ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬
ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬
সর্বশেষ
বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন?

শিক্ষানুরাগী, সংগঠক ও শালিস ব্যক্তিত্ব আজিজুর রহমান (সেক্রেটারি)-র ইন্তেকাল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৫ পিএম

শিক্ষানুরাগী, সংগঠক ও শালিস ব্যক্তিত্ব আজিজুর রহমান (সেক্রেটারি)-র ইন্তেকাল

সিলেটের বিয়ানীবাজার উপজেলার বিশিষ্ট শিক্ষানুরাগী, সংগঠক শালিস ব্যক্তিত্ব আলহাজ্ব আজিজুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সামাজিক সাংগঠনিক কর্মদক্ষতায় সততা নিষ্ঠার জন্য তিনি 'সেক্রেটারি' নামেই অধিক পরিচিত ছিলেন।

মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে ভোরবেলা তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। বেশ কয়েক বছর ধরে তিনি যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস করছিলেন। তাঁর দেশের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের কালাইউরা গ্রামে।

আজিজুর রহমান (সেক্রেটারি) - এর পিতা মরহুম আলহাজ্ব আরব আলী । ছয় ভাই ও চার বোনের মধ্যে তিনি সবার বড়।

সোনালী ব্যাংক সিলেট শাখায় তিনি ক্যাশিয়ার হিসাবে তার পেশাগত জীবন শুরু। পরে তিনি দৌলতপুর আলিয়া মাদ্রাসায় খন্ডকালীন শিক্ষকতা করেন।

বিয়ানীবাজার উপজেলার ১১ নং লাউতা ইউনিয়ন পরিষদের সেক্রেটারী হিসাবে দীঘদিন দায়িত্ব পালন করে সেচ্ছায় অবসর গ্রহন করেন।

ছাত্রজীবন থেকেই আজিজুর রহমান ছিলেন একজন প্রতিশ্রুতিশীল সমাজকর্মী। কালাইউরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জলঢুপ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। পরবর্তী সময়ে বিভিন্ন মেয়াদে এই দুই বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাহী দায়িত্বে থেকে শিক্ষার মান উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখেন।

তিনি বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজ ,পাড়িয়াবহর হাফিজিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটিতে দায়িত্বে থেকে শিক্ষার উন্নয়নে ভূমিকা রাখেন। নিজ গ্রামের ঐতিহ্যবাহি কালাইউরা জামে মসজিদ পরিচালনা কমিটিতে কয়েক যুগ সভাপতির দায়িত্ব পালন করে শারিরীক অসুস্থতার কারনে অবসর নেন।

সিলেটের প্রাচীনতম হাটবাজার জলঢুপ থানাবাজার পরিচালনা কমিটির সেক্রেটারির দায়িত্ব দীর্ঘদিন পালনকালে বাজারের সার্বিক উন্নয়নে তাঁর অনুকরণীয় ভূমিকা সর্বমহলে উচ্চারিত আছে। এছাড়াও ঐতিহ্য, সংস্কৃতি ক্রীড়াক্ষেত্রে তাঁর সক্রিয় ভূমিকা ছিল।

মরহুমের ছোট ভাই যুক্তরাজ্যবাসী কমিউনিটি সংগঠক তারেকুল ইসলাম সবার কাছে তাঁর রুহের মাগফিরাতের জন্য দেশ প্রবাসের সকলের কাছে দোয়া কামনা করেছেন।

বিশিষ্ট শিক্ষানুরাগী আজিজুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেগ্রেটার কালাইউরা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অ্যান্ড অ্যাসোসিয়েটস, জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে, টি আলী স্যার ফাউন্ডেশন ইউকে মানবকল্যাণ সমিতির নেতৃবৃন্দ।

পৃথক শোক বার্তায় মরহুম আজিজুর রহমানকে আলোকিত সমাজকর্মী শিক্ষানুরাগী উল্লেখ করে বলা হয়তাঁর সমাজসেবা মানবিক কর্মই তাঁকে এই অঞ্চলের মানুষের কাছে অমর করে রাখবে।

শোক বার্তায় মহান আল্লাহর কাছে মরহুমের রুহের মাগফিরাত শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দানের দোয়া কামনা করা হয়েছে।