নারীর স্বাস্থ্য সুরক্ষা, স্বাস্থ্য শিক্ষা এবং ক্যান্সার প্রতিরোধ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সামাজিক সংগঠন ‘আমরা নারী’–এর ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) নারায়ণগঞ্জে একটি ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
‘আমরা নারী’ ও সিওক হেল্থকেয়ার-এর যৌথ উদ্যোগে এবং চীনের চীনের মডার্ন ক্যান্সার হাসপাতাল, গুয়ানজু ও জেলা পুলিশ, নারায়ণগঞ্জ-এর সহযোগিতায় নারায়ণগঞ্জ পুলিশ লাইনস মাল্টিপারপাস হলে এই সেমিনার আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চীনের প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ লিন জিং, এসোসিয়েট চীফ ফিজিশিয়ান এবং ভাইস ডিরেক্টর, ইন্টারন্যাশনাল অনকোলজি ওয়ার্ড, চীনের মডার্ন ক্যান্সার হাসপাতাল, গুয়ানজু। তিনি আধুনিক ক্যান্সার চিকিৎসা পদ্ধতি, আন্তর্জাতিক মানের চিকিৎসা সুবিধা এবং উন্নত প্রযুক্তিনির্ভর চিকিৎসা ব্যবস্থার ওপর গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, অতিরিক্ত পুলিশ সুপার তাসমীন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহীম হোসেন ও মো. হাসিনুজ্জামান এবং সিওক হেল্থকেয়ার-এর কো-ফাউন্ডার ফারহানা হাসনা তুলি।
আয়োজক প্রতিষ্ঠান ‘আমরা নারী’-এর প্রতিষ্ঠাতা, প্রধান সমন্বয়কারী ও মুখপাত্র এম এম জাহিদুর রহমান বিপ্লব তার বক্তব্যে বলেন, “স্বাস্থ্য শিক্ষা ও সচেতনতার মাধ্যমে ক্যান্সারের মতো মরণব্যাধি থেকে সমাজকে সুরক্ষিত রাখতে গণমাধ্যম ও জনসম্পৃক্ততার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি ভবিষ্যতেও এ ধরনের জনহিতকর কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। ক্যান্সারের মতো জটিল রোগ মোকাবিলায় স্বাস্থ্য শিক্ষা, গণসচেতনতা এবং সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যক্তি, পরিবার ও সমাজকে সুরক্ষিত রাখতে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
সেমিনারের মূল উদ্দেশ্য ছিল নারীদেরসহ বৃহত্তর সমাজের মধ্যে নিম্নোক্ত বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা:
- ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ ও প্রতিরোধের গুরুত্ব
- আধুনিক ও উন্নত চিকিৎসা পদ্ধতি ও সুযোগ-সুবিধা সম্পর্কে ধারণা
- সময়মতো রোগ নির্ণয় ও সঠিক চিকিৎসা পরামর্শ গ্রহণের প্রয়োজনীয়তা
- জীবনযাপন-সংক্রান্ত ঝুঁকিপূর্ণ কারণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা
- ক্যান্সারের লক্ষণ, স্ক্রিনিং ও প্রতিরোধমূলক স্বাস্থ্যচর্চা সম্পর্কে সচেতনতা
-
সংবিধান সংস্কার পরিষদ গঠন আদেশকে ‘প্রতারণার দলিল’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
-
‘সীমান্তে পিঠ দেখাবো না বুক দেখাবো’ ঘোষণা দেওয়া অন্তর্বর্তী সরকারের ৮ মাসে ২৪৭৯ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ
-
মব সৃষ্টি করে ইউটিউবার আর এস ফাহিম আটক, দেওয়া হলো পুলিশে
-
গ্রিসে যাবার পথে সাগরে মৃত্যু : ভাসমান ২১ বাংলাদেশি উদ্ধার, মৃতদের ৮ জন সুনামগঞ্জের
-
হবিগঞ্জের মাধবপুরে তাহেরীর ওয়াজ মাহফিল ঘিরে ১৪৪ ধারা
আরও পড়ুন: