ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির

জুলাই সনদ বাতিলের দাবিতে সংসদ ভবনের সামনে বিক্ষোভ

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫, ০৮:১৩ পিএম

জুলাই সনদ বাতিলের দাবিতে সংসদ ভবনের সামনে বিক্ষোভ

জুলাই জাতীয় সনদ স্বাক্ষরকে ‘বিতর্কিত’ উল্লেখ করে শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে বিক্ষোভ করেছেন ‘জুলাইযোদ্ধারা’। তাদের দাবি, এই সনদ তারা মেনে নেবেন না, কারণ এতে জুলাই আন্দোলনে আহতদের অবমূল্যায়ন করা হয়েছে। একই সঙ্গে আন্দোলনকারীরা আহতদের ওপর হামলার বিচারও দাবি করেন।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্বাক্ষর অনুষ্ঠান শেষ হওয়ার পর শতাধিক জুলাইযোদ্ধা মিছিল নিয়ে সংসদ ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করেন। কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের প্রবেশে বাধা দেয়। পরে নিরাপত্তা বেষ্টনীর বাইরে দাঁড়িয়ে নেতারা বক্তব্য দেন।

তারা অভিযোগ করেন, এই সনদ ‘ভারতের প্রেসক্রিপশনে’ তৈরি হয়েছে এবং এর মাধ্যমে ‘আওয়ামী লীগের পুনর্বাসনের প্রক্রিয়া সম্পন্ন’ করা হয়েছে। তাদের ভাষায়, “এতে দেশের মানুষের কোনও প্রত্যাশার প্রতিফলন নেই। তাই এটি বাতিল করতে হবে। আমরা এই সনদ মানি না।”

‘আমরা জুলাইযোদ্ধা আন্দোলনের’ সংগঠক ইয়াসিন নূর বলেন, “জুলাইয়ে আহতদের মারধর করে স্বাক্ষর করা এই সনদ বাতিল না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। কারণ, সরকার এর কোনও আইনি ভিত্তি দেয়নি।”

এর আগে শুক্রবার দুপুরে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। তখন পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে আহত ২০ বিক্ষোভকারী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।