ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক

বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবলের সেমিতে বাংলাদেশ

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৯, ০৪:৩৯ পিএম

বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবলের সেমিতে বাংলাদেশ
গ্রুপের সর্বশেষ ম্যাচটি ছিল কিরগিস্থানের বিপক্ষে। যদিও এক ম্যাচ হাতে রেখে আগে থেকেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ ও কিরগিজস্তান দুই দলই। এজন্য ম্যাচটা ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ের। যার জন্যে বাংলাদেশের কমপক্ষে ড্র করার দরকার ছিল। কিন্তু আশা জাগানো বাংলাদেশের দুরন্ত এই অনূর্ধ্ব-১৯ প্রমিলা দলটি শেষ পর্যন্ত কিরগিজদের ২-১ গোলে হারিয়ে বঙ্গমাতা আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৯ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই উঠেছে। বাংলাদেশের পক্ষে একটি করে গোল করেছেন সানজীদা আক্তার ও কৃষ্ণা রানি সরকার। শুরুটাই ছিল বাংলাদেশের জনে বেশ রোমাঞ্চকর। ২৯ সেকেন্ডেই প্রথম গোল করে এগিয়ে যায় বাংলাদেশ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে উপস্থিত প্রায় হাজার দশেক দর্শক প্রত্যাশায় উন্মুখ হয়েছিল আরও গোল দেখার জন্য। পরপর আক্রমণে কিরগিস্তান রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে ফেলে বাংলাদেশ। কৃষ্ণা, সানজীদা, মারিয়ারা নিজেদের নৈপুণ্যের সেরাটাই দিয়েছেন। কিক-অফ থেকে বাম প্রান্তে বলটা দিয়েছিলেন সেন্টারব্যাক আঁখি খাতুন। কিরগিজ রাইটব্যাক ঝুঁকি না নিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেন। দ্রুত থ্রো-ইন করে কৃষ্ণার পায়ে বল দেন শামসুন্নাহার। সেখান থেকে কৃষ্ণার নেওয়া ক্রস শট কিরগিজ গোলরক্ষক ইরিনার হাত ফসকে বের হয়ে গেলে ফলোআপ থেকে দ্রুত এসে টোকা দিয়ে গোল করেন সানজীদা। এরপরের গোলের জন্য অনেক লম্বা সময় অপেক্ষা করতে হয় কৃষ্ণা-মারিয়াদের। বল গোলপোস্টের সাথে লেগে বাইরে চলে যাওয়া, গোল পস্টের পাশ দিয়ে চলে যাওওার প্রহরগুলো গুন্তে থাকে বাংলাদেশ। বিরতিতে যাওয়ার আগে মারিয়া মান্দার বক্সের মধ্যে কিরগিস্তানের দুই সেন্টারব্যাককে বোকা বানিয়েও বাইরে মারেন। পরবর্তীতে ৫৯ মিনিটে ২-০ ব্যবধান নিশ্চিত করেন কৃষ্ণা। রাইট উইঙ্গার সানজীদা ডান প্রান্ত দিয়ে ঝড়বেগে ঢুকে ক্রস করলে আবারো কিরগিজ গোলরক্ষকের হাত ফসকে সোনার হরিন বল বের হয়ে যায়। পাশেই ঝাপটে থাকা কৃষ্ণা দেখেশুনে বল জালে জড়াতে কোনো ভুলই করেননি। এরপরে আরো অনেকগুলো সুন্দর সুযোগ আসলেও বল জালে পর্যন্ত গড়ায়নি। তা না হলে ব্যাবধান আরো বেশি হতে পারতো। খেলার ৬৮ মিনিটে বাংলাদেশের গোলরক্ষক রুপনার ভুলে ব্যবধান কমায় কিরগিস্তান নারী দল। বক্সের ডান প্রান্ত থেকে আখমাতকুলুভার শট রুপনার হাত ফসকে জালের ভিতর প্রবেশ করে। পরবর্তীতে বেশ কয়েকবার গোল ব্যবধান বাড়ানোর সুযোগ আসে বাংলাদেশের সামনে কিন্তু শেষমেশ ২-০তেই জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দল।