ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের

ঐকমত্যের বৈঠক ‘বর্জন’ বাম ধারার চার দলের

প্রকাশিত: ০১ আগস্ট ২০২৫, ১২:০৫ এএম

ঐকমত্যের বৈঠক ‘বর্জন’ বাম ধারার চার দলের
সংবিধানের চারটি বিদ্যমান মূলনীতি বাতিলের প্রস্তাবের বিরোধিতা করে বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) রাত ৯টা ২০ মিনিটে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে সরে দাঁড়িয়েছে বামপন্থী চারটি রাজনৈতিক দল। বৈঠক শেষে তারা জানিয়েছেন, জাতীয় সনদে স্বাক্ষর দেবেন কি না—সেই সিদ্ধান্ত পরে জানানো হবে। এর আগে সকাল সাড়ে ১০টায় ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর এই আলোচনা শুরু হয়। বৈঠক ত্যাগকারী নেতারা হলেন–বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-র সাধারণ সম্পাদক রুহীন হোসেন প্রিন্স, বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ এবং বাসদ (মার্কসবাদী)-এর সমন্বয়ক মাসুদ রানা। বৈঠকের পর সংবাদ সম্মেলনে তারা জানান, সংবিধানের চার মূলনীতি বাতিল করে নতুন কিছু অন্তর্ভুক্তির প্রস্তাব দিয়েছে কমিশন। সমর্থন না থাকলে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ থাকলেও তারা বলছেন—চার মূলনীতি অক্ষুণ্ন রেখে নতুন বিষয় সংযোজনের পক্ষেই তারা। বর্তমান সংবিধানের চার মূলনীতি: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। কমিশনের প্রস্তাবিত পাঁচটি নতুন মূলনীতি: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি। বাম দলগুলোর অবস্থান হলো–বিদ্যমান মূলনীতি রেখে নতুনগুলো যোগ করা যেতে পারে, বাদ দেওয়া চলবে না। অন্যদিকে বিএনপি ও জামায়াতে ইসলামী বলছে, তারা আগেই 'আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস'-এর পুনঃস্থাপন চেয়েছে, তবে কমিশনের প্রস্তাবে আপত্তি নেই। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলেছে, তারা প্রস্তাবের সঙ্গে একমত। এর আগের রোববার অনুষ্ঠিত সংলাপে সংবিধানের মূলনীতি নিয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। সেখানে সিপিবির সাধারণ সম্পাদক প্রিন্স বলেছিলেন, “সংবিধানের মূলনীতির প্রশ্নে ঐকমত্য সম্ভব নয়। এটি জনগণের সিদ্ধান্ত, রাজনৈতিক দলগুলো সেই রায় নিতে জনগণের কাছে যাবে।” তিনি আরও বলেন, “সংবিধানকে পরিপূর্ণ করা যেতে পারে, কিন্তু মূলনীতির প্রশ্নে কোনো ছাড় দেওয়া সম্ভব না।” তাদের প্রস্তাব: “রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে সংবিধানের চার মূলনীতির সঙ্গে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি যোগ করা যেতে পারে।” বৈঠক বর্জনের বিষয়ে বাসদ নেতা বজলুর রশিদ বলেন, “সংবিধানের কাঠামোগত পরিবর্তনের পক্ষে আমরা না, এবং কেউ ঐকমত্য কমিশনকে সে রায় দেয়নি।” তিনি অভিযোগ করেন, “মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের যুদ্ধ বলা, সংবিধানকে মুজিববাদী সংবিধান বলা—এগুলো ঐতিহাসিক বিকৃতি এবং মূল চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা।” তার মতে, “জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা শব্দগুলোর ঐতিহাসিক মূল্য ও তাৎপর্য আছে, যা ২৩ বছরের পাকিস্তানি শাসনের বিরুদ্ধে সংগ্রামে গড়ে উঠেছে।” তিনি যুক্ত করেন, “বর্তমান মূলনীতি রেখে নতুনগুলো যোগ করলে আমাদের আপত্তি নেই, কিন্তু বাদ দিয়ে প্রতিস্থাপন আমরা মানি না।” বাসদ নেতা আরও বলেন, “এ ধরনের সনদে স্বাক্ষর দেওয়া সম্ভব হবে না, বিষয়টি আমাদের দলীয় ফোরামে আলোচনা করব।” বাংলাদেশ জাসদের মুশতাক হোসেন বলেন, “এ ধরনের প্রস্তাব আমাদের ঐক্য নষ্ট করতে পারে, এটি যেন ডিনামাইট—আমরা সতর্ক থাকতে বলেছিলাম।” তিনি দাবি করেন, “কমিশন আমাদের দিয়েই বিদ্যমান মূলনীতি বাতিল করতে চাইছে, ভবিষ্যতে জনগণ চাইলে আন্দোলনের মাধ্যমে আমরা প্রতিক্রিয়া জানাবো।” সিপিবি নেতা প্রিন্স বলেন, “আমরা প্রথম থেকেই বলেছি, এই বিষয়টি আলোচনার বাইরে রাখা হোক। সংবিধানের মূলনীতি মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই এসেছে—তাতে পরিবর্তন নয়, সংযোজন হতে পারে।” তিনি দাবি করেন, “সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবে মুক্তিযুদ্ধের প্রকৃত বয়ান এড়িয়ে অন্য বয়ান দেওয়ার চেষ্টা হয়েছে।” বাসদ (মার্কসবাদী)-এর মাসুদ রানা বলেন, “আমাদের মত চাপিয়ে দিলে সেটি আমরা গ্রহণ করব না।” ‘নোট অব ডিসেন্ট’ দেওয়া প্রসঙ্গে মুশতাক হোসেন বলেন, “আমরা বর্জন করেছি, এ ধরনের মৌলিক বিষয়ে ডিসেন্ট দিয়ে সিদ্ধান্ত হয় না।” প্রিন্সও বলেন, “নোট অব ডিসেন্ট দিয়ে এমন বিষয়ে অবস্থান গ্রহণ সম্ভব নয়, তাই আমরা বর্জন করেছি।”