ঢাকা ৪ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
ঢাকা ৪ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
সর্বশেষ
ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠাল পাকিস্তান, কেন? হরমুজ প্রণালি দিয়ে দিনে ১৫ জাহাজ যেতে দেবে ইরান, ট্রাম্পের ক্ষোভ শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বিশ্ববিদ্যালয়ের ভিসি, অধ্যাপকসহ ৩০জনেরই সাজা যুদ্ধবিরতির একদিন পরও হরমুজ প্রণালি বন্ধ ২০ বছরে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, আওয়ামী লীগের বিরুদ্ধে ২০ মাসেই ‘লক্ষাধিক’ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনা, কোন পক্ষ কী বলছে বাংলাদেশি ভিসা প্রক্রিয়ায় ১৩ দেশের কড়া বার্তা: দালাল এড়িয়ে চলুন টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও মেয়র নির্বাচন ৭ মে

ভোটকেন্দ্রে কারা মোবাইল ব্যবহার করতে পারবেন না, জানালো ইসি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৯ পিএম

ভোটকেন্দ্রে কারা মোবাইল ব্যবহার করতে পারবেন না, জানালো ইসি
ভোটকেন্দ্রে কারা মোবাইল ব্যবহার করতে পারবেন না, কারা পারবেন জানালো ইসি

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে স্পষ্ট বিধিনিষেধ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সমালোচনার পর ইসি পূর্বের কঠোর অবস্থান থেকে সরে এসে সাংবাদিক, পর্যবেক্ষক এবং ভোটারদের ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশের অনুমতি দিয়েছে।

মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত একটি নির্দেশনায় এই সিদ্ধান্ত প্রকাশ করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে মাত্র পাঁচ শ্রেণির মানুষই মোবাইল ফোন সঙ্গে রাখতে বা ব্যবহার করতে পারবেন। তারা হলেন:

  1. সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

  2. কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা প্রধান পুলিশ কর্মকর্তা

  3. ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুইজন অনুমোদিত আনসার সদস্য

  4. নির্বাচনি সংবাদ সংগ্রহে নিয়োজিত দেশি ও বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক (নীতিমালা ২০২৫ অনুসারে)

  5. প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের নির্বাচনি এজেন্ট এবং সাধারণ ভোটার

তবে ভোটকেন্দ্রে কাজ করা সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার ও পোলিং এজেন্টদের মোবাইল সঙ্গে রাখার অনুমতি নেই। একইভাবে, আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যদের ক্ষেত্রেও (নির্দিষ্ট পুলিশ কর্মকর্তা ও অনুমোদিত আনসার সদস্য ব্যতীত) এই নিষেধাজ্ঞা প্রযোজ্য।

ইসি আরও জানিয়েছে, ভোটের গোপনীয়তা রক্ষার জন্য কোনো ব্যক্তি—ভোটার, কর্মকর্তা বা প্রার্থী—গোপন কক্ষে মোবাইল ব্যবহার বা ছবি তুলতে পারবেন না।

এর আগে ভোটকেন্দ্রের চারশ গজের মধ্যে মোবাইল বহনের উপর নিষেধাজ্ঞা দেওয়ার কারণে ব্যাপক সমালোচনা হয়েছিল। পরে সেই সিদ্ধান্ত সংশোধন করে ইসি জানিয়েছে, ভোটের দিন সাংবাদিক, পর্যবেক্ষক এবং ভোটাররা মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন,

“আমরা বিষয়টি সংশোধন করেছি। ভোটার ও প্রার্থীরা মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন। সাংবাদিক ও পর্যবেক্ষকরাও পারবেন। তবে যেখানে স্ট্যাম্পিং হয়, সেই গোপন কক্ষে ছবি তোলা যাবে না। পোলিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং এজেন্টদের কাছে মোবাইল রাখা যাবে না। আইনশৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রেও নির্দিষ্ট সদস্য ছাড়া সবার জন্য নিষেধাজ্ঞা থাকবে।”