ঢাকা ২৫ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
ঢাকা ২৫ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
সর্বশেষ
ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার ৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমিসহ তিনজন কারাগারে মানহানির অভিযোগে নাসীরুদ্দীনের বিরুদ্ধে মামলার আবেদন সৌদি আরবে দুই দফা ড্রোন হামলা, আকাশসীমায় সতর্কতা লন্ডনে হাই কমিশনারকে ‘প্রত্যাহার’ এর খরব দিলে পররাষ্ট্র উপদেষ্টা ৭ মার্চের ভাষণ বাজিয়ে আটক ঢাবির সাবেক ছাত্র, সাউন্ড বক্স জব্দ ৭ই মার্চে ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে আটক ৪ জন অবৈধ অভিবাসী দেশে ফিরলে মিলবে ১০ হাজার পাউন্ড এবার তেহরানে প্রাইমারি স্কুলে ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলা শমসের নগর ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকের ইফতার ও দোয়া মাহফিল রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে'র ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশিকে মালয়েশিয়া থেকে গ্রেপ্তার করে  যুক্তরাষ্ট্রে নিয়ে গেল এফবিআই ইরানকে সময়ের আগেই ‘ধ্বংস’ করার ঘোষণা ট্রাম্পের, পাল্টা হুংকার স্টেপনি শাহজালাল মসজিদ নির্মাণ কাজ ৮০ ভাগ সম্পন্ন: জরুরি প্রয়োজন £৭০০,০০০ খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈদুল ফিতরের ছুটি সাত দিন হাউস অব কমন্সে বাংলাদেশ প্রসঙ্গ : রাজনৈতিক বন্দি ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে সরব এমপি ও লর্ডরা ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্রের দায়িত্বে মুসলিম নারী ‘ক্যাপ্টেন এল্লা’ ইরানে চারদিনে ৫ হাজারেরও বেশি বোমা ফেলেছে ইসরায়েল, কত মানুষের প্রাণ গেল? বারান্দায় বসেছিলেন প্রতিমন্ত্রী, ভূমি অফিস তখনো খোলেনি

সিলেটে বিএনপি ১৮ , খেলাফত ১, জামায়াত ০

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৮ পিএম

সিলেটে বিএনপি ১৮ , খেলাফত ১, জামায়াত ০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ১৮টিতেই বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থীরা। কেবল সিলেটের একটি আসন সিলেট-৫-এ জামায়াত জোটের খেলাফত মজলিসের প্রার্থী জয়ী হয়েছেন। আর মৌলভীবাজার-১ আসনে বিজয়ী হওয়ার দাবি করেছে বলে দাবি করেছে জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা চলছে। বেসরকারি ফলাফলে সিলেটের ৬ আসনের মধ্যে ৫টিতে, সুনামগঞ্জের ৫টি, মৌলভীবাজারের ৪টি এবং হবিগঞ্জের ৪টি আসনে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থীরা।

সিলেট-১ আসনে বিএনপির মুক্তাদীর, সিলেট-২ আসনে তাহসীনা রুশদীর লুনা, সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী মো. আবদুল মালিক, সিলেট-৪ আসনে বিএনপির আরিফুল হক চৌধুরী, সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে জামায়াত জোটের প্রার্থী খেলাফত মজলিসের মুফতি আবুল হাসান ও সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) এমরান আহমদ চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হয়েছে।

সুনামগঞ্জ জেলার ৫ সংসদীয় আসনের সব কটিতে বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এর মধ্যে সুনামগঞ্জ-১ আসনে বিএনপির কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-২ আসনে বিএনপির নাসির উদ্দীন চৌধুরী, সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির কয়সর আহমেদ, সুনামগঞ্জ-৪ আসনে বিএনপির নুরুল ইসলাম নুরুল এবং সুনামগঞ্জ-৫ আসনে বিএনপির কলিম উদ্দিন মিলন বিজয়ী হয়েছেন।

মৌলভীবাজার-১ আসনে বিএনপির নাসির উদ্দিন মিঠু, মৌলভীবাজার-২ আসনে বিএনপির শওকতুল ইসলাম শকু, মৌলভীবাজার-৩ আসনে বিএনপির এম নাসের রহমান, মৌলভীবাজার-৪ আসনে হাজী মুজিবুর রহমান চৌধুরী বিজয়ী হয়েছেন। তবে মৌলভীবাজার-১ আসনে জামায়াত প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলামকে বিজয়ী বলে দাবি করেছে জামায়াতে ইসলামী। রাত সাড়ে ৯টার দিকে জামায়াতের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ দাবি করা হয়।

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপি ড. রেজা কিবরিয়া, হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে বিএনপি’র প্রার্থী আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন, হবিগঞ্জ-৩ (সদর-লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী আলহাজ্ব জি কে গউছ পেয়েছেন ও হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) ধানের শীষের প্রার্থী এস এম ফয়সল বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।