ঢাকা ৪ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
ঢাকা ৪ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
সর্বশেষ
ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠাল পাকিস্তান, কেন? হরমুজ প্রণালি দিয়ে দিনে ১৫ জাহাজ যেতে দেবে ইরান, ট্রাম্পের ক্ষোভ শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বিশ্ববিদ্যালয়ের ভিসি, অধ্যাপকসহ ৩০জনেরই সাজা যুদ্ধবিরতির একদিন পরও হরমুজ প্রণালি বন্ধ ২০ বছরে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, আওয়ামী লীগের বিরুদ্ধে ২০ মাসেই ‘লক্ষাধিক’ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনা, কোন পক্ষ কী বলছে বাংলাদেশি ভিসা প্রক্রিয়ায় ১৩ দেশের কড়া বার্তা: দালাল এড়িয়ে চলুন টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও মেয়র নির্বাচন ৭ মে

রোমে সেন্তসেল্লে ঐক্য পরিষদের বর্ণাঢ্য বৈশাখী উৎসব

প্রকাশিত: ২২ মে ২০২৫, ০৩:৪২ পিএম

রোমে সেন্তসেল্লে ঐক্য পরিষদের বর্ণাঢ্য বৈশাখী উৎসব

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে ইতালি‌র রোমের সামাজিক সংগঠন সেন্তসেল্লে ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজন করা হয় বৈশাখী উৎসব। উৎসবে অংশ নেন নানা ভাষাভাষী ও সংস্কৃতির মানুষ। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এ উৎসব প্রাণ-সঞ্চার করে। জানিয়েছেন রোম থেকে মিনহাজ হোসেন

সবাই ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই উৎসবে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, দেশীয় নাস্তা ও বিভিন্ন পদের ভর্তাসহ নানা রকম ঐতিহ্যবাহী বাঙালি খাবার।

আলোচনাপর্বে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠন সেন্তসেল্লে ঐক্য পরিষদ ইতালির সভাপতি ইসরাফিল বারী। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সুমন ইসলাম ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ সুমন। উপস্থিত ছিলেন রোমের বিভিন্ন আঞ্চলিক , সামাজিক, রাজনৈতিক, ব্যবাসায়ী, সাংস্কৃতিক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচকরা বলেন, বৈশাখী আয়োজন শুধু একটি উৎসব নয়, বরং এটি ছিল কমিউনিটি ঐক্য এবং সহমর্মিতার বার্তা পৌঁছে দেওয়ার একটি প্রয়াস। 'বাংলা নববর্ষ উদযাপন আমাদের সংস্কৃতির শক্তি তুলে ধরার এক সুযোগ। পহেলা বৈশাখ উদযাপন করা মানে শুধুমাত্র উৎসবে মেতে ওঠা নয়, বাঙালির বর্ষবরণ ও সংস্কৃতিকে প্রবাসেও উজ্জীবিত রাখা হোক মুখ্য উদ্দেশ্য।

নাচ, গান আর প্রাণের উৎসবে মেতে উঠেন পরিবার পরিজন নিয়ে আসা প্রবাসীরা।

বর্ণাঢ্য এই উৎসব বাংলা কৃষ্টি ও সংস্কৃতি‌ বেড়ে ওঠা প্রজন্ম ও বিদেশীদের মাঝে পরিচিতি তুলে ধরার লক্ষ্যেই তাদের এই আয়োজন বলে জানান আয়োজকরা।