ঢাকা ২০ ফাল্গুন ১৪৩২, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
ঢাকা ২০ ফাল্গুন ১৪৩২, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
সর্বশেষ
হাউস অব কমন্সে বাংলাদেশ প্রসঙ্গ : রাজনৈতিক বন্দি ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে সরব এমপি ও লর্ডরা ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্রের দায়িত্বে মুসলিম নারী ‘ক্যাপ্টেন এল্লা’ ইরানে চারদিনে ৫ হাজারেরও বেশি বোমা ফেলেছে ইসরায়েল, কত মানুষের প্রাণ গেল? বারান্দায় বসেছিলেন প্রতিমন্ত্রী, ভূমি অফিস তখনো খোলেনি মধ্যপ্রাচ্যে যুদ্ধ: কার বিরুদ্ধে লড়ছে কে? ইরান যুদ্ধ কোন দিকে যাচ্ছে এখনও স্পষ্ট নয় মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ–কে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী

ইতালীতে তুসকোলানা নারী সংস্থার নানা আয়োজনে বসন্ত উৎসব উদযাপন

প্রকাশিত: ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৮:২১ এএম

ইতালীতে তুসকোলানা নারী সংস্থার নানা আয়োজনে বসন্ত উৎসব উদযাপন
ব্যাপক উৎসব আনন্দের মধ্য দিয়ে তুসকোলানা নারী সংস্থার বসন্ত উৎসব সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে গত ২৩ই ফেব্রুয়ারী রবিবার ঝাঁকজমকপূর্ণভাবে তুসকোলানা চিকেন কিং এর হলরুমে বসন্ত উৎসব উদযাপন করা হয়। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্যে নারী, শিশুরা নানা ধরনের সাজে ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করতে থাকে সবাই। সহস্রাধিক নবীণ- প্রবীণ সহ ইতালীস্থ বিভিন্ন আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এক বর্ণাঢ্য মিলনমেলায় রূপ নেয়। অনুষ্ঠানে তুসকোলানা নারী সংস্থার সভাপতি মেরিন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবাইয়াত ইসলাম রীতি’ র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা সমাজ কল্যান সমিতি ইতালী সভাপতি লায়লা শাহ। বিশেষ অতিথি ছিলেন মহিলা সংস্থা ইতালী সাধারন সম্পাদক সৈয়দা আরিফা। এ ছাড়াও বসন্ত বরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন তুসকোলানা নারী সংস্থার সিনিয়র সহ সভাপতি সোনিয়া রহমান, সহ সভাপতি বিউটি আক্তার, সাংগঠনিক সম্পাদক সিলভিয়া। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বৃহত্তর ঢাকা সমিতি’র সহ সাংগঠনিক সম্পাদক মেহেনাস তাব্বাসুম শেলি, মহিলা সম্পাদিকা শাহেরা বানু রানী, নারগিস হাওলাদার, মোহাম্মদ নিলুফার বানু নিলা, তাহমিনা আক্তার, ইফরোজা খানম ইফা, বাংকার সমিতির প্রধান উপদেষ্টা তারা মিয়া, সহ সভাপতি শাহজাহান, সাহেদ, সাংগঠনিক সম্পাদক সুজন হাওলাদার প্রমূখ। এসময় উপস্থিত তুসকোলানা নারী সংস্থার নেতৃবৃন্দরা বলেন সব কিছুর উর্ধ্বে উঠে আমরা সব সময় এরকম হাসি আনন্দে মেতে উঠতে চাই। লক্ষ্য করা গেছে নারী ও শিশুদের আনন্দ উল্লাস ছিলো চোখে পড়ার মতো, শাড়ীসহ হরেক রকমের সাজ সজ্জায় নিজেকে সাজিয়ে এসেছিলো এ বসন্ত উৎসব অনুষ্ঠানে। শেষে নৃত্য শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ নৃত্যানুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।