ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ
এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠাল পাকিস্তান, কেন?

অবশেষে চেন্নাইয়ের বিপক্ষে আজ মাঠে নামছেন সাকিব!

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০১৯, ০৩:২৮ পিএম

অবশেষে চেন্নাইয়ের বিপক্ষে আজ মাঠে নামছেন সাকিব!
অবশেষে চেন্নাইয়ের বিপক্ষে আজ মাঠে নামছেন সাকিব! টানা আঁট ম্যাচ মাঠের বাইরে ডাগ আউটে বসে থাকার পর অবশেষে আজ চেন্নাইয়ের বিপক্ষে হায়দারাবাদের হয়ে মাঠে নামছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ রাত সাড়ে ৭টায় গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে সাবেক চ্যাম্পিয়নরা। তাতে মাঠে দেখা যেতে পারে তাকে। সাকিবের শ্রদ্ধাভাজন ও শৈশবের কোচ মোহাম্মদ সালাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। ঊল্লেখ্য সাকিবের একান্ত অনুরোধে গেল ১৩ এপ্রিল হায়দরাবাদ গিয়েছিলেন সালাউদ্দিন। সেখানে ১০ দিন থেকে সাকিবকে কোচিং নির্দেশনা সাকিবের পছন্দের এ কোচ। সালাউদ্দিন জানান, মঙ্গলবার চেন্নাইয়ের বিপক্ষে খেলবেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার। শুধু তাই নয়, আগামী ২৭ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিপক্ষেও খেলার কথা নিশ্চিত করেছেন তিনি। সাকিবের এ সুযোগ করে দিয়েছেন ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টো মুলত দুজনেই। আসন্ন বিশ্বকাপের জন্য জাতীয় দলের ক্যাম্পের কারণে ভারতীয় লিগ ছেড়ে যেতে বাধ্য হচ্ছেন তারা। বিশ্বকাপ সামনে রেখে প্রায় প্রতিটি দলই প্রস্তুতি শুরু করে দিয়েছে। সে ধারায় অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড এর হয়ে প্রস্তুতিতে যোগ দিচ্ছেন এই দুই তারকা ক্রিকেটার যাদের ওপেনিং জুটিটা নাকি পুরো আইপিএলে ছিল দুর্দান্ত। লীগের মধ্যবর্তী সময়ে ফরমে থাকা এই দুই প্লেয়ার হারানো হায়দারাবাদ একটু চিন্তিত হলেও চলমান আইপিএলে এখন পর্যন্ত সুবিধাজনক অবস্থানে রয়েছে তারা। অদ্যাবধি ৯ ম্যাচ খেলে ৬টিতে জিতে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে আছে দলটি। যেখানে শীর্ষ তিনটি দলই খেলেছে ১০টি করে ম্যাচ। সবকিছু ঠিক থাকলে আজ টানা আট ম্যাচ ডাগআউটে বসে থাকার পর অরেঞ্জ আর্মিদের হয়ে মাঠে নামছেন বাংলাদেশি এই ক্রিকেটার। এর আগে, দলের প্রথম ম্যাচেই খেলার সুযোগ পেয়েছিলেন সাকিব তিনি। তবে নিজের নামের প্রতি সুবিচার করতে ডেজ ওভারে অতিরিক্ত রান দিয়ে দিলে তার পরের ম্যাচ থেকেই একাদশ থেকেই ছিটকে যান। অবশেষে নিজেকে শ্রেষ্ঠ প্রমান করার সেই সু্যোগে মাঠে নামছেন সাকিব আল হাসান।