবে স্পেনে ঈদের দিন সরকারি ছুটি না থাকায় ঈদের নামাজ আদায় করেই অনেককেই দ্রুত কাজে ছুটতে দেখা গেছে। এখানে বাংলাদেশীরা কুরবানীর জন্য পশু নিজের দেশের মতো সহজে জবাই করতে পারেনা,কিন্তু বিভিন্ন হালাল মাংসের দোকানে তারা অর্ডার দিয়ে কুরবানীর মাংস সংগ্রহ করে থাকেন।সে জন্যে মাংসের দোকান গুলোতে আগের দিন থেকে ছিলো মানুষের লম্বা ভিড়। কয়েকজন প্রবাসী বাংলাদেশিদের সাথে কথা হয় ৫২বাংলা প্রতিবেদকের। তাদের চোখে মুখে উৎসবের আমেজ থাকা সত্ত্বেও তাদের মাঝে লক্ষ্য করা গেছে স্বজনের অনুপস্থিতির চাপা কষ্ট।