ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির

চট্টগ্রামে গভীর রাতে যুবদলে সংঘর্ষ, গুলিবিদ্ধ কর্মীর মৃত্যু : এক মাসে ৩ জন খুন

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, ০২:৪৩ পিএম

চট্টগ্রামে গভীর রাতে যুবদলে সংঘর্ষ, গুলিবিদ্ধ কর্মীর মৃত্যু : এক মাসে ৩ জন খুন

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় গভীর রাতে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক স্বেচ্ছাসেবক দলের কর্মী এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের অনুসারী হিসেবে পরিচিত। একই ঘটনায় গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সোমবার (২৭ অক্টোবর) মধ্যরাতে বাকলিয়া থানার সৈয়দ শাহ রোডের মদিনা আবাসিক এলাকার সামনে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মো. সাজ্জাদ। তিনি তক্তারপুল এলাকার বাসিন্দা মোহাম্মদ আলমের ছেলে। তবে আহতদের পরিচয় এখনো জানা যায়নি।

নিহতের বাবা মোহাম্মদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, তারা পারিবারিকভাবে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। রাতে কেউ তার ছেলেকে বাইরে ডেকে নেয়। পরে তার গুলিবিদ্ধ হওয়ার খবর পান।

তিনি বলেন, “আমার ছেলে ডা. শাহাদাতের অনুসারী। রাতে খবর পেয়ে হাসপাতালে এসে দেখি ছেলে চলে গেছে।”

তবে কে ফোন করে তার ছেলেকে বাইরে ডেকেছিল, সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান।

দলীয় সূত্র ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার খুলে ফেলাকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগর যুবদল নেতা এমদাদুল হক বাদশা ও বোরহান উদ্দিনের অনুসারীদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। প্রথমে বাদশার অনুসারীরা বোরহানের গ্রুপের ওপর চড়াও হন। একপর্যায়ে হাতাহাতি, ধাওয়া–পাল্টা ধাওয়ার পর সংঘর্ষটি রূপ নেয় গোলাগুলিতে। মধ্যরাতে একাধিক গুলির শব্দে ভারী হয়ে ওঠে বাকলিয়া এলাকা।

এ ঘটনায় আহতদের মধ্যে বেশ কয়েকজন গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এমদাদুল হক বাদশা চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। দখল ও চাঁদাবাজির অভিযোগে মাস কয়েক আগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। অন্যদিকে, বোরহান উদ্দিন নগর ছাত্রদলের সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক, বর্তমানে যুবদলের রাজনীতিতে সক্রিয়। তবে তার বর্তমান পদ সম্পর্কে জানা যায়নি।

তবে জানা গেছে, বাদশা ও বোরহান—দুজনই সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের অনুসারী।

ঘটনার পর ওই এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে পুলিশের একাধিক টিম।

বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, “ব্যানার খুলে ফেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

মঙ্গলবার সকালে প্রতিবেদনটি লেখা পর্যন্ত হত্যাকাণ্ডে কাউকেই আটক করতে পারেনি পুলিশ।

এ নিয়ে চট্টগ্রামে এক মাসে বিএনপি ও অঙ্গসংগঠনের তিনজনের মৃত্যু হলো। শনিবার রাউজান উপজেলায় প্রতিপক্ষের গুলিতে নিহত হন স্থানীয় যুবদল কর্মী মোহাম্মদ আলমগীর। মাসের শুরুতে চট্টগ্রাম–কাপ্তাই সড়কের মদুনাঘাটে প্রকাশ্যে ফিল্মি কায়দায় গুলি করে হত্যা করা হয় বিএনপি কর্মী মুহাম্মদ আবদুল হাকিমকে। ব্যক্তিগত গাড়িতে করে শহরে ফেরার পথে তাকে একাধিক গুলি করা হয়।