ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র?

বিএনপির যুগ্ম মহাসচিব হলেন লন্ডন প্রবাসী সিলেটি হুমায়ুন কবির

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫, ০৯:৩৭ পিএম

বিএনপির যুগ্ম মহাসচিব হলেন লন্ডন প্রবাসী  সিলেটি হুমায়ুন কবির

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে দলের যুগ্ম মহাসচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। এই দায়িত্বে থেকে তিনি বিএনপির আন্তর্জাতিক কার্যক্রম তত্ত্বাবধান করবেন।

বুধবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সিলেটের সন্তান হুমায়ুন কবির বর্তমানে লন্ডনে বসবাস করেন। সেখানে স্থানীয় রাজনীতিতে যুক্ত থাকার পর তিনি বিএনপিতে সক্রিয় হন। পরে তিনি তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক কর্মকাণ্ডের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিতি পান। সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তিনি বিএনপির প্রতিনিধি হয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সফরসঙ্গী ছিলেন।

গত ৫ অক্টোবর ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতিসংঘের ঢাকার আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে বৈঠকের একটি ভিডিওচিত্রে দেখা যায়, আলাপের শুরুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “এখন থেকে হুমায়ুন কবির দেশেই থাকবেন এবং নির্বাচন করবেন।”

প্রতুত্তরে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী বলেন, তিনি বিষয়টি জানেন, এবং কোন আসন থেকে কাকে ‘ওয়াকওভার’ করা হচ্ছে তাও তাঁর জানা আছে।

সেই সময় হুমায়ুন কবিরের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “সিলেট থেকেই পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী আসছেন।”

বৈঠকের এই ভিডিওচিত্র গণমাধ্যমে প্রকাশের পর হুমায়ুন কবির ব্যাপক আলোচনায় আসেন। তিনি সিলেটের কোন আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা নিয়ে শুরু হয় জল্পনা-কল্পনা।

বর্তমানে হুমায়ুন কবির দেশের বাইরে রয়েছেন। তবে গত বছর রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তিনি ঘন ঘন দেশে ফিরে সিলেটে নানা রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

তিনি সিলেট-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী। সম্প্রতি সিলেট-২ (ওসমানীনগর–বিশ্বনাথ) নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ করে আলোচনায় আসেন তিনি। এই আসনে আরও মনোনয়নপ্রত্যাশী আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা, নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী। লুনা দীর্ঘদিন ধরে মাঠে সক্রিয় রয়েছেন।