ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার

৩২ ঘণ্টা পর ৬০ ফুট নিচ থেকে শিশু সাজিদকে উদ্ধার

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ১০:২৭ পিএম

৩২ ঘণ্টা পর ৬০ ফুট নিচ থেকে শিশু সাজিদকে উদ্ধার

রাজশাহীর তানোরে নলকূপের একটি পরিত্যক্ত গর্তে পড়ে যাওয়ার ৩২ ঘণ্টা পর শিশু সাজিদকে উদ্ধার করা হয়েছে। প্রায় ৬০ ফুট নিচ থেকে তাকে তুলে আনা হয়। শিশুটিকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। সে জীবিত না মৃত—এখনও তা নিশ্চিত হওয়া যায়নি।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টা ৫ মিনিটে তাকে উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের অপারেশন ডিরেক্টর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটিকে ৬০ ফুট নিচ থেকে তোলা হয়েছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। চিকিৎসকের পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।

এর আগে বুধবার (১২ ডিসেম্বর) দুপুর ১টার দিকে দুই বছর বয়সী সাজিদ গভীর ওই গর্তে পড়ে যায়। সে সময় মায়ের হাত ধরে কেটে নেওয়া ধানের ক্ষেতে হাঁটছিল। তখন হঠাৎ সে গর্তে পিছলে পড়ে যায়। তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের রাকিবুল ইসলাম তার বাবা। রাকিব ঢাকার একটি জুট মিলে ব্যবস্থাপক পদে চাকরি করেন।

ঘটনার পর বিকাল থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধার কাজে নামে। শিশুটিকে বাঁচাতে গর্তে পাইপের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হয়। পাশাপাশি গভীর সুড়ঙ্গ খনন করে তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যান ফায়ার সার্ভিস সদস্যরা।

ফায়ার সার্ভিসের রাজশাহী বিভাগের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, শিশুটি গর্তে পড়ার খবর তারা পান বুধবার দুপুর আড়াইটার দিকে। গিয়ে দেখেন, স্থানীয়রা চেষ্টা করতে গিয়ে গর্তে কিছু মাটি ফেলে দিয়েছেন। বিকাল ৪টা পর্যন্ত শিশুটির সাড়া পাওয়া যাচ্ছিল। কিন্তু পরে মানুষের ভিড় ও হট্টগোলের কারণে আর সাড়া পাওয়া যাচ্ছিল না। ফায়ার সার্ভিসের তিন ইউনিট উদ্ধার অভিযান অব্যাহত রাখে এবং শিশুটিকে উদ্ধারে সব ধরনের চেষ্টা করা হয়।

শিশুর মা রুনা খাতুন বলেন, দুপুর ১টার দিকে মেজো ছেলে সাজিদের হাত ধরে তিনি বাড়ির পাশের মাঠে যাচ্ছিলেন। কোলে ছিল তার আরেক সন্তান। হাঁটার সময় হঠাৎ সাজিদ ‘মা’ বলে ডাক দেয়। পেছনে তাকিয়ে দেখেন, ছেলে নেই; গর্তের ভেতর থেকে ‘মা, মা’ বলে ডাকছে। গর্তটির ওপরে খড় বিছানো থাকায় তিনি বুঝতে পারেননি যে সেখানে গর্ত রয়েছে—ছেলেও পারেনি। পা দেওয়া মাত্রই সে গর্তে পড়ে যায়। লোকজনকে ডাকতে ডাকতেই শিশুটি নিচে নেমে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তানোর উপজেলার পচন্দর ইউনিয়নের এই এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে নেমে গেছে। ফলে গভীর নলকূপ বসানো এখানে নিষিদ্ধ। এমন পরিস্থিতিতেও কোয়েলহাট গ্রামের জমির মালিক কছির উদ্দিন প্রায় এক বছর আগে একটি গভীর নলকূপ স্থাপনের জন্য ৮ ফুট ব্যাসার্ধের মুখ করে গর্ত খনন করেন। পানি না পাওয়ায় নলকূপ বসানো হয়নি। গর্তটি ভরাটও করা হয়েছিল, কিন্তু বর্ষায় মাটি বসে গিয়ে নতুন করে ওই গর্ত সৃষ্টি হয়। সেখানেই পড়ে যায় শিশু সাজিদ।