ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র?

নির্বাচনের ইচ্ছা শেষ আসিফের, গেলেন এনসিপি-তে; এনসিপিকে মাহফুজের না

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:১২ পিএম

নির্বাচনের ইচ্ছা শেষ আসিফের, গেলেন এনসিপি-তে; এনসিপিকে মাহফুজের না
বৈষম্যবিরোধী ছা্ত্র আন্দোলন থেকে চব্বিশের অভ্যূত্থানে নেতৃত্ব থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হওয়া আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নির্বাচন করার ইচ্ছা অপূর্ণই থাকবে। তিনি প্রথমে নিজের এলাকা কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে এবং পরে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে এসে তিনি নির্বাচন না করার ঘোষণা দিলেন। নির্বাচন করার ষোষণা দিয়েই সরকার থেকে পদত্যাগ করেছিলেন তিনি। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অবশেষে জাতীয় নাগরিক কমিটিতে (এনসিপি) যোগ দিলেন। দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) বাংলামোটরে দলটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। তিনি বলেন, “গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষায় বাংলাদেশের লক্ষ-কোটি মানুষ রাজপথে নেমে এসেছিলেন সেটি বাস্তবায়নের সময় এসেছে। সেই জায়গা থেকে আজকে যোগদান করেছি।” সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে আসিফকে দায়িত্ব দেওয়া হয়েছে। যারা নির্বাচন করবেন না তাদেরকে নিয়ে তিনি এই গুরু দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, আসিফ আগেই পদত্যাগ করেছেন সরকার থেকে। সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে তিনি দলে যোগ দিলেন। “আমরা আশা করব আসিফ মাহমুদের সাথে আমাদের এই পথচলা আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সহায়ক হবে।” আরেক ছাত্র উপদেষ্টা, সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমও আসন্ন সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন না। মাহফুজ আলম বলেছেন, ''আমি তো শুরু থেকেই বলে আসছি যে, নির্বাচন করব না। এই কারণে আমি সরকার থেকে সরে যেতে চাইনি। কিন্তু সরকার মনে করেছে, ছাত্র প্রতিনিধিরা থাকলে নিরপেক্ষতা নিয়ে নির্বাচনের সময় প্রশ্ন উঠতে পারে। সে কারণে আমি সরে গেছি। কিন্তু নির্বাচন করব না, সেটা আমার আগে থেকেই সিদ্ধান্ত ছিল।” ভোটের তফসিল ঘোষণার আগের দিন, গত ১০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকার থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম। সেদিন পদত্যাগের কারণ হিসেবে আসিফ মাহমুদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা বললেও মাহফুজ আলম এ নিয়ে এতদিন কোনো বক্তব্য দেননি। তবে লহ্মীপুর-১ আসন থেকে মাহফুজ আলমের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তার ভাই ও এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলমও ওই আসন থেকে মনোনয়নপত্র তুলেছেন। ভাইয়ের নির্বাচন প্রসঙ্গে মাহফুজ আলম বিবিসি বাংলাকে বলেন, “তিনি এনসিপির নেতা, তার নিজের সিদ্ধান্ত অনুযায়ী তিনি নির্বাচন করবেন। এ বিষয়ে আমার কিছু বলার কিছু নেই।” অন্তর্বর্তী সরকার থেকে সরে যাওয়ার পর আসিফ ও মাহফুজ কোন দলে ভিড়ছেন, সেই আলোচনা শুরু হয় রাজনীতিতে। জুলাই আন্দোলনের এই দুই নেতা এনসিপিতে যোগ দিতে পারেন, সেই গুঞ্জনও ছিল। এর মধ্যে জামায়াতের সঙ্গে নির্বাচনি জোট গড়ার আলোচনার মধ্যে এনসিপি থেকে সরে দাঁড়ান তাসনিম জারা ও তাজনূভা জাবীনের মতো নেত্রী। এছাড়া জামায়াতের জোটে না ভিড়তে আহ্বায়ককে চিঠি লেখেন এনসিপির ৩০ নেতা। তবে এসব উপেক্ষা করে সোমবার জামায়াতে ইসলামীর আট দলীয় জোটে যোগ দেওয়ার ঘোষণা দেন নাহিদ ইসলাম। নাহিদের এ ঘোষণার পরেই ফেইসবুক একটি পোস্ট দেন মাহফুজ আলম, যেখানে তিনি এনসিপিতে যোগ দেওয়ার সম্ভাবনা নাকচ করে দেন। তিনি লেখেন, “বিদ্যমান বাস্তবতায় আমার জুলাই সহযোদ্ধাদের প্রতি সম্মান, স্নেহ এবং বন্ধুত্ব মুছে যাবে না। কিন্তু আমি এই এনসিপির অংশ হচ্ছি না।” তিনি বলেন, “আমাকে জামায়াত-এনসিপি জোট থেকে প্রস্তাব দেওয়া হয়নি, এটা সত্য নয়। কিন্তু ঢাকার কোনো একটা আসনে জামায়াত-এনসিপি জোটের প্রার্থী হওয়ার চেয়ে আমার লং স্টান্ডিং পজিশন ধরে রাখা অধিক গুরুত্বপূর্ণ।” ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ অগাস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে তিনজন সরকারের উপদেষ্টা পরিষদে জায়গা পান। এর মধ্যে মাহফুজ আলম প্রথমে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর দায়িত্ব পান। পরে গত ফেব্রুয়ারিতে নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক হলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পান মাহফুজ আলম।