ঢাকা ১৯ ফাল্গুন ১৪৩২, বুধবার, ০৪ মার্চ ২০২৬
ঢাকা ১৯ ফাল্গুন ১৪৩২, বুধবার, ০৪ মার্চ ২০২৬
সর্বশেষ
ইরান যুদ্ধ কোন দিকে যাচ্ছে এখনও স্পষ্ট নয় মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ–কে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারে ‘রেড নোটিস’ জারির পদক্ষেপ নেওয়ার নির্দেশ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের যুক্তরাজ্যের ৫১৮ ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ পোশাক ব্যবসায়ীকে গভর্নর বানালো সরকার, ইতিহাসে প্রথম কারা খুলছে আওয়ামী লীগের কার্যালয়, আসল পরিকল্পনা কী?

জালালাবাদ এসোসিয়েশনকে সু-সংগঠিত করতে ইতালিতে ৯ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি গঠিত

প্রকাশিত: ০৫ মার্চ ২০২২, ০৫:০৪ পিএম

জালালাবাদ এসোসিয়েশনকে সু-সংগঠিত করতে ইতালিতে ৯ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি গঠিত
রাজধানী রোমের স্থানীয় একটি রেস্টুরেন্ট'র হলরুমে জালালাবাদ এসোসিয়েশন ইতালির সাবেক কার্যকরী পরিষদের সদস্যরা কমিটি কে পুনর্গঠন করার লক্ষ্যে একটি সাধারণ সভার আয়োজন করে। জালালাবাদ এসোসিয়েশন ইতালির সাবেক সহ সভাপতি আফজাল আহমেদের সভাপতিত্বে এবং সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ আরেফিন ও প্রচার সম্পাদক মিনহাজ হোসেনের যৌথ পরিচালনায় সংগঠনের সদস্যরা কেন এই সাধারণ সভার আয়োজন করে তার ব্যাখ্যা দেন এবং সুস্পষ্টভাবে উল্লেখ করেন নিম্নলিখিত অসাংগঠনিক গঠন তন্ত্র বিরোধী ধারাবাহিক কার্যক্রম গুলো। প্রথমতঃ এই সংগঠনের কার্যকরী পরিষদের মেয়াদ উত্তীর্ণ হবার পরে কমিটি বিলুপ্ত করা হয় যা কার্যকরী পরিষদের সাথে কোন আলোচনা বা অবগত করা ছাড়া। দ্বিতীয়তঃ কেন্দ্রীয় জালালাবাদ এসোসিয়েশন ঢাকা থেকে তিন সদস্য বিশিষ্ট একটি সম্বনয় কমিটি প্রদান করে। যেখানে জালালাবাদ এসোসিয়েশন ইউকে সভাপতি মুহিবুর রহমান মুহিব কে প্রধান সমন্বয়ক, জালালাবাদ এসোসিয়েশন ইতালির প্রতিষ্ঠাতা সভাপতি অলি উদ্দিন শামীমকে আহ্বায়ক ও সদস্য সচিব হিসেবে সাবেক সাধারণ সম্পাদক সাব্বির আহমেদকে দায়িত্ব দেওয়া হয়। তারা বলেন, অত্যন্ত পরিতাপের বিষয় সদস্য সচিব সাব্বির আহমেদ সম্মনয়কারী কমিটির কাউকে না জানিয়ে নিজের মন মত করে অন্যায় ভাবে আহবায়ক কমিটি গঠন করেন। যা সম্পূর্ণ অসাংগঠনিক গঠনতন্ত্র বিরোধী। তৃতীয়তঃ বিভিন্ন স্থানে বিভিন্ন সময় জালালাবাদ এসোসিয়েশন ইতালির ব্যানারে সভা সমিতির আয়োজন করা হয়েছে অথচ সাবেক কমিটির অধিকাংশ সদস্যদের অবহিত করা হতো না। চতুর্থতঃ জালালাবাদ এসোসিয়েশন ইতালি নামে দুটি প্যাড ব্যবহার করা হয়। একটি ২০১৬ সালে প্রতিষ্ঠিত হবার পর রেজিষ্ট্রেশন নাম্বার ৪০৮০, যা বিগত দিনের সকল কার্যক্রমে এই রেজিষ্ট্রেশন নাম্বার ব্যবহার হয়েছে। অথচ বর্তমানে আরেকটি নাম্বার যা ২০১৯ এ প্রতিষ্ঠিত বলে ব্যবহার করা হচ্ছে। সংগঠন একটি, অথচ নাম্বার দুইটি। পঞ্চমতঃ দিনের পর দিন কার্যকরী পরিষদের সদস্যদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় গুলো ঢেকে রাখা, অসচ্ছতা, মিথ্যাচার, সেই সঙ্গে গঠনতন্ত্র কে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের করা হচ্ছে। বক্তব্যের শেষে জালালাবাদ এসোসিয়েশন ইতালিকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত এবং সর্বজন গৃহীত ভাবে যেন পূর্বের হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরে পেতে পারে এই লক্ষেই সকলের সম্মতিক্রমে একটি সমন্বয় কমিটি গঠন করা হয়। যেখানে এই সংগঠনের সাবেক সহ সভাপতি আফজাল আহমেদ প্রধান সমন্বয়ক করে সহ সমন্বয়ক হিসাবে মন্তে ভেরদে গ্রেটার সিলেট এস্যোসিয়েশনের সভাপতি সাজ্জাদ হোসাইন চকদার, জালালাবাদ কল্যাণ সংঘের উপদেষ্টা মোঃ রানা খান, জালালাবাদ যুব সংঘের সাবেক সভাপতি লুৎফর রহমান, জালালাবাদ এসোসিয়েশন ইতালির সাবেক সম্মানিত প্রথম সদস্য আরমান উদ্দিন স্বপন, সাবেক ক্রীড়া সম্পাদক নুরুল হোসেন মুন্না, সাবেক সহ ক্রীড়া সম্পাদক রুবেল আহমেদ, সাবেক সহ প্রচার সম্পাদক বিজয় কর, সাবেক সদস্য আমিনুল ইসলাম রাসেল সহ মোট নয় জনের নাম প্রস্তাব আসে। এসময় আরো বক্তব্য রাখেন নাপোলীর বিশিষ্ট ব্যাবসায়ী ও সামাজিক ব্যক্তিত্ব রায়হান আহমেদ, মন্তে ভেরদে গ্রেটার সিলেট এস্যোসিয়েশনের উপদেষ্টা এ কে সাখের খান, রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সিলেট সিটি ক্লাব কোষাধ্যক্ষ রায়হান আহমেদ। এছাড়াও জালালাবাদ এসোসিয়েশনের সাবেক কার্যকরী পরিষদের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন কোষাধক্ষ্য মোঃ শাহিন , আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাকির হোসেন, সাংস্কৃতিক সম্পাদক আবু আহমেদ, আরিফ জামাপ সহ আরো অনেকই। এই সমন্বয়কারী কমিটি আগামী ১৪ কার্য দিবসের মধ্যে ই আলোচনা সাপেক্ষে দুই পক্ষের আনিত অভিযোগ অনুযোগ গুলো শুনবেন এবং আগামী দিনে দিক নির্দেশনা মূলক করণীয় কার্যক্রম গুলো কি হতে পারে সে বিষয়ে ও বিশেষ ভূমিকা রাখবেন।