ঢাকা ১১ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
ঢাকা ১১ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
সর্বশেষ
রমফোর্ড রাইডার্সের নতুন জার্সি উন্মোচন বাবার কোলে চাদরে মোড়ানো সন্তানের লাশ, মানুষকে কেন কাঁদাচ্ছে? তনু হত্যা : ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সাবেক সেনা সদস্য, বিচার কেন আটকে ছিল? লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ

মৃত্যু কমেছে, তবুও ইতালীতে নেই ঈদের আনন্দ

প্রকাশিত: ৩০ জুলাই ২০২০, ০৫:২০ পিএম

মৃত্যু কমেছে, তবুও ইতালীতে নেই ঈদের আনন্দ
ফাইল ফটো ইতালিতে করোনাভাইরাস প্রাদুর্ভাব অনেকটাই কমে এসেছে। দেশটিতে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা কমে এলেও এখনো আতঙ্কের মধ্যে রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। করোনাভাইরাস থেকে কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসায় ইতালির বিভিন্ন শহরে নানা আয়োজনের মধ্য দিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি এবং সরকারি আইন মেনেই অনুষ্ঠিত হচ্ছে ঈদুল আযহা। জিলহজ্ব মাসের চাঁদ দেখা সাপেক্ষে ইতালিতে ৩১শে জুলাই শুক্রবার ঈদ উল আযহা উদযাপিত হবে। ভয়াবহতা কিছুটা কমেছে ইউরোপের দেশ ইতালিতে ।আর ভয়াবহতা কাটিয়ে কোরবানি দেয়ার প্রস্তুতি নিচ্ছেন ইতালির বিভিন্ন প্রান্তে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। দীর্ঘ প্রায় পাঁচ মাস পর ধর্মীয় আয়োজনের অংশ হতে পেরে আনন্দিত স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা । করোনা ভাইরাসের কারণে, ঈদের চিরাচরিত আনন্দ নেই কারো মাঝেই। আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্থ প্রবাসী বাংলাদেশিরা ।ঈদ এলেই রাজধানী রোমসহ দেশটির প্রধান প্রধান শহরে তৈরি পোশাকের দোকানগুলোতে প্রবাসীদের উপচে পড়া ভিড় থাকে। এবার তার ব্যতিক্রম। এবারের ঈদুল আজহায় ইতালির বিভিন্ন শহরে কমপক্ষে ৫০টি স্থানে খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে থাকে। করোনা ভাইরাসের কারণে এবার সে সংখ্যা খুবই কম । রাজধানী রোমে পিয়াচ্ছা ভিত্তোরিওর খোলা মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের জামাত অনুষ্ঠানের অনুমোদন পেয়েছে সরকারের কাছ থেকে। জাতীয় ঈদ উদযাপন পরিষদ অন্যান্য বছরের মতো এবারও এখানে বেশ কিছু ঈদের জামাতের আয়োজন করবে। সকাল সাতটা থেকে ঈদের জামাত শুরু হবে এবং প্রতিটি জামাতই হবে সংক্ষিপ্ত। সকলকে মাক্স এবং গ্লাভস পড়তে হবে, মানতে হবে সামাজিক দূরত্ব।