ঢাকা ২০ ফাল্গুন ১৪৩২, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
ঢাকা ২০ ফাল্গুন ১৪৩২, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
সর্বশেষ
খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈদুল ফিতরের ছুটি সাত দিন হাউস অব কমন্সে বাংলাদেশ প্রসঙ্গ : রাজনৈতিক বন্দি ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে সরব এমপি ও লর্ডরা ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্রের দায়িত্বে মুসলিম নারী ‘ক্যাপ্টেন এল্লা’ ইরানে চারদিনে ৫ হাজারেরও বেশি বোমা ফেলেছে ইসরায়েল, কত মানুষের প্রাণ গেল? বারান্দায় বসেছিলেন প্রতিমন্ত্রী, ভূমি অফিস তখনো খোলেনি মধ্যপ্রাচ্যে যুদ্ধ: কার বিরুদ্ধে লড়ছে কে? ইরান যুদ্ধ কোন দিকে যাচ্ছে এখনও স্পষ্ট নয় মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা

তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে’র বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অনুষ্ঠিত

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৫, ০২:৩৭ এএম

তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে’র বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অনুষ্ঠিত
তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে’র বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে লন্ডনের বেথনাল গ্রীন রোডের একটি হলরুমে অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সকল সদস্য উপস্থিত ছিলেন। সাধারণ সভায় সভাপতিত্ব করেন তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি আব্দুল আলীম। সংগঠনের সাধারণ সম্পাদক জুবের আহমদের পরিচালনায় সাধারণ সভায় বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মামুন রশীদ, কমিটির ভাইস প্রেসিডেন্ট এমদাদুল হক নেওয়াজ, মোঃ ছাদ উদ্দিন, মো. বদরুল হক, ফয়জুর রহমান, আব্দুল মুকিত ইসলাম, নুর উদ্দিন, আলতাফ হোসেন, রুহেল আহমদ, লোকমান আহমদ, মোহাম্মদ আলতাফ, কাউন্সিলর কবির হোসেন, কোষাধ্যক্ষ মাছুম আল হাবিব, আশিক রহমান, শামীম আহমদ, ইমরান আলী, তারেক আহমদ, শরিফ উদ্দিন, রেদওয়ান আহমদ, নাহিদুর রহমান প্রমুখ। সভায় বক্তারা বলেন, তিলপাড়া ইউনিয়নের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও আর্থ-সামাজিক উন্নয়নে এ সংগঠন গুরুত্বপূর্ণ অবদান রাখছে। স্কুল ও মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের পাশাপাশি পবিত্র কোরআনে হাফেজদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান নিঃসন্দেহে প্রশংসনীয়। অতীতের ধারাবাহিকতায় আব্দুল আলীম, জুবের আহমদ ও মাছুম আল হাবিবের সময়কালে সমিতির সার্বিক কর্মকাণ্ড গতিশীল ও সুন্দরভাবে পরিচালিত হয়েছে। এজন্য তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। সভায় বক্তারা সম্মিলিতভাবে মানুষের সার্বিক কল্যাণে ভূমিকা রাখতে নিজেদের মধ্যে সুদৃঢ় ঐক্য, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন জাগ্রত করার ওপর জোর দেয়া হয়। পাশাপাশি সকল মতানৈক্য ভুলে সমিতির অগ্রযাত্রায় সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। এছাড়া সভায় যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা ও তাদের স্বজনদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছেন তাদের রূহের মাগফেরাত এবং অসুস্থদের দ্রুত আরোগ্য কামনা করা হয়। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ট্রাস্টি এমাদ উদ্দিন আরিফ। এদিকে, সাধারণ সভা শেষে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন প্রধান নির্বাচন কমিশনার কাউন্সিলর কবির হোসেন। তিনি বলেন, সমিতির গঠনতন্ত্র অনুযায়ী ২১ টি পদে একজন করে প্রার্থী হওয়ায় নির্বাচনের প্রয়োজন হচ্ছে না। এ সময় তিনি প্রার্থীদের প্রত্যেককে স্ব স্ব পদে বিজয়ী ঘোষণা করেন। এ সময় বক্তব্য রাখেন, অপর দুই কমিশনার মো. সাদ উদ্দিন ও ফয়জুর রহমান। ( বিজ্ঞপ্তি )

গাজাবাসীকে সহায়তা নিয়ে যে মানবিক আলোর বার্তা দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।। 52ʙᴀɴɢʟᴀᴛᴠ https://youtu.be/lNmSSAdWZtk