ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত

অপপ্রচারকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে বাংলা প্রেসক্লাব ইতালী

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২০, ০৭:০২ এএম

অপপ্রচারকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে বাংলা প্রেসক্লাব ইতালী
রাজধানী রোমের কতিপয় অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে বাংলা প্রেস ক্লাব ইতালীর নেতৃবৃন্দ। মঙ্গলবার রাজধানী রোমের একটি রেস্টুরেন্টে আয়োজিত বাংলা প্রেসক্লাবের সভায় এ হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। বাংলা প্রেস ক্লাব ইতালীর সিনিয়র সহ-সভাপতি ৭১ টিভির প্রতিনিধি লাবণ্য চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সভাপতি এনটিভির ইতালী বুরো প্রধান মনিরুজ্জামান মনির। এ সময় প্রধান অতিথি মনিরুজ্জামান মনির বলেন, রাজধানীর রোমে দীর্ঘদিন যাবৎ একটি অপপ্রচারকারী চক্র ইতালীর বাংলাদেশ দূতাবাস, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং সাংবাদিক ও নারীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার করে যাচ্ছে। তিনি এসকল অপপ্রচারকারীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য দায়িত্বশীল ব্যক্তিদের আহ্বান জানিয়েছেন। তিনি আরো বলেন, প্রবাসে বেড়ে ওঠা শিশু-কিশোরদের দেশীয় সংস্কৃতি গড়ে তোলা, প্রবাসীদের জীবন- মানোন্নয়নে এবং দেশকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে সাংবাদিক সমাজ যেভাবে কাজ করে যাচ্ছে তাদের বিরুদ্ধে ঐ চক্রটি নানা ধরনের কুৎসা রটনা করে চলেছে। এ ব্যাপারে তিনি রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিদের হস্তক্ষেপ কামনা করেছেন। বাংলা প্রেস ক্লাব ইতালীর এই সভায় বক্তব্য রাখেন বাংলা প্রেসক্লাব ইতালী সম্মানিত সদস্য সিনিয়র সাংবাদিক ও এটিএন বাংলার ইতালী প্রতিনিধি হাসান মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও মাসিক প্রজন্ম পত্রিকার সম্পাদক আল-আমিন, সাংগঠনিক সম্পাদক ও বাংলা টিভির রোম প্রতিনিধি হুমায়ুন কবির, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সময় টিভি ইতালী প্রতিনিধি জুমানা মাহমুদ, প্রচার সম্পাদক ও টিভি ওয়ান ও ৫২বাংলা টিভি ইতালী প্রতিনিধি মিনহাজ হোসেন ও ইউরোবাংলা টেলিভিশন রোম প্রতিনিধি ৫২ বাংলা টিভির নিউজ রিডার মেহনাস তাব্বাসুম শেলি। সভায় রোম প্রবাসী সামাজিক , রাজনৈতিক , আঞ্চলিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাদের নিয়ে বৃহৎ আকারের সভা করারও সিদ্ধান্ত গৃহীত হয়।