ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬
ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬
সর্বশেষ
আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও

সেলিমের চোখে শিবিরের বিজয় ‘লজ্জার’, মান্নার কাছে তা ‘স্বাভাবিক’

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৭ পিএম

সেলিমের চোখে শিবিরের বিজয় ‘লজ্জার’, মান্নার কাছে তা ‘স্বাভাবিক’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের জয়ের পর রাজনৈতিক অঙ্গনে চলছে নানা বিশ্লেষণ। অনেকের কাছে ঢাবিতে এই সংগঠনের প্রথম উত্থান বিস্ময়কর। কেউ কেউ মনে করছেন, ডাকসুতে শিবিরের বিজয় জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে এবং ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির সমীকরণ বদলে দিতে পারে।

তবে এ বিষয়ে ভিন্ন দৃষ্টিভঙ্গি জানিয়েছেন ডাকসুর সাবেক দুই ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম ও মাহমুদুর রহমান মান্না। দুজনই একসময় ছিলেন ডাকসাইটে ছাত্রনেতা এবং বর্তমানে নিজ নিজ রাজনৈতিক দলে সক্রিয়।

ডাকসুতে শিবিরের বিজয়কে ‘লজ্জাজনক’ বলেছেন মুজাহিদুল ইসলাম সেলিম। তার মতে, ছাত্রশিবির মুক্তিযুদ্ধবিরোধী জামায়াতের আদর্শে বিশ্বাসী। অন্যদিকে মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘‘সুষ্ঠু নির্বাচন হওয়ায় আমি খুশি।’’

মান্নার মতে, ছাত্র সংসদ নির্বাচন আর জাতীয় সংসদ নির্বাচন এক নয়। ছাত্র রাজনীতি অনেক সময় ক্যাম্পাসকেন্দ্রিক হয়, যেখানে শিক্ষার্থীদের নিজস্ব স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো প্রাধান্য পায়। ফলে ভোট দেওয়ার ক্ষেত্রে দলীয় বিবেচনা সবসময় কাজ করে না। কিন্তু জাতীয় রাজনীতিতে দলীয় পরিচয়ই মুখ্য হয়ে ওঠে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি ও স্বাধীনতার পর ডাকসুর প্রথম ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে এ ধরনের প্রতিক্রিয়াশীল শক্তির উত্থান লজ্জার। কারণ, এই ক্যাম্পাস হচ্ছে মুক্তবুদ্ধি চর্চার কেন্দ্র। সেখানে এ ধরনের শক্তিকে শিক্ষার্থীরা কীভাবে বেছে নিলো, তা বোধগম্য নয়। তাদের নিয়ে আমার আপত্তি আছে। কারণ, তারা স্বাধীনতাবিরোধী শক্তি। তাদের মূল দল জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের সময় নারী নিপীড়নের সঙ্গেও জড়িত ছিল।’’

তবে দীর্ঘদিন পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় তিনি ঢাবি প্রশাসনকে ধন্যবাদ জানান। সেলিম বলেন, ‘‘আমি মনে করি, নেতৃত্ব তৈরির জন্য প্রতিটি বিশ্ববিদ্যালয় ও কলেজে এ ধরনের নির্বাচন নিয়মিত হওয়া উচিত। আর ডাকসু নির্বাচন প্রতিবছর হওয়া দরকার।’’

তিনি আরও অভিযোগ করেন, ‘‘এবারের ডাকসু নির্বাচন বিতর্কমুক্ত হয়েছে কিনা, এ নিয়েও প্রশ্ন আছে। কারণ, কিছু কেন্দ্রে অনিয়মের অভিযোগ উঠেছে। সেগুলোর যুক্তিসঙ্গত সমাধান দিতে পারেনি কর্তৃপক্ষ। ভোট গণনা করা হয়েছে স্ক্যানিং করে, অথচ তা হওয়ার কথা ছিল ভিজ্যুয়াল। তাই এ নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। বিতর্ক এড়াতে প্রয়োজনে ভোট পুনঃগণনা করা যেতে পারে।’’

ভবিষ্যৎ জাতীয় নির্বাচন প্রসঙ্গে সেলিম বলেন, ‘‘জাতীয় নির্বাচন যেন প্রতারণা বা প্রহসনমূলক না হয়, তার দৃষ্টান্ত স্থাপন করতে ছাত্র সংসদ নির্বাচনগুলো অবশ্যই স্বচ্ছ হতে হবে। না হলে জাতীয় নির্বাচনের প্রতিও মানুষের আস্থা হারাবে।’’

তিনি আরও বলেন, ‘‘জাতীয় ও ছাত্র রাজনীতি আলাদা বিষয়। ডাকসুতে ভালো ফল করলে জাতীয় নির্বাচনে তার প্রভাব পড়বেই—এমনটি ভাবার কোনো সুযোগ নেই।’’

অন্যদিকে ডাকসুর সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না শিবিরের প্যানেল নির্বাচিত হওয়াকে স্বাভাবিক বলছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘‘এবারের ডাকসু নির্বাচন সুন্দর হয়েছে। এজন্য উপাচার্যকে ধন্যবাদ দেওয়া উচিত। অনেক দিন পর ভোট হওয়ায় আমি খুশি। শিক্ষার্থীরা যাদের যোগ্য মনে করেছে, তাদেরই নির্বাচিত করেছে।’’

জাতীয় নির্বাচনে ডাকসুর প্রভাব প্রসঙ্গে তিনি বলেন, ‘‘ডাকসু নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে পুরোপুরি পড়বে না। তবে আংশিক প্রভাব পড়তে পারে।’’

তিনি আরও বলেন, ‘‘ছাত্র সংসদ নির্বাচনে ভিন্ন ধরনের সমীকরণ কাজ করে। তাই শিক্ষার্থীরা অনেক সময় ভিন্নমতের প্রার্থীকেও ভোট দিয়ে থাকে।’’