ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র?

খালেদা জিয়াকে নিতে এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার

প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:৫০ এএম

খালেদা জিয়াকে নিতে এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার

চিকিৎসার উদ্দেশ্যে খালেদা জিয়াকে লন্ডনে নিতে যে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে, সেটি আগামী মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি পেয়েছে।

রোববার দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, জার্মানভিত্তিক এয়ারলাইন্স এফএআই অ্যাভিয়েশন গ্রুপ শনিবার তৃতীয় পক্ষের মাধ্যমে যে আবেদন করেছিল, বাংলাদেশ সে আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকাল ৮টায় অবতরণের সময়সূচি দিয়েছে। তিনি আরও বলেন, চাইলে সেদিন রাত ৯টায় উড়োজাহাজটি ঢাকা ত্যাগ করতে পারবে—এমন সময়ও আপাতত নির্ধারণ করে দেওয়া হয়েছে।

এর আগে শনিবার এফএআই অ্যাভিয়েশন গ্রুপ যে আবেদনে মঙ্গলবার ঢাকায় নেমে পরের দিন বুধবার লন্ডনের উদ্দেশে রওনা হওয়ার সূচি চেয়েছিল, সেটিই বিবেচনায় নেওয়া হয়েছে।

তবে এ এয়ার অ্যাম্বুলেন্সের আগমন ও বিএনপি চেয়ারপারসনকে নিয়ে লন্ডনে রওনা হওয়ার পুরো বিষয়টি নির্ভর করছে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর।

প্রায় দুই সপ্তাহ ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

উন্নত চিকিৎসার উদ্দেশ্যে কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে শুক্রবার ভোরে লন্ডনে রওনা হবেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছিল। তবে পরে ‘কারিগরি ত্রুটির কারণে’ সেই উড়োজাহাজ ঢাকায় পৌঁছাতে দেরি হবে বলে বিএনপি জানায়।

এরপর শুক্রবার দলটির পক্ষ থেকে জানানো হয়, কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আর আসছে না; বরং তিনি জার্মানি থেকে ভাড়া করে একটি নতুন এয়ার অ্যাম্বুলেন্স পাঠাবেন।

সেটি কবে ঢাকায় পৌঁছাবে এবং খালেদা জিয়াকে কবে লন্ডনে নেওয়া হবে—এ বিষয়ে এখনো বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি।

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড শনিবার জানায়, বিএনপি চেয়ারপারসন এখনো বিমানযাত্রার সক্ষমতা অর্জন করেননি। সেজন্যই তার লন্ডনযাত্রায় দেরি হচ্ছে।

তবে খালেদা জিয়া ৯–১০ ডিসেম্বরের দিকে ওই সক্ষমতা অর্জন করতে পারেন বলেও সেদিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আভাস দেন একজন চিকিৎসক।

এই আভাসের মধ্যেই এবার ৯ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সটির ঢাকায় আসার আবেদনের খবর এসেছে।

ঢাকার কাতার দূতাবাসের তথ্যমতে, জার্মানির নুরেমবার্গভিত্তিক ‘এফএআই এভিয়েশন গ্রুপ’ থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ভাড়া নেওয়া হয়েছে। এটি বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার (সিএল–৬০) সিরিজের দ্বৈত ইঞ্জিনের একটি জেট উড়োজাহাজ, যেখানে অ্যাম্বুলেন্স সেবার সব সুবিধাই যুক্ত আছে।

সিরিয়াল নম্বর অনুযায়ী, উড়োজাহাজটি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের কাছ থেকে ২০১৮ সালে সরবরাহ করা হয়েছিল।

এফএআই এভিয়েশন গ্রুপের ওয়েবসাইটে বলা আছে, তাদের এয়ার অ্যাম্বুলেন্সে ভেন্টিলেটর, মনিটরিং ইউনিট, ইনফিউশন পাম্প, ওষুধপত্র, অক্সিজেন সরবরাহ এবং অন্যান্য আধুনিক চিকিৎসা সরঞ্জাম রয়েছে।

উড়োজাহাজটিতে থাকবেন অভিজ্ঞ চিকিৎসক, নার্স এবং প্যারামেডিকস, যারা আকাশে রোগী পরিবহনে বিশেষ দক্ষ।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। সেবার তিনি কাতারের আমিরের ব্যক্তিগত বহরের একটি এয়ার অ্যাম্বুলেন্সে ভ্রমণ করেছিলেন।

আরও পড়ুন: খালেদা জিয়া ‘বিমান ভ্রমণে সক্ষম নন’, মত মেডিকেল বোর্ডের