ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান

স্টারলিংক সংযোগ কীভাবে নেবেন?

প্রকাশিত: ২১ মে ২০২৫, ১২:০৬ পিএম

স্টারলিংক সংযোগ কীভাবে নেবেন?
যুক্তরাষ্ট্রভিত্তিক স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক পেতে হলে সরাসরি প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটে গিয়ে গ্রাহক দুটি অপশন দেখতে পাবেন—‘রেসিডেনশিয়াল’ ও ‘রোম’। ‘রেসিডেনশিয়াল’ অপশনের ‘অর্ডার নাউ’–তে ক্লিক করে ব্যবহারকারীকে নিজের অবস্থান নির্বাচন করতে হবে। তবে ‘রোম’, অর্থাৎ ভ্রাম্যমাণ সেবা ব্যবহারের অনুমোদন এখনো সরকার থেকে মেলেনি। স্থান নির্ধারণের পর চেকআউট অপশনে প্রয়োজনীয় তথ্য ও অর্থপ্রদান সম্পন্ন করে ‘প্লেস অর্ডার’ ক্লিক করতে হবে। পণ্য অর্ডারের তিন থেকে চার সপ্তাহের মধ্যে গ্রাহকের ঠিকানায় পৌঁছে যাবে। স্টারলিংক বলছে, এটি সহজে নিজেরা সেটআপ করতে পারবেন গ্রাহকরা। বাংলাদেশে মঙ্গলবার (২০ মে ২০২৫) থেকে বাণিজ্যিকভাবে সেবা দেওয়া শুরু করেছে স্টারলিংক। এই তথ্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সোমবার আনুষ্ঠানিকভাবে জানায়। প্রতিষ্ঠানটি নিজেও ওই দিন এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে। প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি–বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এক সংবাদ সম্মেলনে জানান, স্টারলিংকের সরঞ্জাম সেটআপ করতে এককালীন খরচ পড়বে ৪৭ হাজার টাকা। প্রাথমিকভাবে দুটি প্যাকেজ চালু করেছে স্টারলিংক—‘রেসিডেন্স’ প্যাকেজের মাসিক খরচ ৬ হাজার টাকা, আর ‘রেসিডেন্স লাইট’ প্যাকেজের খরচ ৪ হাজার ২০০ টাকা। সংবাদ সম্মেলনে জানানো হয়, একটি ডিভাইস থেকে ২০ থেকে ৫০ মিটার পর্যন্ত এলাকায় ইন্টারনেট পাওয়া যাবে। গ্রামীণ এলাকায় এই পরিসর ৫০ থেকে ৬০ মিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে। একজন ব্যবহারকারী নিজে অথবা একাধিক ব্যক্তি মিলে সমিতিভিত্তিকভাবে সংযোগ কিনে ভাগাভাগি করে ব্যবহার করতে পারবেন। উচ্চগতির ইন্টারনেট সেবা দেওয়ার জন্য স্টারলিংক জনপ্রিয়। বলা হয়, যেখানে প্রথাগত ইন্টারনেট সংযোগ পৌঁছায় না, সেই দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলগুলোতেও স্টারলিংক নিরবিচারে সংযোগ দিতে সক্ষম। এই সেবায় সর্বোচ্চ ৩০০ এমবিপিএস গতিতে সীমাহীন ইন্টারনেট ব্যবহার করা সম্ভব। দক্ষিণ এশিয়ায়, বাংলাদেশের পাশাপাশি ভুটান ও শ্রীলঙ্কায়ও স্টারলিংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। প্রতিষ্ঠানটির মালিক বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ এবং বর্তমানে সেদেশের সরকারি দক্ষতা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।