নর্থ ইংল্যান্ড বাংলাদেশী টিভি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (নেবট্রা) বিমানের ম্যানচেস্টার টু সিলেট ফ্লাইট বন্ধ ঘোষণার প্রতিবাদ এবং নিয়মিত ফ্লাইটসমুহ অব্যাহত রাখার দাবী জানিয়েছে l উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী মার্চ থেকে রুটটি বন্ধের ঘোষণা দিয়েছে । গত ৬ জানুয়ারী মঙ্গলবার লিভারপুল শহরের ঐতিহাসিক আব্দুল্লাহ কোইললিয়াম সেন্টারে নেবট্রার সমাবেশে প্রায় সকল বক্তা বাংলাদেশ সরকার ও বিমানের এই গণবিরোধী সিদ্ধান্তের সমালোচনা করেন এবং অবিলম্বে সিদ্ধান্ত পরিবর্তনের তাগাদা দেন ।
নেবট্রা সভাপতি এম জি কিবরিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মওদুদ আহমেদের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন নেবট্রার উপদেষ্টা ফারুক যোশী ও মোহাম্মদ জুনেদ আহমেদ, সহ-সভাপতি শিপার আহমেদ , তৈয়বুর রহমান শ্যামল ও শাহ কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক মোবাশ্বির আলী, প্রচার সম্পাদক খালেদ আহমদ, দপ্তর সম্পাদক আবুল হোসেন মামুন, সহ দপ্তর সম্পাদক আকমল হোসেন, প্রশিক্ষণ সম্পাদক সৈয়দ মিজান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মিজানুর রহমান লিটু, সহ-সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক তখলিছ মিয়া, আমিন বাবর চৌধুরী, লিয়াকত আহমেদ প্রমুখ ।
বক্তারা একই সাথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরকে পরিপূর্ণ আন্তর্জাতিক বিমান বন্দরে রূপান্তরিত করে সকল প্রকার বিদেশী বিমান অবতরণের সুযোগ দেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবিও জানান ।
অনুষ্ঠানে লিভারপুল বাংলাদেশী কমিউনিটির পক্ষ থেকে নেবট্রা নেতৃবৃন্দকে স্বাগত জানাতে আরো উপস্থিত ছিলেন মুজাহিদুর রহমান, শফিক মিয়া, আব্দুল মন্নান, জিয়াউর রহমান রুবেল ও ক্যাপ্টেন সাগর আহমদ । নেবট্রা উপদেষ্টা মুমিন খানের সমাপনী বক্তব্য এবং নৈশভোজ অনুষ্ঠানের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে ।
-
টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা
-
যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান
-
মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন
-
স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান
-
লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক
আরও পড়ুন: