ঢাকা ৪ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
ঢাকা ৪ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
সর্বশেষ
ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠাল পাকিস্তান, কেন? হরমুজ প্রণালি দিয়ে দিনে ১৫ জাহাজ যেতে দেবে ইরান, ট্রাম্পের ক্ষোভ শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বিশ্ববিদ্যালয়ের ভিসি, অধ্যাপকসহ ৩০জনেরই সাজা যুদ্ধবিরতির একদিন পরও হরমুজ প্রণালি বন্ধ ২০ বছরে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, আওয়ামী লীগের বিরুদ্ধে ২০ মাসেই ‘লক্ষাধিক’ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনা, কোন পক্ষ কী বলছে বাংলাদেশি ভিসা প্রক্রিয়ায় ১৩ দেশের কড়া বার্তা: দালাল এড়িয়ে চলুন টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও মেয়র নির্বাচন ৭ মে

যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়বে—খামেনির হুঁশিয়ারি

প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০০ এএম

যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়বে—খামেনির হুঁশিয়ারি

ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক আগ্রাসন হলে তা পুরো অঞ্চলে সংঘাতে রূপ নেবে বলে সতর্ক করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

আশপাশের এলাকায় যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানোর প্রেক্ষাপটে এ মন্তব্য করেন তিনি।

আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদনে খামেনির উদ্ধৃতি দিয়ে বলা হয়, তিনি বলেছেন, “আমেরিকানদের জানা উচিত, তারা যদি যুদ্ধ শুরু করে, তবে এবার তা হবে একটি আঞ্চলিক যুদ্ধ।”

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ইরান বর্তমানে ‘গুরুত্বপূর্ণ আলোচনায়’ যুক্ত রয়েছে। এসব আলোচনা থেকে ‘গ্রহণযোগ্য’ ফল আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সিএনএনকে বলেছেন, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব বলে তিনি ‘আত্মবিশ্বাসী’।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা এবং সরকারবিরোধী বিক্ষোভ দমনে প্রাণঘাতী দমন-পীড়নের প্রেক্ষাপটে দেশটির বিরুদ্ধে হস্তক্ষেপের হুমকি দিয়েছেন ট্রাম্প।

আরাগচি বলেন, “দুর্ভাগ্যবশত, আলোচনার অংশীদার হিসেবে আমরা যুক্তরাষ্ট্রের ওপর আমাদের আস্থা হারিয়েছি।”

তবে তিনি জানান, এ অঞ্চলের বন্ধুত্বপূর্ণ দেশগুলোর মাধ্যমে বার্তা আদান-প্রদানের ফলে ওয়াশিংটনের সঙ্গে ‘ফলপ্রসূ’ আলোচনা এগিয়ে নেওয়া সম্ভব হয়েছে।

সামরিক শক্তি বৃদ্ধির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র তাদের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনকে ওই অঞ্চলে পাঠিয়েছে। গত সপ্তাহের শেষ দিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, জাহাজটি বর্তমানে আরব সাগরে কার্যক্রম চালাচ্ছে।

এ প্রসঙ্গে খামেনি বলেন, [ট্রাম্প] নিয়মিত বলেন যে তিনি জাহাজ এনেছেন…ইরানি জাতি এসব দেখে ভীত হবে না।”

রোববার হরমুজ প্রণালিতে ইরান দুই দিনব্যাপী নৌ-মহড়া শুরু করতে পারে—এমন ধারণা করা হয়েছিল। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে জ্বালানি সরবরাহের বড় অংশ পরিবাহিত হয়।

তবে রয়টার্স রোববার ইরানের এক কর্মকর্তার বরাতে জানায়, ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর এ ধরনের কোনো মহড়ার পরিকল্পনা নেই।

বিশ্বব্যাপী বাণিজ্য হওয়া মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। ইরান ও ওমানের মধ্যবর্তী হরমুজ প্রণালির সবচেয়ে সরু অংশের প্রস্থ প্রায় ৩৩ কিলোমিটার। অতীতে ইরান হামলার শিকার হলে এই প্রণালি বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছিল।

যুক্তরাষ্ট্র ওই এলাকায় নিজেদের বাহিনীর কাছাকাছি কোনো ধরনের ‘অনিরাপদ ও অপেশাদার আচরণ’ থেকে বিরত থাকতে ইরানকে সতর্ক করেছে।

এর জবাবে আরাগচি বলেন, “আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী নিজেদের ভূখণ্ডে কীভাবে মহড়া করবে, তা এখন নির্ধারণ করার চেষ্টা করছে মার্কিন সেনাবাহিনী।”

এদিকে শনিবার ইরানে দুটি বিস্ফোরণের ঘটনায় দেশজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, দক্ষিণের বন্দরনগরী বন্দর আব্বাসে একটি ভবনে গ্যাস লিকজনিত বিস্ফোরণে একজন নিহত ও ১৪ জন আহত হন।

ওই বিস্ফোরণের ঘটনায় আইআরজিসি নৌবাহিনীর এক কমান্ডারকে লক্ষ্যবস্তু করা হয়েছিল—এমন গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ালেও তাসনিম তা অস্বীকার করেছে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহবাজে আরেকটি বিস্ফোরণে অন্তত চারজন নিহত হন। তেহরান টাইমস জানিয়েছে, সেখানেও গ্যাস লিককেই দায়ী করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ এড়াতে ইরানকে দুটি শর্ত মানতে হবে।

তিনি বলেন, “প্রথমত, কোনো পারমাণবিক অস্ত্র নয়। দ্বিতীয়ত, বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করতে হবে।”

যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, গত ডিসেম্বরের শেষ দিকে অস্থিরতা শুরুর পর থেকে এখন পর্যন্ত ৬,৩০০ জনের বেশি মানুষের মৃত্যুর বিষয়ে তারা নিশ্চিত হয়েছে। আরও ১৭ হাজার মৃত্যুর খবর যাচাই করা হচ্ছে।

অন্যদিকে নরওয়েভিত্তিক ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) সতর্ক করে বলেছে, নিহতের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়ে যেতে পারে।

বিক্ষোভকারীরা বিবিসিকে জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর এমন প্রাণঘাতী দমন-পীড়ন তারা আগে কখনো দেখেননি।

রোববার দেওয়া বক্তব্যে খামেনি অভিযোগ করেন, বিক্ষোভকারীরা পুলিশ, আইআরজিসি এবং ব্যাংক ও মসজিদসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে।

তিনি বলেন, “এই অভ্যুত্থান দমন করা হয়েছে।”