ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র?

শেখ হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক আদালতে যাওয়ার চিন্তা সরকারের

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ০৭:২৩ পিএম

শেখ হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক আদালতে যাওয়ার চিন্তা সরকারের

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকার আন্তর্জাতিক আদালতে যাওয়ার বিষয়টি ভাবছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ বিষয়টি তুলে ধরেন।

জুলাই অভ্যুত্থানের পর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সোমবার শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রায়ে শেখ হাসিনা ও তার সরকার সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের শাস্তি নির্ধারণ করা হয় মৃত্যুদণ্ড। আর রাজসাক্ষ্য দেওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

এদের মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামাল ৫ আগস্টের পর থেকে ভারতে অবস্থান করছেন।

রায় ঘোষণার দিনই পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক বিবৃতিতে ভারতকে আবারও আহ্বান জানায়— শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁন কামালকে বাংলাদেশের কাছে ফেরত দেওয়ার জন্য।

এর পর এবার শেখ হাসিনাকে দেশে আনতে আন্তর্জাতিক আদালতে যাওয়ার ইঙ্গিত দিলেন আইন উপদেষ্টা।

আসিফ নজরুল বলেন, “আমরা মানবতাবিরোধী অপরাধের জন্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল—ওনাদের প্রত্যর্পণের জন্য চিঠি দিচ্ছি।

"পাশাপাশি যেহেতু তারা এখন দোষী সাব্যস্ত, মৃত্যুদণ্ডপ্রাপ্ত; কাজেই আমরা মনে করি ভারত তাদের ফেরত দেওয়ার ক্ষেত্রে বাড়তি দায়িত্ব বহন করে।”

আইন উপদেষ্টা আরও বলেন, “বাংলাদেশের মানুষের বিচারের আকাঙ্ক্ষা পূরণে এই দায়িত্ব পালনে ভারত যেন প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাদের বাধ্যবাধকতা মনে রাখে— সেই স্মরণ করিয়ে দিয়েই আমরা চিঠি পাঠাচ্ছি।

“সঙ্গে সঙ্গে, দোষী সাব্যস্ত ব্যক্তিদের দেশে ফেরানোর জন্য আন্তর্জাতিক যে অপরাধ আদালত রয়েছে, সেখানে কোনোভাবে যাওয়া যায় কি না— তা পর্যালোচনার জন্য আমরা দ্রুতই বসে সিদ্ধান্ত নেব।”

ব্রিফিংয়ে একজন সাংবাদিক জানতে চান, “আপনারা কতটা আশাবাদী?”

জবাবে উপদেষ্টা বলেন, “আপনার প্রশ্নে যতটুকু আশা আছে, আমাদেরও ঠিক ততটাই।”

সোমবারের রায় ঘোষণার পর থেকেই শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গটি নতুন করে আলোচনায় আসে। বুধবার এ বিষয়ে কথা বলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়ও।

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া থেকে ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে তিনি বলেন, ঢাকা যে অনুরোধ জানিয়েছে, নয়াদিল্লি সেটি মেনে নেওয়ার সম্ভাবনা তিনি দেখছেন না।

বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি থাকায় শেখ হাসিনাকে ফেরানোর দাবি দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে বড় ধরনের পরীক্ষার সামনে দাঁড় করিয়েছে— এমন মত দিয়েছেন বিশ্লেষকরা।