ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র?

সিলেট ৬ : মনোনয়ন বঞ্চিতদের এক মঞ্চে নিয়ে এলেন এমরান চৌধুরী

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৬, ০৫:৩৬ এএম

সিলেট ৬ : মনোনয়ন বঞ্চিতদের এক মঞ্চে নিয়ে এলেন এমরান চৌধুরী
মনোনয়ন প্রত্যাশীদের এক মঞ্চে নিয়ে এলেন সিলেট-৬ (গোলাপগগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপি দলীয় প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। দলীয় মনোনয়ন পাওয়ার পর পরই অনেকেই তাকে সহযোগিতার আশ্বাস দেন। কিন্তু দলের বিকল্প প্রার্থী হিসেবে মাঠে ছিলেন ফয়সল আহমদ চৌধুরী। সর্বশেষ তিনিও তাকে সমর্থন দিয়েছেন। বুধবার বিকেলে নগরীর কুমারপাড়া একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে মনোনয়প্রত্যাশীরা সবাই তাকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানান। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হেসেন চৌধুরী, কেন্দ্রীয় জাসাসের আহ্বায়ক হেলাল খাঁন, সিলেট জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও সিলেট জেলা বিএনপির সদস্য ফয়সল আহমদ চৌধুরী, সিলেট-৬ আসনের প্রয়াত সাবেক এমপি ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়ার মেয়ে সৈয়দা আদিবা হোসেন, যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি প্রয়াত কমর উদ্দিনের মেয়ে সাবিনা খাঁন পপি। তারা সবাই ওই আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন। অনেকেই দীর্ঘদিন ধরে মাঠেও ছিলেন। বক্তব্যে তারা বলেন, দল যার হাতে ধানের শীষ তুলে দিয়েছে আমরা তার পক্ষে। আমাদের মাঝে কোনো ভেদাভেদ নেই। গোলাপগঞ্জ-বিয়ানীবজারের বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব নেতাকর্মীর প্রতি আহ্বান, অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করুন। সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, সিলেট-৬ আসন থেকে আমার সহযোদ্ধা ও শ্রদ্ধেয় অনেকেই দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দল আমার হাতে ধানের শীষ তুলে দিয়েছে। কিন্তু যারা প্রত্যাশী ছিলেন, তারা সবাই যোগ্য; আমার আপনজন। দলের স্বার্থে আমাদের মাঝে মূলত কোনো বিভেদ নেই, সবাই আমার অনুরোধে এখানে এসে সেটি আবারও প্রমাণ করলেন। এই দুই উপজেলায় আমরা সবাই ঐক্যবদ্ধ। ঐক্য অটুট রেখেই আমরা সিলেট-৬ আসনে ১২ ফেব্রুয়ারি ধানের শীষের বিজয় নিয়ে ঘরে ফিরবো, ইনশাআল্লাহ।