ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ
এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠাল পাকিস্তান, কেন?

সৌদি আরব থেকে এসএসসিতে অংশ নিয়েছে দুই শতাধিক শিক্ষার্থী

প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:৪৩ পিএম

সৌদি আরব থেকে এসএসসিতে অংশ নিয়েছে দুই শতাধিক শিক্ষার্থী
বাংলাদেশের সাথে একযোগে সৌদি আরবেও ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে এবং ন্যাশনাল কারিক্যুলামে পরিচালিত এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। আজ শনিবার ২ ফেব্রুয়ারি সৌদি সময় সকাল ৭ টায় পরীক্ষা শুরু হয়। পরীক্ষার্থীরা যথাসময়ে কেন্দ্রে প্রবেশ করেন।বাইরে ছিল অভিভাবকদের ভিড় । রিয়াদ এবং জেদ্দা ২টি কেন্দ্রে মোট ২০২ পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে বাংলাদেশ আন্তর্জাতিক বিদ্যালয় ও মহাবিদ্যালয় রিয়াদ থেকে ৬৫জন এবং জেদ্দা থেকে ১৩৭জন পরীক্ষার্থী রয়েছে । রিয়াদ কেন্দ্রে পরীক্ষার্থীর উপস্থিতি শতভাগ হলেও জেদ্দা কেন্দ্রে একজন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছেন বলে জানিয়েছেন কেন্দ্র সচিব অধ্যক্ষ হামদুর রহমান। এছাড়া রিয়াদের ৩জন নিয়মিত শিক্ষার্থী কেন্দ্র পরিবর্তন করে বাংলাদেশ থেকে পরীক্ষায় অংশ নিয়েছে। বোর্ডের নির্দেশনা অনুযায়ী প্রশ্নফাঁদ সহ সকল অনিয়ম ঠেকাতে খুবই কড়াকড়ির মাধ্যমে ছাত্র ছাত্রীদেরকে পরিক্ষার আগে হলে প্রবেশ করানো হয়েছে । জেদ্দা কেন্দ্রে নিরাপত্তার জন্য মেটাল ডিটেক্টর ব্যবহার এবং সকল পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হয়।তাছাড়া দুইটি কেন্দ্রেই মোবাইল বা কোন ইলেকট্রনিক ডিভাইস যাতে সাথে না থাকে তা নিশ্চিত করা হয়। জেদ্দায় কেন্দ্র পরিদর্শকের দায়িত্ব পালন করেন, জেদ্দা কনস্যুলেটের প্রথম সচিব (শিক্ষা ও শ্রম) কাজী কে এম সালাহ উদ্দিন। রিয়াদ কেন্দ্রের পরীক্ষা পরিদর্শক বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিব মোঃ ফখরুল ইসলাম বলেন, সম্পুর্ণ নকলমুক্ত অত্যান্ত সুন্দর একটি পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সঠিক সময়ে সুন্দরভাবে পরীক্ষা গ্রহনে দূতাবাসের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। রিয়াদ বাংলা স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফজাল হোসেন বলেন, বাংলাদেশের মতো সৌদি আরবেও এবার ফয়েল পেপারে নিরাপত্তাসহকারে প্রশ্নপত্র এসেছে এবং দূতাবাসের ভোল্ট থেকে স্কুল এবং দূতাবাসের দুই পক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে প্রশ্নপত্র পরীক্ষা কেন্দ্রে সরবরাহ করা হয়। জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র সচিব হামদুর রহমান জানান, ছাত্রছাত্রীরা যথেষ্ট প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করছে এবং বিগত বছরের ন্যায় এবারও শতভাগ পাশের সুনাম অক্ষুন্ন রাখার ব্যাপারে আশাবাদী। তিনি আরো জানান, ঢাকা শিক্ষাবোর্ডের নির্দেশনা মেনে এবং অভিন্ন প্রশ্নপত্রে জেদ্দা কনস্যুলেটের তত্বাবধানে পরীক্ষা চলছে এই কেন্দ্রে।