ঢাকা ২৫ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
ঢাকা ২৫ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
সর্বশেষ
ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার ৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমিসহ তিনজন কারাগারে মানহানির অভিযোগে নাসীরুদ্দীনের বিরুদ্ধে মামলার আবেদন সৌদি আরবে দুই দফা ড্রোন হামলা, আকাশসীমায় সতর্কতা লন্ডনে হাই কমিশনারকে ‘প্রত্যাহার’ এর খরব দিলে পররাষ্ট্র উপদেষ্টা ৭ মার্চের ভাষণ বাজিয়ে আটক ঢাবির সাবেক ছাত্র, সাউন্ড বক্স জব্দ ৭ই মার্চে ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে আটক ৪ জন অবৈধ অভিবাসী দেশে ফিরলে মিলবে ১০ হাজার পাউন্ড এবার তেহরানে প্রাইমারি স্কুলে ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলা শমসের নগর ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকের ইফতার ও দোয়া মাহফিল রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে'র ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশিকে মালয়েশিয়া থেকে গ্রেপ্তার করে  যুক্তরাষ্ট্রে নিয়ে গেল এফবিআই ইরানকে সময়ের আগেই ‘ধ্বংস’ করার ঘোষণা ট্রাম্পের, পাল্টা হুংকার স্টেপনি শাহজালাল মসজিদ নির্মাণ কাজ ৮০ ভাগ সম্পন্ন: জরুরি প্রয়োজন £৭০০,০০০ খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈদুল ফিতরের ছুটি সাত দিন হাউস অব কমন্সে বাংলাদেশ প্রসঙ্গ : রাজনৈতিক বন্দি ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে সরব এমপি ও লর্ডরা ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্রের দায়িত্বে মুসলিম নারী ‘ক্যাপ্টেন এল্লা’ ইরানে চারদিনে ৫ হাজারেরও বেশি বোমা ফেলেছে ইসরায়েল, কত মানুষের প্রাণ গেল? বারান্দায় বসেছিলেন প্রতিমন্ত্রী, ভূমি অফিস তখনো খোলেনি

আলোচিত মুখ মান্না, আমজনতার তারেকসহ জামানত হারালেন যারা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০০ পিএম

আলোচিত মুখ মান্না, আমজনতার তারেকসহ জামানত হারালেন যারা
মাহমুদুর রহমান মান্না মেঘনা আলম ও তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও বেশ কয়েকজন হেভিওয়েট ও সুপরিচিত প্রার্থী ভোটারদের সমর্থন আদায়ে ব্যর্থ হয়েছেন। নির্বাচনী বিধান অনুযায়ী, কোনও প্রার্থী সংশ্লিষ্ট আসনে প্রদত্ত বৈধ ভোটের আট ভাগের এক ভাগ অর্জন করতে না পারলে তার জামানত বাজেয়াপ্ত হয়। বেসরকারি ফলাফলের বিশ্লেষণে দেখা গেছে, এ তালিকায় রয়েছেন রাজনৈতিক অঙ্গনের দীর্ঘদিনের পরিচিত মুখ মাহমুদুর রহমান মান্না থেকে শুরু করে সাবেক তিনবারের সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ

এছাড়া জামানত হারিয়েছেন রাজনীতির নতুন মুখ আমজনতা দলের সদস্য সচিব মো. তারেক রহমান, অভিনেত্রী মেঘনা আলম এবং চট্টগ্রামে এনসিপির প্রার্থী আরিফ।

বগুড়া-২: দেড় শতাংশ ভোট মান্নার ও সাবেক এমপি জিন্নাহর শোচনীয় পরাজয়

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না হেভিওয়েট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও তার প্রাপ্ত ভোট ছিল আশ্চর্যজনকভাবে কম। ‘কেটলি’ প্রতীকে তিনি পেয়েছেন মাত্র ৩ হাজার ৪২৬ ভোট, যা মোট বৈধ ভোটের ১ দশমিক ৪ শতাংশ। জামানত টিকিয়ে রাখতে তার প্রয়োজন ছিল কমপক্ষে ৩০ হাজার ৪৭৬ ভোট। একই আসনে তিনবারের সাবেক এমপি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ পেয়েছেন মাত্র ৪৩৪ ভোট। ফলে আলোচিত এই দুই প্রার্থীই জামানত হারিয়েছেন।

বগুড়া-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪২ হাজার ১৫৫ জন। এর মধ্যে বৈধ ভোট পড়েছে ২ লাখ ৪৩ হাজার ৮০২টি, যা মোট ভোটারের ৭২ দশমিক ৬৩ শতাংশ।

ঢাকা-১২: বাতিল ভোটের চেয়েও কম ভোট তারেকের

ঢাকা-১২ আসনে আমজনতা দলের সদস্য সচিব মো. তারেক রহমান ‘প্রজাপতি’ প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৪৪ ভোট। এই আসনে বাতিল ভোটের সংখ্যা ছিল ২ হাজার ৪৪৪টি। অর্থাৎ বাতিল ভোটের সংখ্যার চেয়েও কম ভোট পেয়ে তিনি জামানত হারান।

এই আসনে ৫৩ হাজার ৭৭৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন সাইফুল আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ‘কোদাল’ প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৯৬৩ ভোট।

প্রাপ্ত ফল অনুযায়ী, এ আসনে মোট বৈধ ভোট পড়েছে ১ লাখ ২২ হাজার ২৬৮টি, যা মোট ভোটের ৩৭ দশমিক ৪২ শতাংশ।

ঢাকা-৮: জামানত হারালেন মেঘনা আলম

ঢাকা-৮ আসনে গণ অধিকার পরিষদর প্রার্থী মেঘনা আলম ‘ট্রাক’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়ে পেয়েছেন মাত্র ৬০৮ ভোট।

এই আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস ৫৯ হাজার ৩৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. নাসীরুদ্দীন পাটওয়ারী (জাতীয় নাগরিক পার্টি) ‘শাপলা কলি’ প্রতীকে পেয়েছেন ৫৪ হাজার ১২৭ ভোট।