ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ
এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠাল পাকিস্তান, কেন?

ইতালিতে জনতা এক্সচেঞ্জ কোম্পানীর 'বিনা কমিশনে বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণ' দিবস অনুষ্ঠিত

প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২১, ০৬:২৬ এএম

ইতালিতে জনতা এক্সচেঞ্জ কোম্পানীর 'বিনা কমিশনে বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণ' দিবস অনুষ্ঠিত
নতুন বছর ২০২১ এর উষালগ্নে জনতা এক্সচেঞ্জ কোম্পানী এসআরএল, ইতালি তাদের ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ৩০ ও ৩১ ডিসেম্বর, ২০২০ কে ″বিনা কমিশনে বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণ দিবস″ হিসাবে পালন করে। ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান এক ভিডিও কনফারেন্সিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে সংযুক্ত থেকে দুইদিন ব্যাপী কমিশনমুক্ত এই প্রণোদনার শুভ উদ্বোধন ঘোষণা করেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে সংযুক্ত ছিলেন জনতা এক্সচেঞ্জ কোম্পানীর এসআরএল, ইতালি‘র বোর্ড অব ডিরেক্টরস এর চেয়ারম্যান এবং জনতা ব্যাংক লিমিটেড, বাংলাদেশ এর সিইও এবং এম.ডি. মোঃ আব্দুছ ছালাম আজাদ (এফএফ)। ডিরেক্টর বোর্ড অব ডিরেক্টরস, জনতা এক্সচেঞ্জ কোম্পানী ও ইকনমিক কাউন্সিলর, বাংলাদেশ দূতাবাস মানস মিত্র, এবং কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আলী হোসেন। মানস মিত্র নানা প্রতিকূলতা সত্ত্বেও সাম্প্রতিক বছরগুলোতে কোম্পানীর রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাওয়াসহ অন্যান্য দিকগুলোর প্রতি আলোকপাত করে বিগত সাত বছরের মধ্যে ২০২০ সালে কোম্পানীর সর্বাধিক আয় অর্জনের বিষয়টি উল্লেখ করেন। মোঃ আলী হোসেন জনতা এক্সচেঞ্জ কোম্পানীর প্রতি রাষ্ট্রদূত মহোদয়ের সুদৃষ্টি এবং এর ব্যবসায়িক উন্নয়নে আন্তরিকতার বিষয়টি গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করে এজেন্ট নিয়োগের জন্য ইতালি‘র কেন্দ্রীয় ব্যাংক এর সম্মতি আদায়ের ক্ষেত্রে তাঁর সদয় কূটনৈতিক সহযোগিতা কামনা করেন। বিশেষ অতিথি মোঃ আব্দুছ ছালাম আজাদ (এফএফ) রাষ্ট্রদূতকে অনুষ্ঠানে সংযুক্ত হয়ে শুভ উদ্বোধন করবার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিঁনি সংক্ষিপ্ত পরিসরে জনতা এক্সচেঞ্জ কোম্পানী‘র একটি সার্বিক চিত্র মান্যবর রাষ্ট্রদূতকে অবহিত করেন। তিঁনি বলেন, কোম্পানীর শাখা দু‘টি মুনাফা অর্জন করলেও প্রধান কার্যালয়ের বিশাল ব্যয়ভারের কারণে তা যথেষ্ট নয়। একমাত্র এজেন্ট নিয়োগের মাধ্যমেই এ অবস্থা থেকে উত্তরণ সম্ভব উল্লেখ করে এজেন্ট নিয়োগের ক্ষেত্রে ইতালি‘র কেন্দ্রীয় ব্যাংকের সম্মতি আদায়ের জন্য কূটনৈতিক সহযোগিতার জন্য মান্যবর রাষ্ট্রদূতকে অনুরোধ করেন।