ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের

বাংলাদেশি পণ্যে ৪ মাসে চতুর্থবারের মতো ভারতের বিধিনিষেধ

প্রকাশিত: ১২ আগস্ট ২০২৫, ১২:৩৫ এএম

বাংলাদেশি পণ্যে ৪ মাসে চতুর্থবারের মতো ভারতের বিধিনিষেধ

বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে ধারাবাহিকভাবে নতুন নতুন বিধিনিষেধ আরোপ করছে ভারত। এবার দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীন বৈদেশিক বাণিজ্য দফতর (ডিজিএফটি) বাংলাদেশ থেকে বস্ত্র ও পাটজাত আরও চার ধরনের পণ্যে স্থলবন্দর ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে।

গত চার মাসে এ নিয়ে চতুর্থবার বাংলাদেশি পণ্যের ওপর নিষেধাজ্ঞা দিল ভারত। এর মধ্যে তিন দফাতেই স্থলবন্দর ব্যবহারের ওপর সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।

সর্বশেষ নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন ডিজিএফটির অতিরিক্ত সচিব অজয় ভাদুর। এটি জারি হয় সোমবার (১১ আগস্ট)। এর আগে গত ৮ এপ্রিল, ১৭ মে ও ২৭ জুনও একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ হয়েছিল।

প্রথম ধাক্কা—ট্রান্সশিপমেন্ট বাতিল

গত বছরের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ-ভারত সম্পর্কের অবনতি ঘটে। সীমান্ত, ভিসা ইত্যাদি ইস্যুতে সম্পর্ক তলানিতে ঠেকে এবং একপর্যায়ে দুই দেশই একে অপরের ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপের পথে যায়।

প্রথম নিষেধাজ্ঞা আসে ৮ এপ্রিল, যখন ভারত বাংলাদেশের জন্য কলকাতা বিমানবন্দর হয়ে অন্যান্য দেশে পণ্য পাঠানোর (ট্রান্সশিপমেন্ট) সুবিধা বাতিল করে। ২০২০ সালের ২৯ জুন থেকে এই সুবিধা কার্যকর ছিল। ভারতের যুক্তি—দীর্ঘদিনের এ সুবিধায় তাদের বিমানবন্দর ও বন্দরগুলোতে জট তৈরি হচ্ছিল, যা নিজস্ব রপ্তানিতে বিঘ্ন ঘটাচ্ছিল।

স্থলবন্দরে আমদানি নিষেধাজ্ঞা

এরপর ১৭ মে ভারত বাংলাদেশি তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক, কাঠের আসবাব, সুতা ও এর উপজাত, ফল ও ফলের স্বাদযুক্ত পানীয়সহ বেশ কয়েকটি পণ্যে স্থলবন্দর ব্যবহার করে আমদানিতে নিষেধাজ্ঞা দেয়। ভারতের নির্দেশনা অনুযায়ী এসব পণ্য কেবল মহারাষ্ট্রের নবসেবা ও পশ্চিমবঙ্গের কলকাতা সমুদ্রবন্দর দিয়ে আমদানি করা যাবে।

পরে ২৭ জুন বস্ত্র ও পাটজাত ৯ ধরনের পণ্য স্থলবন্দর হয়ে আমদানি বন্ধ করে ভারত। এর মধ্যে ছিল কাঁচা পাট, পাটের সুতা, পাটের কাপড়সহ বিভিন্ন সামগ্রী।

সবশেষ নিষেধাজ্ঞা—১১ আগস্ট

সোমবারের (১১ আগস্ট) ঘোষণায় চার ধরনের বস্ত্র ও পাটজাত পণ্য—পাট বা অন্যান্য উদ্ভিজ্জ তন্তুর কাপড়, পাটের দড়ি-রশি-সুতলি, অন্যান্য তন্তুর দড়ি-রশি-সুতলি, এবং পাটের বস্তা-ব্যাগ—স্থলবন্দর হয়ে আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এসব পণ্য কেবল নবসেবা সমুদ্রবন্দর দিয়ে আমদানি সম্ভব হবে।

২৭ জুন ও ১১ আগস্টের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে—এই পণ্যগুলো বাংলাদেশ থেকে নেপাল বা ভুটানে রপ্তানিতে বাধা নেই, তবে ওই দেশগুলো হয়ে পুনরায় ভারতে রপ্তানি করা যাবে না।

বাণিজ্যে প্রভাব ও করণীয়

ইপিবি তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ ভারতে ১৫৭ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে, যা মোট রপ্তানি আয়ের ৩.৭৫%। গত জুনে যেসব পণ্যে স্থলবন্দর ব্যবহার বন্ধ হয়, সেগুলো থেকে আয় ছিল প্রায় ১৫ কোটি ডলার।

ব্যবসায়ীদের মতে, নিষেধাজ্ঞাগ্রস্ত বেশিরভাগ পণ্য স্থলবন্দর দিয়েই রপ্তানি হতো। এখন সমুদ্রপথে পাঠাতে হলে সময় ও খরচ—দুটিই বাড়বে। বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তাপস প্রামাণিক বলেছেন, “ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের উদ্যোগ নেওয়া দরকার। পাশাপাশি বিকল্প রপ্তানি বাজারও খুঁজে বের করতে হবে।”

সিপিডির সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেন, “দুই দেশের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন সরাসরি বাণিজ্যে প্রভাব ফেলছে। যত দ্রুত সমাধানে পৌঁছানো যাবে, ততই উভয় দেশের অর্থনীতি উপকৃত হবে।”