ঢাকা ১১ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
ঢাকা ১১ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বাবার কোলে চাদরে মোড়ানো সন্তানের লাশ, মানুষকে কেন কাঁদাচ্ছে? তনু হত্যা : ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সাবেক সেনা সদস্য, বিচার কেন আটকে ছিল? লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার

ইতালীতে ঢাকা বিভাগ সমিতি ও গাজীপুর জেলা সমাজ কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল

প্রকাশিত: ০৫ মে ২০২১, ০৩:১৯ এএম

ইতালীতে ঢাকা বিভাগ সমিতি ও গাজীপুর জেলা সমাজ কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল
পবিত্র সংযমের মাসে ভ্রাতৃত্বের সম্পর্ককে বাড়িয়ে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য রোজাদারদের সম্মানে প্রতি বছরের ন্যায় এবার স্বল্প পরিসরে ঢাকা বিভাগ সমিতি ইতালী ও গাজীপুর জেলা সমাজ কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে ২ মে (রবিবার) রোমের তরপিনাত্তারা বাংলা অধ্যুষিত এলাকার স্থানীয় একটি হলরুমে দোয়া ও ইফতারের আয়োজন করা হয়। শুরুতেই ইফতারের পূর্বে কোরআন তেলাওয়াত ও রমজানের তাৎপর্য বর্ননা করে এবং দেশে ও প্রবাসে করোনায় আক্রান্ত সকলের সুস্থতা ও মৃতদের রুহের মাগফেরাত কামনা করে মুসলিম উম্মাহর সুখ, শান্তি সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন টি এম সি মসজিদের ইমাম হাফেজ আফজাল হোসাইন। ঢাকা বিভাগ সমিতি ইতালী সভাপতি মোহাম্মদ লিটন, সাধারণ সম্পাদক ইমরুল কায়েছ ও গাজীপুর জেলা সমাজ কল্যাণ সমিতি ইতালী সভাপতি সোহরাব হোসেন সরকার, সিনিয়র সহ সভাপতি শামসুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধায়নে ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি প্রবীণ ব্যাক্তিত্ব নুরুজ্জামান লাকী, ইতালী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোয়েব দেওয়ান, সাংগঠনিক সম্পাদক দিন মোহাম্মদ, বৃহত্তর নোয়াখালী ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ, সানারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, সহ সভাপতি আলম খোরশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মনির পাটোয়ারী, রোম মহানগর সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক লিটন চৌধুরী, ঢাকা বিভাগ সমিতি ইতালী সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন রোমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহিদ, প্রচার সম্পাদক মেহেনাস তাব্বাসুম শেলি সহ প্রচার সম্পাদক মোঃ আরিফুল হক, সাংস্কৃতিক সম্পাদক রিপন আহমেদ, বিক্রমপুর মুন্সীগঞ্জ সমিতি ইতালী সাংগঠনিক সম্পাদক জামিল আহমেদ, এ ছাড়াও নাজমুল হক, রাজু শীল, সাদ্দাম হোসেন, মোঃ করিম, মোঃ রিগাম, গাজীপুর জেলা সমাজ কল্যাণ সমিতি সহ সভাপতি জামান আহমেদ সহআরো অনেকেই। এ সময় অতিথিরা তাদের সংক্ষিপ্ত আলোচনায় বলেন রমজানের এই সিয়াম সাধনার মধ্যে দিয়েই সকল মানুষের মধ্যে হিংসা ও বিদ্বেস দুর হয়ে এক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে হবে। তারা আরো বলেন, বিভিন্ন সামাজিক সংগঠন প্রবাসীদের মাঝে সহমর্মীতা, সহযোগিতার মাধ্যমে প্রবাসে একটি সুন্দর দেশীয় পরিবেশ সৃষ্টি করায় ও প্রবাসীরা সমাজের সেবায় ভূমিকা রাখার জন্যে তারা সামাজিক সংগঠন ঢাকা বিভাগ সমিতি ইতালী ও গাজীপুর জেলা সমাজ কল্যাণ সমিতিকে আন্তরিক ধন্যবাদ জানান।