ঢাকা ২০ চৈত্র ১৪৩২, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬
ঢাকা ২০ চৈত্র ১৪৩২, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬
সর্বশেষ
নারায়ণগঞ্জে ক্যান্সার সচেতনতা সেমিনার অনুষ্ঠিত হামলার পরও অটুট ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি, ড্রোন সক্ষমতাও অর্ধেক ফুরায়নি মার্কিন সেনাপ্রধান র‍্যান্ডি জর্জ বরখাস্ত, অ্যাটর্নি জেনারেলের পদেও পরিবর্তন প্রবাসীদের অবদানের স্বীকৃতির দাবি - জিএসসির স্বাধীনতা দিবস উদযাপন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি : কার খেলা কখন? ইরান যুদ্ধ শেষের পথে, তবে বিধ্বংসী হামলা চলবে: ট্রাম্প কী ঘটেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে : টাকার ব্যাগ নিয়ে আসার সিসিটিভি ফুটেজ গায়েব, বদলে গেছে কম্পিউটারের হার্ডড্রাইভ আফগানিস্তানে বোমা হামলার প্রতিবাদে রোমে বিক্ষোভ রোমে চালু হলো 'বন্ধু লাউঞ্জ', বাঙালি সাজসজ্জায় আগ্রহ বাড়ছে প্রবাসীদের শেখ হাসিনার বিচার 'বেআইনি': রায় বাতিল চেয়ে ICT-কে চিঠি ব্রিটিশ ল ফার্মের নিউইয়র্কে সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর বিশ্বকাপে এবারও ইতালির স্বপ্নভঙ্গ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলায় ভয়াবহ আগুন, এবার ২-৩ সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ করতে বললেন ট্রাম্প ইরানে সংঘাত বন্ধে পাকিস্তান ও চীনের ৫ দফা শান্তি প্রস্তাব সংবিধান সংস্কার পরিষদ গঠন আদেশকে ‘প্রতারণার দলিল’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে ৯০০ কেজির বাঙ্কার বাস্টার বোমা ফেললো যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্রই শেষ রক্ষার হাতিয়ার? ‘সীমান্তে পিঠ দেখাবো না বুক দেখাবো’ ঘোষণা দেওয়া অন্তর্বর্তী সরকারের ৮ মাসে ২৪৭৯ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ মব সৃষ্টি করে ইউটিউবার আর এস ফাহিম আটক, দেওয়া হলো পুলিশে গ্রিসে যাবার পথে সাগরে মৃত্যু : ভাসমান ২১ বাংলাদেশি উদ্ধার, মৃতদের ৮ জন সুনামগঞ্জের এক দিনে সর্বোচ্চ হামলা ইরানে, মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন কয়েক হাজার মার্কিন সেনা মেয়র লুৎফুর রহমানের দাবি: ৪ বছরে ১১০ কর্মসূচি বাস্তবায়ন আবু তাহের এমবিই সম্মানে ভূষিত যুদ্ধে নতুন মোড়: যোগ দিল হুতিরা, ইসরায়েলের দিকে ছুড়ল ক্ষেপণাস্ত্র হবিগঞ্জের মাধবপুরে তাহেরীর ওয়াজ মাহফিল ঘিরে ১৪৪ ধারা যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, কীভাবে দেওয়া হলো? বিয়েবাড়িতে গান বাজানোর জেরে মারধরের অভিযোগ, কনের নানা-নানি বাড়িছাড়া যুক্তরাষ্ট্রের সেনাদের আশ্রয় দিলেই হামলা, ইরানের হুঁশিয়ারি

আপাসেন-এর জুডিশিয়াল রিভিউ (বিচারিক পুনর্বিবেচনা) আবেদন খারিজ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬, ০২:৩২ এএম

আপাসেন-এর জুডিশিয়াল রিভিউ (বিচারিক পুনর্বিবেচনা) আবেদন খারিজ

টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিল ২০২৫ সালের ১৮ জুন তারিখে একটি সিদ্ধান্ত নেয়, অন্তর্বর্তীকালীন হোম কেয়ার সেবার চুক্তিগুলো বিদ্যমান কিছু সরবরাহকারীকে দেওয়া হবে, কিন্তু আপসেন-কে দেওয়া হবে না।

এর কারণ ছিল ইন্টারনাল গভর্নেন্স (অভ্যন্তরীণ শাসনব্যবস্থা) ও ফিন্যান্সিয়াল কন্ট্রোলস্ (আর্থিক নিয়ন্ত্রণ) সংক্রান্ত কিছু উদ্বেগ, যা কাউন্সিলের পক্ষে স্বাধীন হিসাবরক্ষকদের (ইনডিপেনডেন্ট একাউন্টেন্টস) দ্বারা পরিচালিত তদন্তে উঠে এসেছিলো।

এর প্রতিক্রিয়ায়, অপাসেন কাউন্সিলের বিরুদ্ধে দুটি পৃথক আইনি প্রক্রিয়া (টু সেটস্ অব লিগ্যাল প্রসিডিংস্) শুরু করে, যার মাধ্যমে ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানো হয়। জুডিশিয়াল রিভিউ আবেদনে, অপাসেন হাইকোর্টের কাছে এই মর্মে ঘোষণা চায় যে, কাউন্সিল বেআইনিভাবে কাজ করেছে এবং কাউন্সিলকে অপাসেন-এর সাথে অন্তর্বর্তীকালীন চুক্তি করতে অপাসেন-এর কাছে রেফারেল প্রেরণের নির্দেশ দিতে।

হাইকোর্ট এখন অপাসেন-কে জুডিশিয়াল রিভিউয়ের আবেদনটি এগিয়ে নেওয়ার অনুমতি দিতে অস্বীকার করার সিদ্ধান্ত নিয়েছে। অন্যান্য কারণের পাশাপাশি, হাইকোর্ট এই মর্মে নির্ধারণ করেছে যে, এই মামলায় অপাসেনের অবস্থানটি যুক্তিযুক্তভাবেও সঠিক ছিল না। বিশেষ করে, আদালত সন্তুষ্ট হয়েছে যে-কাউন্সিল যুক্তিসঙ্গতভাবে কাজ করেছে এবং তার সিদ্ধান্ত গ্রহণের যথাযথ কারণ প্রদান করেছে।

যদিও সরকারি ক্রয় সংক্রান্ত আইন (লেজিসলেশন অন পাবলিক প্রকিউরমেন্ট) ভঙ্গের অভিযোগের ভিত্তিতে অপাসেন-এর অপর দাবিটি এখনও বিদ্যমান আছে, জুডিশিয়াল রিভিউ মামলার বিচারক মত প্রকাশ করেছেন যে, কাউন্সিলের পক্ষ থেকে প্রদত্ত আত্মপক্ষসমর্থন উক্ত আইনের অভিযোগকৃত লঙ্ঘনের বিরুদ্ধে একটি পূর্ণাঙ্গ জবাব প্রদান করে।

কাউন্সিল আশা করে যে, এই মামলার এখানেই সমাপ্তি ঘটবে। কাউন্সিল আদালতের রায়কে স্বাগত জানায় এবং এই বিষয়ে দৃঢ় প্রত্যয়ী যে, তাদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটি সুদৃঢ়, আইনসম্মত এবং বাসিন্দাদের স্বার্থে ছিল।