ঢাকা ২১ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
ঢাকা ২১ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মারধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার

বাংলাদেশে যে ভাষায় কথা বলেন মাত্র ৬ জন

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১০ এএম

বাংলাদেশে যে ভাষায় কথা বলেন মাত্র ৬ জন

বাংলাদেশে বিলুপ্তির মুখে রয়েছে ১৪ ভাষা। এর মধ্যে রেংমিটচ্যা ভাষা বলতে পারেন মাত্র এই ছয়জন। তারা মারা গেলে পৃথিবী থেকে হারিয়ে এই ভাষাটি। মাতৃভাষা রক্ষার জন্য ঢাকায় গড়ে ওঠা প্রতিষ্ঠান আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এই রেংমিটচ্যা ভাষাসহ তিনটি ভাষা রক্ষায় কাজ করছে। রিংমিটচ্যা, লালেং বা পাত্র এবং কন্দো ভাষা বাঁচাতে জরিপ করছে। তবে ভাষার নিজস্ব বর্ণমালা না থাকায় সংরক্ষণ করা কঠিন হয়ে পড়ছে।

জানা গেছে, দেশে বাংলাসহ ৪১টি ভাষার প্রচলন আছে। তবে এর মধ্যে বিলুপ্তির মুখে রিংমিটচ্যা, পাত্র, কন্দোসহ ১৪টি। নিজস্ব ভাষায় বই রয়েছে শুধু চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও সাদরি জাতির। তবে পড়ানোর মতো শিক্ষক নেই।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘তিনটি ভাষাকে আমরা টার্গেট করেছি, যেগুলো বিভিন্ন অবস্থায় রয়েছে। পাত্র, কন্দো, রিংমিটচ্যা- এ ভাষাগুলো নিয়ে আমরা জরিপ করছি। জরিপের মাধ্যমে তথ্য উপাত্ত সংগ্রহ করে তাদের ভাষা সম্পর্কে একটা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’

ছয়জনের রেংমিটচ্য ভাষা বাঁচিয়ে রাখার লড়াই

ম্রো জাতিগোষ্ঠীর মানুষ সাধারণত নিজেদের মাতৃভাষা ‘ম্রো’তে কথা বললেও প্রায় সাত দশক আগে বান্দরবানে তাদের মধ্যে স্বতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত রেংমিটচ্য ভাষী কিছু মানুষ ছিলেন, যাদের সংখ্যা কমতে কমতে এখন ছয় থেকে আটজনে এসে ঠেকেছে।

এই হাতেগোনা কয়েকজন মানুষ মারা গেলে রেংমিটচ্য ভাষাটিও চিরতরে পৃথিবী থেকে হারিয়ে যাবে। এই বাস্তবতার মধ্যেই পাহাড়ের কিছু মানুষ নতুন করে উদ্যোগ নিয়েছেন, যাতে ভাষাটি বিলুপ্ত হয়ে না যায়।

আড়াই দশকের বেশি সময়ের চেষ্টায় ম্রো ও বাংলাভাষা দিয়ে ভাষাটির নিজস্ব শব্দভাণ্ডার দাঁড় করিয়ে পুস্তক প্রকাশ করেছেন গবেষকরা। রেংমিটচ্য ভাষাগোষ্ঠীর শিশুদের সেই ভাষায় শিক্ষা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে আলাদা ‘স্কুল কাম হোস্টেল’; যেখানে থেকে শিশুরা প্রতিনিয়ত ভাষাটি রপ্ত করতে পারে।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মুহাম্মদ আসাদুজ্জামান বলেন, “রেংমিটচ্য ভাষার ডকুমেন্টশন করব আমরা। হয়ত রোজার ঈদের পর ওই এলাকায় (বান্দরবানের আলীকদম উপজেলার প্রত্যন্ত পাহাড়ি এলাকা) যাব। ডকুমেন্টশন করে কীভাবে সংরক্ষণ করা যায় দেখব। আসলে ভাষা বেঁচে থাকে তো তার ভাষীর মাধ্যমে। সেটাই করতে হবে।”

এসব উদ্যোগের কারণে দেশের বিলুপ্তপ্রায় ভাষার তালিকায় শীর্ষে থাকা ‘রংমিটচ্য’ আবার জাতিগোষ্ঠীর মুখে মুখে ফিরবে এমন প্রত্যাশাই করেছেন ম্রো সম্প্রদায়ের মানুষেরা।