সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পীগোষ্ঠী কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম জানায়, সন্ধ্যা পৌনে সাতটার দিকে অগ্নিকাণ্ডের খবর পায় তারা। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে আধা ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণ জানে ।
উদীচীর একাংশের সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন জানান, বাইরে থেকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সব কিছু পুড়ে শেষ হয়ে গেছে।
অবশ্য শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, "আগুন বাইরে থেকে দিয়েছে না ভেতর থেকেই লেগেছে তা এখনই বলা সম্ভব নয়। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।"
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর মৃত্যুর খবর প্রচারিত হওয়ার পর শুক্রবার রাতে আগুন দেওয়া হয় রাজধানী সহ বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে। এর মধ্যে আগুনে পুড়েছে দেশের দুই জনপ্রিয় সংবাদপত্র প্রথম আলো অ ডেইলি স্টার কার্যালয়। হামলা ও ভাংচুর শেষে আগুন দেওয়া হয়েছে দেশের প্রধান সংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট ভবনে।
-
বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান?
-
জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা?
-
বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে
-
কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে?
-
'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল
আরও পড়ুন: