ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

বাংলাদেশের পণ্যে পাল্টা শুল্ক ২০ শতাংশে নামালেন ট্রাম্প

প্রকাশিত: ০১ আগস্ট ২০২৫, ০৩:৩৭ পিএম

বাংলাদেশের পণ্যে পাল্টা শুল্ক ২০ শতাংশে নামালেন ট্রাম্প
উঠেছিল ৩৫ শতাংশে, দর কষাকষি করে এখন তা কমে এসেছে ২০ শতাংশে। অর্থাৎ বাংলাদেশি পণ্য এখন যুক্তরাষ্ট্রের বাজারে ঢুকতে গেলে ২০ শতাংশ পাল্টা শুল্ক গুনতে হবে। ওয়াশিংটনে ধারাবাহিক আলোচনার পর বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দপ্তর থেকে বাংলাদেশের পণ্যে ২০ শতাংশ পাল্টা শুল্ক ধার্যের ঘোষণা দেওয়া হয়। শুল্কভার কমিয়ে আনাকে বাংলাদেশের কূটনৈতিক আলোচনায় সাফল্য হিসাবে দেখছে অন্তর্বর্তী সরকার। এজন্য বাংলাদেশের প্রতিনিধি দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশের পণ্যের ওপর এতদিন ধরে যুক্তরাষ্ট্রের শুল্কহার ছিল গড়ে ১৫ শতাংশ, তার সঙ্গে এখন আরও ২০ শতাংশ যোগ হওয়ায় তা বেড়ে ৩৫ শতাংশে দাঁড়াবে। হোয়াইট হাউসের ঘোষণা অনুযায়ী, ভারতের ওপর ২৫ শতাংশ, পাকিস্তানের ওপর ১৯ শতাংশ, আফগানিস্তানের ওপর ১৫ শতাংশ, মিয়ানমারের ওপর ৪০ শতাংশ, শ্রীলঙ্কার ওপর ২০ শতাংশ, ভিয়েতনামের ওপর ২০ শতাংশ পাল্টা শুল্ক আরোপ হবে। ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের চেয়ারে ফেরার পরপরই বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমাতে বড় অঙ্কের পাল্টা শুল্ক আরোপ করেন। গত এপ্রিলে বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশি পণ্যে ৩৭ শতাংশ পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন। তাতে দেশের রপ্তানি পণ্যের সবচেয়ে বড় গন্তব্য দেশটিতে শুল্কভার ৫২ শতাংশে উঠে গিয়েছিল। কয়েকদিন পরে ৯ এপ্রিল বিভিন্ন দেশের ওপর আরোপিত ওই শুল্ক তিন মাসের জন্য স্থগিত করা হয়। দেশগুলোকে এ সময় দেওয়া হয় বাণিজ্য আলোচনায় এসে যুক্তরাষ্ট্রের পণ্যের জন্য সুবিধা বাড়াতে। তিন মাসের সময়সীমা গত ৯ জুলাই শেষ হওয়ার ঠিক আগে বাংলাদেশকে চিঠি দিয়ে ট্রাম্প পাল্টা শুল্ক ২ শতাংশ কমিয়ে ৩৫ শতাংশ করার সিদ্ধান্ত জানান। তবে এই শুল্কের হার কমাতেও যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তির জন্য ৩১ জুলাই পর্যন্ত বিভিন্ন দেশকে সময় দেওয়া হয়। ওই চিঠি পাওয়ার পরপরই একটি বাণিজ্য প্রতিনিধি দল নিয়ে ওয়াশিংটনে যান বাণিজ্য উপদেষ্টা শেখ বশীরউদ্দিন। ইউএসটিআরের সঙ্গে এক দফা আলোচনা সেরে দেশে ফেরার পর গত সোমবার তিনি ফের যান ওয়াশিংটনে। তার সঙ্গে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী। সরকারি প্রতিনিধিদলের পাশাপাশি ব্যবসায়ীদের একটি দলও যুক্তরাষ্ট্র গেছে। ব্যবসায়ীদের এ দলের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বেসরকারি কোম্পানির আলাদা বৈঠক হওয়ার কথা। সমঝোতা স্মারকও (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হয় সরকারি প্রতিনিধি দলের তৃতীয় দিনের আলোচনা, যা রাত ১টায় শেষ হয়। এর পরপরই হোয়াইট হাউস বাংলাদেশসহ আরও বেশ কিছু দেশের শুল্কহার কমানোর ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রধন রপ্তানি পণ্য তৈরি পোশাক। এই বাজারে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের ওপর শুল্কও ২০ শতাংশ আরোপ করেছেন ট্রাম্প। আরেক প্রতিদ্বন্দ্বী কম্বোডিয়ার ওপর শুল্ক বসেছে ১৯ শতাংশ। ভারতের ওপর ২৫ শতাংশ এবং শ্রীলঙ্কার ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ হয়েছে। ফলে শুল্ক হারের বিচারে পোশাক পণ্য রপ্তানিতে প্রতিদ্বন্দ্বী কারও কাছ েথকে হুমকিতে পড়তে হচ্ছে না বাংলাদেশকে। একক দেশ হিসাবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার। মোট রপ্তানি আয়ের ২০ শতাংশের মতো আসে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির এই দেশটি থেকে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, গত ২০২৪-২৫ অর্থ বছরে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে ২৫০ কোটি (২.৫ বিলিয়ন) ডলারের পণ্য আমদানি করেছে। অন্যদিকে এই অর্থ বছরে দেশটিতে বাংলাদেশ ৮৬৯ কোটি ২৩ লাখ (৮.৬৯ বিলিয়ন) ডলারের পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ৬ দশমিক ২ বিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে দেশটির উড়োজাহাজ কোম্পানি বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। মূলত পাল্টা শুল্ক নিয়ে দর-কষাকষির অংশ হিসেবে বিমান কেনার এই উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে গম, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), সয়াবিন তেল ও তুলা কেনার পরিমাণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। গত মঙ্গলবার (২৯ জুলাই) সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে ট্রাম্প শুল্ক নিয়ে কথা বলেন সাংবাদিকেরা। তবে যুক্তরাষ্ট্রের কোম্পানি বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কিনতে কত খরচ হবে—এমন প্রশ্নের জবাব দেননি তিনি। শুধু উড়োজাহাজ কিনে বাণিজ্য ঘাটতি পূরণ করা সম্ভব হবে না, আর কী ধরনের পণ্য যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হবে—এমন প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, “আরও আছে। ওই প্যাকেজ নিয়েই তো গেছেন বাণিজ্য উপদেষ্টা, কী কী কিনতে হবে।” যুক্তরাষ্ট্র থেকে সামরিক সরঞ্জাম কেনা হবে কি না, জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, “সেটা আমি বলব না। বাণিজ্য উপদেষ্টাকে প্রশ্ন করুন।”