ঢাকা ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
ঢাকা ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
সর্বশেষ
বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন?

ওসি প্রত্যাহার, অধ্যক্ষসহ ৩জনের রিমান্ড মঞ্জুর

প্রকাশিত: ১০ এপ্রিল ২০১৯, ০৫:১৪ পিএম

ওসি প্রত্যাহার, অধ্যক্ষসহ ৩জনের রিমান্ড মঞ্জুর
সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে (১৮)  পুড়িয়ে হত্যা চেষ্টার ঘটনায় জেলহাজতে থাকা অধ্যক্ষ এস এম সিরাজ উদদৌলাহর ৭দিন এবং প্রভাষক আবছার উদ্দিন ও পরীক্ষার্থী আরিফুল ইসলামের ৫দিন করে রিমান্ড মঞ্জুর করেছে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সরাফ উদ্দিন আহমেদের আদালত। বুধবার সকালে পুলিশের রিমান্ড আবেদনের উপর দীর্ঘ শুনানী শেষে আদালত এ আদেশ দেন। পুলিশের আদালত পরিদর্শক গোলাম জিলানী ৩জনের রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে কড়া নিরাপত্তায় ওই ৩জনকে এজলাসে হাজির করা হয়। এর আগে ৯এপ্রিল অপর ৪ জনের ৫ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন একই আদালত। তারা হলেন মাদ্রাসার প্রাক্তন ছাত্র আলাউদ্দিন, যুবলীগ কর্মী নুর হোসেন হোনা, কেফায়েত উল্লাহ জনি ও শহিদুল ইসলাম। অপরদিকে দায়িত্বে অবহেলা করায় ১০ এপ্রিল সকালে সোনাগাজী মডেল থানার ওসি মো. মোয়াজ্জেম হোসেনকে প্রত্যাহার করা হয়েছে বলে জানান ফেনীর পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার। ওই মাদরাসা শিক্ষার্থীদের অভিযোগ ওসি নিজেই শুরু থেকে হত্যা চেষ্টার ঘটনায় জড়িতদের নানান ভাবে সহযোগিতা করেছেন। তদন্তে যাদের নাম এসেছে তাদেরকেই প্রকাশ্যে থানার ভেতরে ঘুরতে দেখা গেছে। পুলিশ এখনো গভর্নিং বডির সদস্য ও এজাহার ভুক্ত আসামী মকসুদ আলম , মাদরাসা ছাত্র শাহাদাত হোসেন শামীম, নুর উদ্দিন , হাফেজ আবদুল কাদের, জোবায়ের আহমেদ, ও জাবেদ হোসেনকে আটক করতে পারেন নি। মডেল থানার ওসি (তদন্ত) কামাল হোসেন জানান, এজাহার নামীয় আসামী ও তদন্তে যাদের নাম এসেছে সবাইকে আটকের চেষ্টা চলছে । তারা পলাতক রয়েছে। উল্লেখ্য, ২৭ মার্চ আলিম পরীক্ষার্থী এক ছাত্রীকে শ্লীলনতাহানী করেন অধ্যক্ষ সিরাজ উদদৌলাহ। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদি হয়ে সোনাগাজী থানায় মামলা করলে পুলিশ অধ্যক্ষকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। গভর্নিং বডির ২ সদস্য ও মাদরাসার প্রাক্তন ছাত্ররা মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেয়। মামলা প্রত্যাহার না করায় গত ৬এপ্রিল পরীক্ষা কেন্দ্রের একটি ভবনের ছাদে ডেকে নিয়ে দাহ্য পদার্থ ঢেলে ওই ছাত্রীকে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা। সে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধিন। এ ঘটনায় ৮এপ্রিল ওই ছাত্রীর ভাই নোমান বাদি হয়ে অধ্যক্ষসহ ৮জনের নাম উল্লেখ সোনাগাজী থানায় মামলা দায়ের করেন।