ঢাকা ১৮ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
ঢাকা ১৮ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
সর্বশেষ
নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ–কে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারে ‘রেড নোটিস’ জারির পদক্ষেপ নেওয়ার নির্দেশ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের যুক্তরাজ্যের ৫১৮ ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ পোশাক ব্যবসায়ীকে গভর্নর বানালো সরকার, ইতিহাসে প্রথম কারা খুলছে আওয়ামী লীগের কার্যালয়, আসল পরিকল্পনা কী? ১৭ মাস পর কলকাতা-ঢাকা -আগরতলায় বাস চলাচল শুরু সংসদের প্রথম অধিবেশন: স্পিকারের আসনে বসবেন কে? ১৯৭৩ সালের নজির কি অনুসরণ হবে? সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাবা–মা, দুই বোনকে হারালো শিশু ফাইজা ট্রাইব্যুনাল থেকে সরানো হল যুদ্ধাপরাধীদের আইনজীবী তাজুলকে

যুক্তরাজ্যের রাজপরিবারে বড় ধাক্কা: অসদাচরণের অভিযোগে গ্রেপ্তার প্রিন্স অ্যান্ড্রু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৪ পিএম

যুক্তরাজ্যের রাজপরিবারে বড় ধাক্কা: অসদাচরণের অভিযোগে গ্রেপ্তার প্রিন্স অ্যান্ড্রু

সরকারি দায়িত্ব পালনের সময় অসদাচরণের অভিযোগে যুক্তরাজ্যের সাবেক প্রিন্স রাজা তৃতীয় চার্লসের ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে নরফোকের স্যান্ড্রিংহাম এলাকা থেকে টেমস ভ্যালি পুলিশ অ্যান্ড্রুকে গ্রেপ্তার করে। বর্তমানে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

পুলিশ কর্মকর্তারা বার্কশায়ার নরফোকের একাধিক ঠিকানায় তল্লাশি চালাচ্ছে। টেমস ভ্যালি পুলিশ বলেছে, সতর্কতার সঙ্গে পুঙ্খানুপুঙ্খ মূল্যায়নের পর তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এখন তদন্ত শুরু হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রয়াত কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে বহু অভিযোগের মুখে পড়া সাবেক এই প্রিন্সকে এর আগে কখনও গ্রেপ্তার করা হয়নি।

অ্যান্ড্রু সবসময় এবং দৃঢ়ভাবে যে কোনও অনিয়মের অভিযোগ অস্বীকার করে আসছেন। তাকে কী ধরনের অসদাচরণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানায়নি পুলিশ।

তবে অনেকেই মনে করছেন, এপস্টেইন ফাইল সংক্রান্ত তদন্তে নেমেই যুক্তরাজ্যের সাবেক এই প্রিন্সকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে, টেমস ভ্যালি পুলিশ সাবেক এই প্রিন্সের বিরুদ্ধে গোপন তথ্য আদান-প্রদানের অভিযোগ মূল্যায়ন দেখা হচ্ছে বলে জানিয়েছিল। জেফ্রি এপস্টেইনের সঙ্গে তথ্য ভাগাভাগির বিষয়ে ওই অভিযোগ ওঠে অ্যান্ড্রুর বিরুদ্ধে।

৬৬ বছর বয়সী অ্যান্ড্রু জন্মদিনের দিন বৃহস্পতিবারেই তিনি গ্রেপ্তার হলেন। টেমস ভ্যালি পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, ‌‌“তদন্তের অংশ হিসেবে আমরা আজ (১৯/) নরফোকে ৬০ এর কোঠার এক ব্যক্তিকে সরকারি দায়িত্ব পালনে অসদাচরণ করেছেন সন্দেহে গ্রেপ্তার করেছি।

সরকারি নির্দেশনা অনুযায়ী, গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম প্রকাশ করা হচ্ছে না। মামলাটি এখন সক্রিয় রয়েছে। তাই আদালত অবমাননার ঝুঁকি এড়াতে যেকোনও তথ্য প্রকাশের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত”, বলা হয়েছে বিবৃতিতে।

সাবেক মেট্রোপলিটন পুলিশের প্রধান সুপারিন্টেনডেন্ট বিবিসি- কে বলেছেন, অ্যান্ড্রু গ্রেপ্তার হওয়ার ফলে পুলিশ তার ঘরবাড়িসহ কম্পিউটা্র, যন্ত্রপাতি, ফাইল, ছবি এবং আরও যা যা আছে তার সবই তল্লাশি করে দেখতে পারবে।

পুলিশ কতক্ষণ অ্যান্ডুকে আটকে রাখতে পারবে প্রশ্নে পুলিশের এক সদস্য বলেন, ৯৬ ঘণ্টা পর্যন্ত তাকে আটকে রাখা যাবে। তবে এর জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে বারবার সময় বাড়ানোর প্রয়োজন পড়বে।

বেশিরভাগ ক্ষেত্রেই সন্দেহভাজনদের ১২ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত আটকে রাখা হয়। তারপর হয় অভিযুক্ত করা হয় নয়ত ছেড়ে দেওয়া হয় এবং আরও তদন্ত চলতে থাকে বলে জানান তিনি।