ঢাকা ২৫ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
ঢাকা ২৫ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
সর্বশেষ
ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার ৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমিসহ তিনজন কারাগারে মানহানির অভিযোগে নাসীরুদ্দীনের বিরুদ্ধে মামলার আবেদন সৌদি আরবে দুই দফা ড্রোন হামলা, আকাশসীমায় সতর্কতা লন্ডনে হাই কমিশনারকে ‘প্রত্যাহার’ এর খরব দিলে পররাষ্ট্র উপদেষ্টা ৭ মার্চের ভাষণ বাজিয়ে আটক ঢাবির সাবেক ছাত্র, সাউন্ড বক্স জব্দ ৭ই মার্চে ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে আটক ৪ জন অবৈধ অভিবাসী দেশে ফিরলে মিলবে ১০ হাজার পাউন্ড এবার তেহরানে প্রাইমারি স্কুলে ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলা শমসের নগর ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকের ইফতার ও দোয়া মাহফিল রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে'র ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশিকে মালয়েশিয়া থেকে গ্রেপ্তার করে  যুক্তরাষ্ট্রে নিয়ে গেল এফবিআই ইরানকে সময়ের আগেই ‘ধ্বংস’ করার ঘোষণা ট্রাম্পের, পাল্টা হুংকার স্টেপনি শাহজালাল মসজিদ নির্মাণ কাজ ৮০ ভাগ সম্পন্ন: জরুরি প্রয়োজন £৭০০,০০০ খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈদুল ফিতরের ছুটি সাত দিন হাউস অব কমন্সে বাংলাদেশ প্রসঙ্গ : রাজনৈতিক বন্দি ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে সরব এমপি ও লর্ডরা ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্রের দায়িত্বে মুসলিম নারী ‘ক্যাপ্টেন এল্লা’ ইরানে চারদিনে ৫ হাজারেরও বেশি বোমা ফেলেছে ইসরায়েল, কত মানুষের প্রাণ গেল? বারান্দায় বসেছিলেন প্রতিমন্ত্রী, ভূমি অফিস তখনো খোলেনি

যে কোনো সময় ‘সরে দাঁড়াতে’ চান ঢাবির উপাচার্য

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৯ পিএম

যে কোনো সময় ‘সরে দাঁড়াতে’ চান ঢাবির উপাচার্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান

সংসদ নির্বাচনের মাত্র দুই দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন অধ্যাপক নিয়াজ আহমদ খান।

তবে বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিকতা রক্ষার স্বার্থে, “সরকার চাইলে” তিনি দায়িত্ব সাময়িকভাবে আরও কিছুদিন চালিয়ে যাওয়ার আপত্তি নেই বলে উল্লেখ করেন।

মঙ্গলবার বিকেলে অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক সংবাদ সম্মেলনে অধ্যাপক নিয়াজ বলেন,

“আমি এখন মনে করছি, এটি একটি দায়িত্ব পালনের পর্বে আমরা একটি ভালো পর্যায়ে এসেছি এবং আমি সরে দাঁড়াতে চাই।”

২০২৪ সালের অভ্যুত্থানের পর আওয়ামী লীগের সরকার পতনের প্রভাব হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদেও পরিবর্তন আসে। সেই বছর ২৭ অগাস্ট ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক নিয়াজ আহমদ খান উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন,

“ক্রান্তিকালীন সময়ে, খুব বিশেষ পরিস্থিতিতে আমরা ২০২৪ সালের অগাস্টের শেষের দিকে দায়িত্ব নিয়েছি। বিশ্ববিদ্যালয় কার্যত অচল ছিল, একাডেমিক কর্মকাণ্ড বন্ধ ছিল, হলগুলো ভাসমান অবস্থায় ছিল এবং প্রশাসনিক কাঠামো অকেজো হয়ে পড়েছিল।
ওই পরিস্থিতিতে আমাদের প্রথম কাজ ছিল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু করা এবং স্থিতিশীল পর্যায়ে নিয়ে যাওয়া। আজ প্রায় দেড় বছর পর আমরা মোটামুটি ভালো অবস্থানে পৌঁছেছি।”

পদত্যাগের ইচ্ছার প্রসঙ্গে উপাচার্য বলেন,

“এ মুহূর্তে যেন কোনো শূন্যতা না হয়, ধারাবাহিকতা যেন বাধাগ্রস্ত না হয়। বিশ্ববিদ্যালয়ের মসৃণ পরিবর্তনের জন্য আমাকে যদি সরকার বা অংশীজনরা চান, আমি দায়িত্ব সাময়িকভাবে চালিয়ে যেতে রাজি আছি।
কিন্তু সারাদেশের মতো আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, একটি নিয়মিত রাজনৈতিক সরকার দায়িত্ব নেবেন এবং আমরা তাদের পূর্ণ সহযোগিতা করব।”

নতুন সরকার চাইলে ভিসি পদে থাকবেন কি না-এমন প্রশ্নে তিনি বলেন,

“এটা খুবই জটিল প্রশ্ন। আমি আপাতত বিশ্রাম চাই।”

পদত্যাগ প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন,

“আমি আমার মাননীয় আচার্য বরাবর লিখব। বর্তমানে ডেপুটেশনে আছি। ডেপুটেশন শেষ হলে আমি আমার মূল দায়িত্ব ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক হিসেবে ফিরে যাব। অন্য কোনো দায়িত্ব বা সুযোগ যদি আসে, তখন বিবেচনা করব।”

উপাচার্য সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব গ্রহণের পর কিছু উল্লেখযোগ্য অগ্রগতি তুলে ধরেন:

  • “ডাকসু কার্যকর হয়েছে, শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।”

  • “সীমিত সুযোগ সত্ত্বেও টাইমস হায়ার এডুকেশনে ২০০% অগ্রগতি হয়েছে। বিদেশি ছাত্র সংখ্যা ১৬০% বেড়েছে।”

  • বিশ্ববিদ্যালয়ের ২৮৪১ কোটি টাকার প্রকল্পে আবাসন সংকট সমাধানের আশা প্রকাশ করেন।