ঢাকা ১২ বৈশাখ ১৪৩৩, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
ঢাকা ১২ বৈশাখ ১৪৩৩, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
সর্বশেষ
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত রমফোর্ড রাইডার্সের নতুন জার্সি উন্মোচন বাবার কোলে চাদরে মোড়ানো সন্তানের লাশ, মানুষকে কেন কাঁদাচ্ছে? তনু হত্যা : ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সাবেক সেনা সদস্য, বিচার কেন আটকে ছিল? লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

জাতীয় শোক ও গ্রেনেড হামলা দিবসের আলোচনায় ইতালি যুবলীগকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২০, ০৮:২২ পিএম

জাতীয় শোক ও গ্রেনেড হামলা দিবসের আলোচনায় ইতালি যুবলীগকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান
বাংলাদেশ আওয়ামী যুবলীগের গঠনতন্ত্র কে ধারণ করেই যুবলীগ ইতালি শাখা সকল কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে একটি আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ইতালি শাখা। ৩১ আগস্ট সোমবার সন্ধ্যায় রাজধানী রোমের স্থানীয় একটি হল রুমে আয়োজিত এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি উজ্জ্বল মৃধা ও পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত করিম। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন, বিশেষ অতিথি ছিলেন সর্ব ইউরোপ আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি কে এম লোকমান হোসেন, ইতালি আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর রব ফকির, শাহ আলম, মাইন উদ্দিন লিটন।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এবং বিশেষ বক্তা ছিলেন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু। বক্তারা বলেন” ঐতিহ্যবাহী এই সংগঠন টি একটি মানবিক সংগঠন হিসাবে ও সুপরিচিত। এই সমাজের বিভিন্ন অনিয়ম, বিশৃঙ্খলা দূর করে যুব শক্তির আলোকে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করার লক্ষে ই প্রতিষ্ঠা লগ্ন থেকেই কাজ করে যাচ্ছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ ইতালি শাখা ও কেন্দ্রীয় সকল গঠনতন্ত্র ও বিধি বিধানের আলোকে ই চলছে। আগস্ট মাসের এই শোককে শক্তিতে পরিণত করে যুবশক্তিকে শক্তিশালী ও সুসংগঠিত হয়ে দেশের উন্নয়নে ও যুবলীগের ভাবমূর্তি কে অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান।” বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শোয়েব দেওয়ান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাহজাহান মুন্সী লাবু, শিল্প ও বাণিজ্য সম্পাদক মাহে আলম শ্যামল, সম্মানিত সদস্য আব্দুর রশিদ, দিদারুল আবেদীন, নান্নু ফকির, বাচ্চু সরদার, সাখাওয়াত হোসেন সাখন, সোহেল খান, কচি মুন্সী, হাজী দুলাল, কবির হোসেন, জাতীয় শ্রমিক লীগ ইতালী শাখার ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুর আহমেদ মঞ্জু, সর্ব ইউরোপ বঙ্গবন্ধু পরিষদ ইতালী শাখার সভাপতি গোলাম মোস্তফা, এম ডি তারা, বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম আসফো সভাপতি আলী আজম, সাধারণ সম্পাদক রনি আহমেদ, স্বেচ্ছাসেবক লীগ ইতালী শাখার সাধারণ সম্পাদক ইকবাল ঢালী, রোম মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি স্বপন মুন্সী, সাংগঠনিক সম্পাদক জি আর মানিক, ধর্ম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মাকসুদুর রহমান, হরিরামপুর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শাহিন, এছাড়া মুজিব আদর্শের সৈনিকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ফজলুল হক ভুট্টো, আফসার বেপারী, সুমন মৃধা, বাশার মালত, মোহাম্মদ লিটন, ইমরুল কায়েছ, আব্দুর রহমান প্রমূখ। এছাড়াও বাংলাদেশ আওয়ামী যুবলীগ ইতালি শাখার নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন সহ জনশক্তি ও কর্মসংস্থান সম্পাদক মোঃ রাজিব, সম্মানিত সদস্য আমিন বেপারী, রাসেল মৃধা স্বপন মালত, রফিক বেপারী, আলিম হোসেন, আব্দুর রহিম সাগর, রফিক ছৈয়াল, মেজবাহ উদ্দিন, আসলাম হাওলাদার, সাব্বির হোসেন সহ ইতালী আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আরো অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে ১৫ ও ২১ আগস্ট এ নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইতালি আওয়ামী লীগের সম্মানিত সদস্য মৌলভী মতিউর রহমান ভুলু।