ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সর্বশেষ
চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে

বিমানের এমডি স্ত্রীসহ গ্রেপ্তার, আদালতের নির্দেশে কারাগারে

প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২২ পিএম

বিমানের এমডি স্ত্রীসহ গ্রেপ্তার, আদালতের নির্দেশে কারাগারে

গৃহকর্মী নির্যাতনের মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাফিকুর রহমান, তার স্ত্রী বিথীসহ চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ছবি: দেশকাল নিউজ

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালত সোমবার (২ ফেব্রুয়ারি) বিকালে শুনানি শেষে এই আদেশ দেন। কারাগারে পাঠানো অন্য দুই আসামি হলেন—গৃহকর্মী রুপালী খাতুন ও মোছা. সুফিয়া বেগম।

এর আগে রবিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর উত্তরা ৯ নম্বর সেক্টরের নিজ বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক রোমের মিয়া আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিপক্ষে আইনজীবী জাকির হোসেন জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর তাহমিনা আক্তার জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন: দুদকের ডাকে সাড়া দিচ্ছেন না সামিট গ্রুপের কর্মকর্তারা!

মামলার অভিযোগে বলা হয়, রাজধানীর উত্তরা ৯ নম্বর সেক্টরে সাফিকুর রহমানের বাসার নিরাপত্তাকর্মী জাহাঙ্গীর গোলাম মোস্তফা ভুক্তভোগীর পরিবারকে জানান, ওই বাসায় শিশুসন্তান দেখাশোনার জন্য একটি ছোট মেয়ে খোঁজা হচ্ছে। পরে ভুক্তভোগীর বাবা তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

সেখানে জানানো হয়, যাকে কাজে রাখা হবে, তার বিয়ে ও অন্যান্য সব খরচ তারা বহন করবেন। এতে সম্মতি দিয়ে গত বছরের জুন মাসে ভুক্তভোগী শিশুটিকে ওই বাসায় কাজে দেন তার বাবা। সর্বশেষ গত বছরের ২ নভেম্বর মেয়েটিকে সুস্থ অবস্থায় দেখে আসেন তিনি। এরপর থেকে শিশুটিকে পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি।

গত ৩১ জানুয়ারি ভুক্তভোগীর বাবাকে ফোন করে বিথী জানান, শিশুটি অসুস্থ এবং তাকে নিয়ে যেতে বলেন। পরে বাবা মেয়েকে আনতে গিয়ে দেখতে পান, তার দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম রয়েছে। সে স্বাভাবিকভাবে কথাও বলতে পারছিল না। এ বিষয়ে জানতে চাইলে কোনো সদুত্তর পাননি তিনি।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে শিশুটি জানায়, গত ২ নভেম্বর থেকে বিভিন্ন সময়ে অকারণে সাফিকুর রহমান, বিথীসহ অজ্ঞাতনামা আসামিরা তাকে মারধর করেন এবং খুন্তি আগুনে গরম করে শরীরের বিভিন্ন স্থানে ছেঁকা দেন, যার ফলে সে গুরুতরভাবে আহত হয়।

এই ঘটনায় ভুক্তভোগীর বাবা উত্তরা পশ্চিম থানায় নির্যাতনের অভিযোগে একটি মামলা দায়ের করেন।