ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত

অপহরণ সৌদি আরবে, মুক্তিপণ আদায় বাংলাদেশে

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ০৬:২৯ পিএম

অপহরণ সৌদি আরবে, মুক্তিপণ আদায় বাংলাদেশে

সৌদি আরবে অবস্থানের সময় এক প্রবাসীকে অপহরণ করে একটি চক্র। পরে বাংলাদেশে তার স্ত্রী ও শ্বশুরের কাছে ফোন করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। দেশের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টে পাঠানো হয় প্রায় ৩৫ লাখ টাকা। এরপর সৌদি আরবেই অপহৃত ব্যক্তিকে ফের মুক্ত করে দেয় অপহরণকারীরা।

এই ঘটনায় চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ধরা পড়া ব্যক্তির নাম মো. জিয়াউর রহমান (৪২)। বুধবার সন্ধ্যায় মাগুরার শালিথা থানার হরিপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বলেন, ‘অপহরণের ঘটনায় মামলা দায়েরের পর তদন্ত ক‌রে অভিযুক্ত‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে।’

মামলার এজাহারে বলা হয়, বাদীর মেয়ের জামাই দীর্ঘ ২০ বছর ধরে সৌদি আরবে আছেন এবং সেখানে তার নিজস্ব ব্যবসা রয়েছে। গত ১২ জানুয়ারি সকালে পরিকল্পিতভাবে তাকে রিয়াদ শহর থেকে অজ্ঞাত ব্যক্তিরা অপহরণ করে। পরে রাসেলের বড় ভাই সাইফুল ইসলামের সঙ্গে অজ্ঞাত ইমু আইডি ও ভিওআইপির মাধ্যমে যোগাযোগ করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে রাসেলকে হত্যার হুমকিও দেওয়া হয়। মুক্তিপণের অর্থ পাঠানোর জন্য তারা বাংলাদেশের বেশ কয়েকটি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (বিকাশ, নগদ ইত্যাদি) অ্যাকাউন্ট এবং ব্যাংক হিসাব নম্বর সরবরাহ করে।

পরবর্তীতে বাদী, সাইফুল ইসলামসহ অন্যরা বাধ্য হয়ে মুক্তিপণ দিতে রাজি হন। সাইফুল ইসলাম খিলগাঁও ঝিলপাড় এলাকা থেকে ধাপে ধাপে বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্টে মোট ১০ লাখ ৩৫ হাজার টাকা এবং ব্যাংক হিসাবে ২৫ লাখ টাকা পাঠান। সব মিলিয়ে ৩৫ লাখ ৩৫ হাজার টাকা পাওয়ার পর অপহরণকারীরা রাসেলকে রিয়াদের রাস্তার পাশে অচেতন অবস্থায় ফেলে যায়। যাওয়ার আগে তাদের একজন রাসেলের হাতের ছাপ এবং আকামা আইডি নিয়ে নেয় এবং ঘটনা প্রকাশ পেলে হত্যার ভয় দেখায়।

পরে স্থানীয়দের সহায়তায় নিরাপদ স্থানে গিয়ে রাসেল পরিবারকে সব জানালে, তার শ্বশুর ২১ জানুয়ারি খিলগাঁও থানায় মামলা করেন।

তদন্তে সিআইডি মুক্তিপণ নেওয়া বিভিন্ন ব্যাংক হিসাব ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্টের তথ্য বিশ্লেষণ করে দেশে ও বিদেশে সংশ্লিষ্টদের সন্ধান অনুসন্ধান শুরু করে। এসব অ্যাকাউন্টের তথ্য পর্যালোচনার ভিত্তিতে মো. জিয়াউর রহমানকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিয়াউর জানিয়েছেন, তিনি সৌদিভিত্তিক অজ্ঞাত অপহরণকারীদের সঙ্গে যোগসাজশে মুক্তিপণের অর্থ থেকে ৫ লাখ টাকা কমিশন পেয়েছেন।

জসীম উদ্দিন খান বলেন, ‘এখন পর্যন্ত মো. জিয়াউর রহমানসহ এই মামলায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ইতোমধ্যে গ্রেফতার দুজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।’

মামলাটি বর্তমানে ঢাকা মেট্রো (পূর্ব) ইউনিটের অধীনে পরিচালিত হচ্ছে। চক্রের বাকি সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের জন্য সিআইডির তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।