ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬
ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬
সর্বশেষ
৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ

যুক্তরাজ্যের পার্লামেন্টে উৎসবমুখর আয়োজন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ১১:৫১ পিএম

যুক্তরাজ্যের পার্লামেন্টে উৎসবমুখর আয়োজন

কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশ যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের স্বাধীনতা দিবস, ঈদ পুনর্মিলনী এবং দোলযাত্রা উদযাপন করেছে। সোমবার ২৩শে মার্চ হাউস অব কমন্সের জুবিলি রুমে আয়োজিত এই অনুষ্ঠানে কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান, শ্যাডো মন্ত্রীবৃন্দ, এমপি, ব্রিটিশ-বাংলাদেশি সদস্য এবং দলের অন্যান্য স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

আয়োজন ও উদ্বোধনী বক্তব্য

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের কো-চেয়ার মেহফুজ আহমেদ এবং স্বাগত বক্তব্য প্রদান করেন চেয়ার আনজান্নেরা হক। কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান কেভিন হলিনরেক এমপি স্বাধীনতা দিবস ও উৎসবগুলোকে কেন্দ্র করে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি ইউকের কমিউনিটিতে ব্রিটিশ-বাংলাদেশিদের অবদানের প্রশংসা করেন।

ঈদ উপলক্ষে শুভেচ্ছা ও বক্তব্য

ঈদ উপলক্ষে মুসলিম সদস্যদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন শ্যাডো ডেভেলপমেন্ট মিনিস্টার ওয়েন্ডি মর্টন এমপি, শ্যাডো হাউজিং অ্যান্ড কমিউনিটিজ মিনিস্টার ডেভিড সিমন্ডস এমপি, ডেইম হ্যারিয়েট বাল্ডউইন এমপি, জ্যাক র‍্যাঙ্কিন এমপি এবং অনুষ্ঠানের হোস্ট বব ব্ল্যাকম্যান এমপি।

বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক নিয়ে আলোচনা

বক্তারা বাংলাদেশ ও যুক্তরাজ্যের ঐতিহাসিক সম্পর্কের বিষয়টি তুলে ধরে বলেন, ব্রিটেন একটি সমৃদ্ধ ও স্থিতিশীল বাংলাদেশ দেখতে আগ্রহী। তারা বাংলাদেশের অগ্রগতি এবং যুক্তরাজ্যের বিভিন্ন ক্ষেত্রে ব্রিটিশ-বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন।

ভবিষ্যৎ সহযোগিতা ও সম্পর্ক জোরদার

তারা আরও বলেন, বাংলাদেশের উন্নয়নযাত্রায় ব্রিটেন ভবিষ্যতেও পাশে থাকবে এবং কনজারভেটিভ পার্টি দীর্ঘদিন ধরে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে।

অংশগ্রহণ বাড়ানোর আহ্বান

কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান কেভিন হলিনরেক এমপি আরও বেশি সংখ্যক ব্রিটিশ-বাংলাদেশিকে কনজারভেটিভ পার্টিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

উপস্থিত বিশিষ্টজন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা ও কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট বজলুর রশিদ এমবিই, কাউন্সিলর সেলিম চৌধুরী, আব্দুস সামাদ, ডেপুটি চেয়ার সুজিত সেন, ভাইস চেয়ারম্যান আব্দুস হামিদ, শামসুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক সুহানা আহমেদ, কোষাধ্যক্ষ হুসেইন রহিম, সাবিকুন নাহার, কাউন্সিলর নাজ ইসলাম, কাউন্সিলর আব্দুল মুবিন, ডাক্তার জস আহমেদ, রব হাশেম, জম জম রশীদ, ইসলাম উদ্দিন, আদম গিয়াস উদ্দিনসহ আরও অনেকে।