বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিয়ানীবাজার সরকারী কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি জাকির হোসেনের সমর্থনে এক নির্বাচনী প্রচারণা সভা আজ সন্ধ্যায় নিউ ইয়র্কের ওজনপার্কের রোজ বেঙ্গল রেষ্টুরেন্টে অনুষ্টিত হয়।
বিয়ানীবাজার সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী আবুল কালাম এর সভাপতিত্বে এবং বিয়ানীবাজার সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমদ, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল খান, বৃহত্তর সিলেট গণদাবী বাস্তবায়ন পরিষদের সভাপতি আজিমুর রহমান বুরহান, সমাজসেবী গওহরুজ্জামান কিনু চৌধুরী, হাজী গৌছ খাঁন, হাজী আব্দুল হাছিব, হাজী আং হক মনিয়া, হাজী নিজাম উদ্দিন, জিয়াউল হোসেন, শহীদ আহমদ সপু, শাহ আলম, আং বাছিত খাঁন বুলবুল, হেলাল আহমদ, নজরুল ইসলাম, হেলিম উদ্দিন, লুৎফুর রহমান আহবাব, আং নুর হারুন, নুরুল ইসলাম, শাহিন আহমদ, জাকির হোসেন, জুয়েল আহমদ, আহসান আহমদ, দেলোয়ার হোসেন, সাইফুল ইসলাম লিপু, তারেক আহমদ প্রমূখ।
সভায় কমিউনিটির মুরব্বীয়ানগণ ও বিভিন্ন দশকের ছাত্রনেতাদের ব্যাপক উপস্থিতি ঘটে। সভায় বক্তারা সাবেক ছাত্রনেতা জাকির হোসেনের দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রতি শুভেচ্ছা ব্যক্ত করে বলেন, জাকির হোসেন একজন সৎ ও সজ্জন রাজনীতিক। তিনি লোভ লালসাহীন রাজনীতিকে ধারণ করেন। বাংলাদেশের প্রতিটি উপজেলায় জাকির হোসেনের মতো রাজনীতিকগণের এগিয়ে আসা উচিত। বক্তারা উপজেলা পরিষদ তথা স্থানীয় সরকারের সকল পর্যায়কে আরো শক্তিশালী ও কার্যকর করে তুলতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান। বক্তারা মহান মুক্তিযুদ্ধের শহীদ পরিবারের সন্তান হিসেবে জাকির হোসেনকে নির্বাচিত করতে সকলের আত্নীয় স্বজনকে টেলিফোনে অনুরোধ করতে আহ্বান জানান।
-
বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে
-
কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে?
-
'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল
-
শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বিশ্ববিদ্যালয়ের ভিসি, অধ্যাপকসহ ৩০জনেরই সাজা
-
২০ বছরে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, আওয়ামী লীগের বিরুদ্ধে ২০ মাসেই ‘লক্ষাধিক’