ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র?

খালেদা জিয়া চিকিৎসা নিতে পারছেন, গুজবে কান না দেওয়ার আহ্বান

প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২৫, ০১:১১ পিএম

খালেদা জিয়া চিকিৎসা নিতে পারছেন, গুজবে কান না দেওয়ার আহ্বান

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। একই সঙ্গে তিনি খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে ছড়ানো গুজবে কান না দেওয়ার অনুরোধ করেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালের প্রধান ফটকের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা তুলে ধরে তিনি এসব কথা বলেন। ডা. জাহিদ জানান, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি যৌথ মেডিকেল টিম খালেদা জিয়ার চিকিৎসা পরিচালনা করছে।

তিনি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিয়মিতভাবে চিকিৎসা প্রক্রিয়া তদারকি করছেন এবং দেশি–বিদেশি চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন। দলের মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারও হাসপাতাল কর্তৃপক্ষকে সহযোগিতা দিচ্ছেন।

বিদেশে নেওয়ার সক্ষমতা সম্পর্কে তিনি বলেন, চিকিৎসার জন্য দেশের বাইরে স্থানান্তরের মতো শারীরিক অবস্থায় আছেন কি না—মেডিকেল বোর্ডের সদস্যরা তা পর্যবেক্ষণ করছেন। যুক্তরাজ্য থেকেও বিশেষজ্ঞ চিকিৎসকরা এসে রোগীর অবস্থা মূল্যায়ন করবেন।

ডা. জাহিদ বলেন, যদি মেডিকেল বোর্ড মনে করে খালেদা জিয়াকে বিদেশে নেওয়া প্রয়োজন এবং তিনি ‘ট্রান্সফারেবল’ অবস্থায় আছেন, তখন উপযুক্ত সময়ে তাকে বিদেশে নেওয়া হবে। সব প্রস্তুতি থাকলেও রোগীর বর্তমান অবস্থা ও মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো সিদ্ধান্ত এখন সম্ভব নয়।

সংবাদ সম্মেলনে তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

বিভিন্ন গুজব ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে তিনি জানান, দলের পক্ষ থেকে সর্বোচ্চ সংযমের আহ্বান জানানো হয়েছে এবং গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করা হচ্ছে।

তিনি আরও জানান, তথ্য প্রদানের জন্য দল নির্দিষ্ট দায়িত্ব বণ্টন করেছে—খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ে ব্রিফ করবেন তিনি নিজে, আর অন্যান্য বিষয়ে ব্রিফ করবেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবী। এর বাইরে কারও বক্তব্যে গুরুত্ব না দেওয়ার অনুরোধও করেন তিনি।

গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া চিকিৎসাধীন। পরীক্ষা–নিরীক্ষায় তার ফুসফুসে ইনফেকশন ধরা পড়ে। পরে অবস্থার অবনতি হওয়ায় ২৭ নভেম্বর থেকে তাকে সিসিইউতে রেখে নিবিড় পরিচর্যা করা হচ্ছে।

অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি–বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা চালিয়ে যাচ্ছে।

এদিকে, সোমবার রাত থেকে হাসপাতালের নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রধান ফটকের দুই পাশে ব্যারিকেড বসানো হয়েছে, পুলিশ মোতায়েন রাখা হয়েছে এবং অনাকাঙ্ক্ষিত ভিড় নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ সদস্যদের বরাতে জানা যায়, রাত ২টার দিকে ব্যারিকেড দেওয়া হয় এবং তারপর থেকে আশপাশে কেউ ভিড় জমাতে পারছে না।

হাসপাতাল সূত্র জানায়, রোগীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা ও খালেদা জিয়ার নিরাপত্তার স্বার্থে এই অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।