ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার

অবৈধদের বৈধতার দাবিতে স্পেনে মানববন্ধন

প্রকাশিত: ২৭ মে ২০২০, ০৭:১৭ পিএম

অবৈধদের বৈধতার দাবিতে স্পেনে মানববন্ধন
[youtube]wKA1Xhw6ddY[/youtube] স্পেনের মাদ্রিদে চার দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করছে বিভিন্ন মানবাধিকার সংগঠন ও অভিবাসীরা। মঙ্গলবার (২৬ মে) স্পেনের রাজধানী মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েসের নেলসন মেন্ডেলা পার্ক সংলগ্ন সেন্ট্রো সালুদের (সরকারি মেডিক্যাল) সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও সমাবেশে স্পেন, বাংলাদেশ, মরক্কো, আফ্রিকা, সেনেগালসহ বিভিন্ন দেশের প্রবাসী অভিবাসীরা অংশ নেন। স্প্যানিশ মানবাধিকার সংগঠন রেড ইন্টার লাভাপিয়েস এবং রেড সলিদারিদাদের আমন্ত্রণে বাংলাদেশি মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন দে ভালিয়েন্তে বাংলার তত্ত্বাবধানে চার দফা দাবি সংবলিত ব্যানার নিয়ে প্রবাসী বাংলাদেশিরা এতে অংশগ্রহণ করেন। তাদের দাবিগুলো হলো- স্বাস্থ্য সেবা সবার জন্য উন্মুক্ত করে দেয়া, সকল প্রবাসী অভিবাসীদের জন্য ফ্রি দোভাষীর ব্যবস্থা, অবৈধ অভিবাসীদের বৈধতা প্রদান, মাস্ক সবার ফ্রি করা। বাংলাদেশি মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন দে ভালিয়েন্তে বাংলার সভাপতি মোহাম্মদ ফজলে এলাহীর উপস্থাপনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন রেড ইন্টার লাভাপিয়েসের সভাপতি মারিয়া খসে পেপা তররেস, রেড ইন্টার লাভাপিয়েসের মাইতি, রেড সলিরিদাদের আকখিদা নিনেস, আন্তর্জাতিক মিউজিয়াম রেইনা সুফিয়ার পরিচালক আনা লঙ্গনি, পিলার আগুইলার, মাস মাদ্রিদের অরিক্স, অ্যাসোসিয়েশন দে ভালিয়েন্তে বাংলার সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, জুলহাস উদ্দিন, আলামীন পালোয়ান, শাহ আলমসহ বিভিন্ন সংগঠনের নেতারা। সভায় বক্তারা বললেন, স্পেনে যেসব অবৈধ অভিবাসীর বৈধ কাগজ নেই, তারা প্রতিনিয়ত ভালো কাজ এবং স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হন। স্পেনে অবৈধ অভিবাসীদের এসব ন্যায্য দাবিগুলো এখনও পূরণ হয়নি। এখনো অবৈধ অভিবাসীরা ভিবিন্নভাবে শোষিত হচ্ছে। এসব লিগ্যাল দাবি পূরণ করার জন্যই এই সংকটময় মুহূর্তেও আমরা রাজপথে নেমেছি।