ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র?

আমিরাতে মন্ত্রীদের করোনার ভ্যাকসিন গ্রহণ

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২০, ০৫:১৮ এএম

আমিরাতে মন্ত্রীদের করোনার ভ্যাকসিন গ্রহণ
বিশ্বব্যাপী করোনা মহামারী শুরুর পর থেকে আমেরিকা ,চীন ,রাশিয়া সহ পৃথিবীর উন্নত প্রায় সকল দেশ এই মহামারী মোকাবেলােযেখন হিমশিম খাচ্ছেে , ঠিক একই সময়ে সংযুক্ত আরব আমিরাতও এর প্রকোপ এবং বিস্তার থেকে বাদ পড়েনি । কিন্তু উন্নত চিকিৎসা , আইন শৃঙ্খলার যথাযত প্রয়োগ , সঠিক সেনিটাইজেশন ব্যবস্থার মাধ্যমে করোনা মোকাবেলায় সংযুক্ত আরব আমিরাত সরকার বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে । করোনা পরীক্ষার আনুপাতিক হারের দিক থেকে বিশ্বে প্রথম তিনটি দেশের মধ্যে স্থান করে নিয়েছে সঙযুক্ত আরব আমিরাত। ইতিমধ্যে আবুধাবি এবং চীনের সিনোফর্ম এর যৌথ উদ্যেগে আবিষ্কৃত ভ্যাকসিনটি এখন ক্লিনিকাল ট্রায়ালের তৃতীয় এবং চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং কর্তৃপক্ষের মতে এটি এখন পর্যন্ত নিরাপদ ও কার্যকর । এই ভ্যাকসিনটি ফ্রন্টলাইন কর্মী এবং পেশাদারদের দেওয়া হচ্ছে , যারা ভাইরাসের সংক্রমণের সবচেয়ে বেশি ঝুঁকি নিয়ে কাজ করছেন | এবার সোমবার আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল শেখ সাইফ বিন জায়েদ আল নাহিয়ান ভ্যাকসিনটি গ্রহণ করেন । সোমবার এক টুইট বার্তার মাধ্যমে মন্ত্রী বিষয়টি নিশ্চিত করেন | উক্ত বার্তায় তিনি চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মীদের ধন্যবাদ জানাতে গিয়ে তিনি তার অফিসিয়াল টুইটার বার্তায় লিখেন , ''আমি মেডিকেল কর্মীদের এবং ভ্যাকসিনেটরদের ধন্যবাদ জানাই "। ১৬ ই অক্টোবর বিদেশ ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান ও ভ্যাকসিনটি গ্রহণ করেন।অপর এক টুইট বার্তায় তিনি বলেন , " করোনার ভ্যাকসিনটি গ্রহণ করা মানে পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে আসা " | গত মাসে সংযুক্ত আরব আমিরাত দেশে পরীক্ষিত কোভিড -১৯ ভ্যাকসিনটি জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেয় । প্রোগ্রামের অংশ হিসাবে ৩১,০০০ এরও বেশি স্বেচ্ছাসেবক এর দেহে চীনের সিনোফর্মের ভ্যাকসিনটি প্রয়োগ করা হয় যা কার্যকর ও নিরাপদ হিসেবে অনুমোদিত হয়েছে । সংযুক্ত আরব আমিরাতের অন্যান্য মন্ত্রীদের যারা কোভিড -১৯ টি ভ্যাকসিন নিয়েছেন তাদের মধ্যে রয়েছেন ,পররাষ্ট্র ও আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান, স্বাস্থ্য ও প্রতিরোধ মন্ত্রী আবদু রহমান আল ওয়েস, জাতীয় জরুরি অবস্থা সংকট ও দুর্যোগ পরিচালনা কর্তৃপক্ষের মহাপরিচালক ওবায়েদ আল শামসি , সংযুক্ত আরব আমিরাতের সংস্কৃতি ও যুবমন্ত্রী নুরা আল কাবী , আবুধাবি নির্বাহী অফিসের চেয়ারম্যান শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান । এখানে উল্ল্যেখ্য যে ,কোভিড -১৯ টিকাটির তৃতীয় পর্যায়ের ক্লিনিকাল ট্রায়ালটি ১৬ জুলাই আবুধাবিতে চালু হয়েছিল । তাছাড়া এই সপ্তাহের শুরুতে, সংযুক্ত আরব আমিরাত রাশিয়ার কোভিড -১৯ এর " স্পুটনিক ভি" এর ক্লিনিকাল ট্রায়ালের ও অনুমোদন দিয়েছে।