ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
সর্বশেষ
লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন

গ্রীস দূতাবাসের উদ্যেগে সমাধান সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০ আগস্ট ২০১৯, ০৮:০৭ পিএম

গ্রীস দূতাবাসের উদ্যেগে সমাধান সভা অনুষ্ঠিত
প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে বাংলাদেশ দূতাবাস গ্রীস এর উদ্যোগে প্রবাসী বাংলাদেশী নাগরিকদের মাথে এক সমাধান সভা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার বিকাল ৫টা ৩০ মিনিটের সময় দূতাবাস মিলনায়তনে মান্যবর রাষ্ট্রদূত মো: জসীম উদ্দিন এনডিসি এর সভাপতিত্বে দূতাবাস কাউন্সিলর ড.সৈয়দা ফারহানা নূর চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ এর অতিরিক্ত সচিব মো:আজহারুল হক।এতে দূতাবাসের বিভিন্ন কার্যক্রম এর প্রামাণ্য চিত্র উপস্থাপন করেন দূতাবাসের প্রথম সচিব সুজন দেবনাথ। উক্ত আলোচনা সভায় অংশগ্রহণ করেন বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীস এর সভাপতি হাজী মোঃ আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক আব্দুল খালেক মাতব্বর, সাবেক সভাপতি গোলাম মাওলা, গ্রীস আওয়ামী লীগের সভাপতি মান্নান মাতব্বর,সহ-সভাপতি সামাদ মাতব্বর, আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ।এছাড়াও এতে ইউরো বাংলা প্রেস ক্লাব, দোয়েল একাডেমি, গ্রিক বাংলা এডুকেশন সেন্টার সহ বিভিন্ন সামাজিক, আঞ্চলিক সংগঠন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি আজহারুল হক তাঁর বক্তব্য পাসপোর্ট এর বিভিন্ন সমস্যা সহ প্রবাসীদের বিবিন্ন সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করে বলেন, সরকার প্রবাসীদের জন্য অত্যন্ত আন্তরিক। প্রবাসীদের সেবা প্রদানের জন্য বিভিন্ন আইন করা হয় কিন্তু আইনের অপব্যাখ্যা করে দালাল তথা অসাধুরা বিভিন্ন অপকর্ম করে বেড়ায় , অসাধু ও দুর্নীতিবাজদের লাগাম টেনে ধরার লক্ষ্যে সরকার ই-পাসপোর্ট ব্যবস্থা চালু করতে যাচ্ছে। ই-পাসপোর্ট চালু হলে এতে আংগুলের-হাতের চাপ থাকবে। ইউনিয়ন পরিষদ পর্যায়ে ই পাসপোর্ট এর সেবা প্রদান করা হবে।সিলেট, চট্টগ্রাম, শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট এ -ই গেট চালু করা হবে। তাতে করে প্রবাসীদের ইমিগ্রেশন সমস্যার সমাধান হবে বলে সচিব তাঁর বক্তব্যে উল্লেখ করেন। রাষ্ট্রদূত মোহাম্মদ জসিম উদদ্দনও ডিজিটাল পাসপোর্টের বিভিন্ন সুযোগ-সুবিধার কথা তোলে ধরেন তাঁর আলোচনায়। মায়ানমারের নাগরিক দেখিয়ে বাংলাদেশের অনেক নাগরিক নাগরিক বৈধ হবার সুযোগ নিযে যারা এখন বাংলাদেশে যেতে বিভিন্ন প্রতিবন্ধকতার মাঝে পড়েছেন, সে নিয়ে দুঃখ প্রকা্শ করেছেন তিনি।পাশাপাশি তিনি দেশকে মায়ের সাথে তুলনা করে দেশের নাম পরিবর্তন করে অন্য দেশের নাম ব্যবহার করাকে মায়ের নাম পরিবর্তনের সাথে তুলনা করে  সরকারের পাশাপাশি নাগরিক হিসেবে নিজের দায়ীত্ববোধের প্রতি সচেতন হবারও আহবান জানান।