ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র?

ভারতের কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠকের কথা জানালেন জামায়াত আমির

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫, ১০:২১ পিএম

ভারতের কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠকের কথা জানালেন জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক করার কথা জানিয়েছেন। তিনি দাবি করেছেন, ভারতের ওই কূটনীতিক তাকে বৈঠকটি গোপন রাখতে বলেছেন। এজন্য এটি গোপন রাখা হয়েছে। এছাড়া জামায়াতে ইসলামী আগামী নির্বাচনে ঐক্য সরকার গঠনের কথা চিন্তা করছে বলেও উল্লেখ করেছেন তিনি। ঢাকার একটি আবাসিক এলাকায় নিজ কার্যালয়ে বসে দেওয়া সাক্ষাৎকারে শফিকুর রহমান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনে জয়ী হলে এককভাবে নয়, বরং বিভিন্ন দলের সমন্বয়ে একটি ‘জাতীয় ঐকমত্যের সরকার’ গঠনের ব্যাপারে আগ্রহী জামায়াতে ইসলামী। দীর্ঘ ১৭ বছর পর মূলধারার রাজনীতিতে ফেরা দলটি এরই মধ্যে বেশ কিছু রাজনৈতিক দলের সঙ্গে এ বিষয়ে আলোচনাও শুরু করেছে। তিনি বলেন, ‘আমরা অন্তত পাঁচ বছরের জন্য একটি স্থিতিশীল রাষ্ট্র দেখতে চাই। দলগুলো যদি একমত হয়, তবে আমরা সবাই মিলে সরকার পরিচালনা করব।’ তিনি জানান, প্রধানমন্ত্রী হবেন সেই দলের নেতা, যে দল সবচেয়ে বেশি আসন পাবে। জামায়াত যদি সর্বোচ্চ আসন পায়, তবে তিনি নিজে প্রধানমন্ত্রী হবেন কি না, সে সিদ্ধান্ত দল নেবে। সাক্ষাৎকারে ভারত ও পাকিস্তানের সঙ্গে সম্পর্কের বিষয়ে জামায়াতে ইসলামীর অবস্থান তুলে ধরেন শফিকুর রহমান। শেখ হাসিনার পতনের পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, শেখ হাসিনার ভারতে অবস্থান করাটা সম্পর্কের ক্ষেত্রে একটি বড় বাধা। তিনি নিশ্চিত করেন যে, চলতি বছরের শুরুতে একজন ভারতীয় কূটনীতিকের সঙ্গে তার বৈঠক হয়েছে। তবে অন্য দেশের কূটনীতিকরা প্রকাশ্যে দেখা করলেও ভারতীয় প্রতিনিধি বৈঠকটি গোপনীয় রাখার অনুরোধ করেছিলেন বলে তিনি উল্লেখ করেন। ডা. শফিকুর রহমান বলেন, ‘আমাদের সবার জন্য উন্মুক্ত হতে হবে। পারস্পরিক সম্পর্কের উন্নয়নের কোনো বিকল্প নেই।’ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য না করলেও ভারতীয় সরকারের একটি সূত্র রয়টার্সকে নিশ্চিত করেছে যে, তারা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, জামায়াত কোনও নির্দিষ্ট দেশের দিকে ঝুঁকে থাকতে আগ্রহী নয় বরং সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চায়। সাম্প্রতিক সময়ে জেন-জি অর্থাৎ তরুণ প্রজন্মের একটি দলের (জাতীয় নাগরিক পার্টি-এনসিপি) সঙ্গে জামায়াতের জোট গঠন নিয়ে রাজনৈতিক মহলে বেশ আলোচনা তৈরি হয়েছে। জনমত জরিপগুলোর তথ্য উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, ১৭ বছর পর নির্বাচনে ফিরে জামায়াত এবার দ্বিতীয় অবস্থানে থাকতে পারে এবং বড় জয় পেতে যাওয়া বিএনপির সঙ্গে তাদের ব্যবধান খুব বেশি হবে না। এর আগে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের অংশীদার ছিল জামায়াত। ২০১৩ সালে আদালতের রায়ে নিবন্ধন হারানো ও ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে পুনরায় বৈধতা পাওয়া দলটি বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিষয়ে নিজেদের অস্বস্তির কথা জানিয়েছে। শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের সমর্থনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এই রাষ্ট্রপতির সঙ্গে জামায়াত অন্তর্ভুক্ত কোনও সরকার স্বাচ্ছন্দ্য বোধ করবে না। উল্লেখ্য, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন এর আগেই রয়টার্সকে বলেছিলেন যে তিনি মেয়াদের মাঝপথেই পদত্যাগে রাজি আছেন। তবে বুধবার রয়টার্সকে তিনি জানান, বিষয়টি আর জটিল করতে চান না বলে কোনও মন্তব্য করবেন না।