ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সর্বশেষ
মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে?

ভিসা ছাড়াই চীন ভ্রমণ করতে পারবে ব্রিটিশ নাগরিকরা : যুক্তরাজ্য-চীন ১০ চুক্তি

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৬, ০৯:১৫ পিএম

ভিসা ছাড়াই চীন ভ্রমণ করতে পারবে ব্রিটিশ নাগরিকরা : যুক্তরাজ্য-চীন ১০ চুক্তি
দীর্ঘদিনের কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে যুক্তরাজ্য ও চীনের সম্পর্ক এক নতুন মোড় নিয়েছে। গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনা প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে এক ঐতিহাসিক বৈঠকে মিলিত হন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ব্রিটিশ নাগরিকরা পর্যটন বা ব্যবসার উদ্দেশ্যে ৩০ দিনের কম সময়ের জন্য চীনে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবে বলে বৈঠকে দুই দেশের মধ্যে সিদ্ধান্ত হয়। তবে এই ভিসামুক্ত ভ্রমণ সুবিধা ঠিক কবে থেকে কার্যকর হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি। ব্রিটিশ সরকার বলছে, এটি যত দ্রুত সম্ভব বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে। এ ছাড়া বৈঠক শেষে ডাউনিং স্ট্রিট দুই দেশের মধ্যে ১০টি বিশেষ চুক্তির তালিকা প্রকাশ করেছে। এসব চুক্তি দুই দেশের অর্থনীতি ও নিরাপত্তাকে আরো সুসংহত করবে বলে আশা করা হচ্ছে। এই চুক্তিগুলোর মধ্যে রয়েছে আন্তর্দেশীয় অপরাধ এবং অবৈধ অভিবাসন রুখতে পারস্পরিক সহযোগিতা, বিভিন্ন সেবা খাতে বাণিজ্য বাড়ানোর জন্য নতুন অবকাঠামো, যুক্তরাজ্য ও চীনের মধ্যে বাণিজ্যের সম্ভাব্যতা যাচাই, পণ্যের গুণগত মান ও মানদণ্ড নির্ধারণে পারস্পরিক সহযোগিতা, যুক্তরাজ্য থেকে চীনে পণ্য রপ্তানির প্রক্রিয়া সহজীকরণ, ইউকে-চীন জয়েন্ট ইকোনমিক অ্যান্ড ট্রেড কমিশনের কার্যক্রম আরো শক্তিশালী করার উদ্যোগ, আবাসন ও ক্রীড়াশিল্পে বিনিয়োগ ও সহযোগিতা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ সহজীকরণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পশুপাখি ও উদ্ভিদ কোয়ারেন্টিনে সহযোগিতা, চিকিৎসা ও জনস্বাস্থ্য খাতে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়। ধারণা করা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের অনিশ্চিত বাণিজ্য শুল্ক নীতি এবং মিত্র দেশগুলোর প্রতি কঠোর অবস্থানের কারণেই স্টারমার চীনের সঙ্গে এই ‘পরিণত ও উন্নত সম্পর্ক’ গড়তে আগ্রহী হয়েছেন। ট্রাম্পের বারবার বদলে যাওয়া শুল্কনীতি এবং ডেনমার্কের গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিতে বিরক্ত ব্রিটেন এখন বিকল্প অর্থনৈতিক অংশীদার খুঁজছে। চীনে চার দিনের রাষ্ট্রীয় সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনে স্টারমার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে ৮০ মিনিটের বৈঠক করেন। এরপর তাঁরা একসঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। এটি গত আট বছরে কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রথম চীন সফর। চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের সঙ্গেও স্টারমারের বৈঠক করার কথা রয়েছে। বৈঠকে ফুটবলপ্রেমী শি চিনপিংকে গত সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনালের ম্যাচে ব্যবহৃত একটি ফুটবল উপহার দেন স্টারমার। বৈঠকে কোনো স্পর্শকাতর রাজনৈতিক বিষয়ের চেয়ে দুই দেশের প্রবৃদ্ধি ও নিরাপত্তার ওপরই বেশি জোর দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।